রসুন তেলে লইট্টা মাছ
উপকরণ
লইট্টা মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুন ৫ কোয়া, কাঁচা মরিচ ৫ থেকে ৬টি, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, তেল দেড় টেবিল চামচ, হলুদপাতার কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি
হাঁড়িতে তেল গরম করে রসুনের কোয়াগুলো দিয়ে একটু নেড়ে পেঁয়াজকুচি, লবণ এবং কাঁচা মরিচ দিয়ে নেড়ে নিন। এরপর সামান্য পানি দিয়ে গুঁড়া মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন ১৫ মিনিট। সবকিছু ফুটলে লইট্টা মাছ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। রান্না শেষ হলে হলুদপাতার কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
লেবুপাতায় রুইয়ের ঝোল
উপকরণ
রুই মাছ ৩০০ গ্রাম, লেবুপাতা ৪টি, পেঁয়াজকুচি দেড় টেবিল চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, তেল দেড় টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি
হাঁড়িতে তেল দিয়ে গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হলে দুটি লেবুপাতা দিয়ে একটু নেড়ে সামান্য পানি, সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর মাছের টুকরাগুলো দিয়ে একটু কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। রান্না শেষে দুটি লেবুপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
নারকেলি চেওয়া
উপকরণ
চেওয়া মাছ ২৫০ গ্রাম, নারকেলের কুচি ৫০ গ্রাম, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা ১ টেবিল চামচ।
প্রণালি
কড়াইয়ে তেল দিয়ে গরম করুন। তারপর পেঁয়াজকুচি দিয়ে একটু নেড়ে নারকেলের কুচি, লবণ ও সব গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে ৫ মিনিট জ্বাল দিন। এরপর চেওয়া মাছ দিয়ে মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রান্না করে ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে নিন।

আর্টেমিস-২ মিশনে ওরিয়ন মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি জমানো চার নভোচারী আগামী ১০ দিন মহাশূন্যে কী খাবেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নাসা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই মেনুতে প্রাতরাশ, দুপুরের খাবার ও নৈশভোজের জন্য বৈচিত্র্যময় সব খাবারের আয়োজন রাখা হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে। খারাপ খবর হলো, তাপমাত্রা যত বাড়বে, ততই ত্বকের জেল্লা কমবে। তা ছাড়া গরমে ত্বকে ব্রণ ও র্যাশের সমস্যা দেখা দেয় বেশি। রোদের প্রকোপে ত্বকের প্রদাহ বেড়ে যায়। ফলে ঘাম জমে ব্রণ-ফুসকুড়ি বা হিট র্যাশের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে নামীদামি যত পণ্যই ব্যবহার করুন...
১২ ঘণ্টা আগে
রাতে কয়েক পদ রাঁধতে মন চাইছে না? চটজলদি রান্না করে ফেলুন চিকেন জালি কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৪ ঘণ্টা আগে
ভ্রমণের সময় একটি ফার্স্ট এইড কিট সঙ্গে রাখা জরুরি। এই কিটে সাধারণ অসুস্থতা এবং আঘাতের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকা উচিত। এগুলো দোকানে কিনতে পাওয়া যায় অথবা নিজেরাই তৈরি করে নেওয়া যায়।
১৮ ঘণ্টা আগে