জলপাইয়ের এই মৌসুমে ঘরে ঘরে আচার তৈরি হচ্ছে। এর বাইরেও ছোট মাছ ও ডালে ব্যবহার করা হচ্ছে জলপাই। হেমন্তের হিম হিম দিনে জলপাই দিয়ে লালশাকের টক রেঁধে দেখুন; গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আপনাদের জন্য জলপাই দিয়ে লালশাকের টকের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
লালশাক ২৫০ গ্রাম, কচুমুখি ৩০০ গ্রাম, জলপাই ২টা, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও ধনেগুঁড়া ১ চা-চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৫-৭টা, সয়াবিন তেল ২ টেবিল চামচ, পানি ৪ কাপ।
কচুমুখি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। পরে চটকে নিন। হাঁড়িতে পানি, কচুমুখি চটকানো, আদা ও রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও ধনেগুঁড়া, লবণ এবং পেঁয়াজকুচি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার জলপাই, ধুয়ে রাখা লালশাককুচি দিয়ে নেড়ে রান্না করুন ১০ মিনিট। অন্য কড়াইয়ে সয়াবিন তেল গরম করে রসুনকুচি বাদামি করে ভেজে ফোড়ন দিয়ে লালশাকের হাঁড়িতে দিন। ঢাকনাসহ আরও ৫ মিনিট রান্না করুন। তৈরি হয়ে গেল জলপাই দিয়ে লালশাকের টক।

মানসিক স্বাস্থ্য ও শারীরিক গঠন—একে অপরের পরিপূরক। বর্তমান সময়ে বিষণ্নতা বা ডিপ্রেশন একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। তবে, অনেকেই হয়তো জানেন না যে বিষণ্নতার সঙ্গে শারীরিক ওজনের একটি গভীর সম্পর্ক রয়েছে।
৫ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে ১০০ ডিগ্রি সেলসিয়াসে। সকালে ভাববেন পুরো পৃথিবীটা একাই জয় করবেন, আর দুপুরে ভাববেন বিছানা থেকে ল্যাপটপটা টেনে আনাও এক বিশাল যুদ্ধ। আপনার জেদের সামনে হিমালয় পর্বতও হয়তো মাথা নত করতে পারে, কিন্তু পাড়ার রিকশাওয়ালা ৫ টাকা ভাড়া কমাবে না। পুরোনো পাওনাদারকে এড়িয়ে চলুন, নাহলে আপনার...
৮ ঘণ্টা আগে
চলছে তরমুজের মৌসুম। সবুজ আবরণের এই ফল না হলে গ্রীষ্ম ঠিক জমে না। অবশ্য তরমুজ এখন শুধু গ্রীষ্মকালেই মেলে না; প্রায় পুরো বছর বিভিন্ন আকার ও প্রজাতির দেখা যায় বাজারে। কিন্তু মনে রাখতে হবে, এটি আসলে গরমের দিনের খাবার।
৯ ঘণ্টা আগে
বসন্ত বিদায় নেওয়ার পথে। বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস মানেই ঋতু পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এ সময় একদিকে প্রকৃতিতে ধুলাবালুর প্রকোপ অনেক বেড়ে যায়, অন্যদিকে গুমোট গরমে খুব দ্রুত জীবাণুর বিস্তার ঘটে। তাই ঘরবাড়ি শুধু ওপর থেকে পরিষ্কার করলে চলে না, দরকার হয় ডিপ ক্লিনিংয়ের। আজকের...
২১ ঘণ্টা আগে