
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যোগাযোগের মাধ্যমগুলো যেমন সহজ হয়েছে, তেমনি নিরাপত্তা ও সুবিধার জন্য নতুন নতুন ফিচারও যুক্ত হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো মেসেঞ্জারের লাইভ লোকেশন শেয়ারিং। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে সুবিধাটি ব্যবহারকারীদের নিজ অবস্থান সরাসরি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়া হয়। দিকনির্দেশনার ক্ষেত্রে অচেনা জায়গায় পরিচয় করিয়ে দেওয়ার জন্য বা নিরাপত্তার স্বার্থে এটি বেশ কার্যকর একটি ফিচার।
মেসেঞ্জারে লাইভ লোকেশন যাঁর সঙ্গে শেয়ার করা হবে, সে ব্যক্তি আপনার অবস্থান ৬০ মিনিট বা ১ ঘণ্টা পর্যন্ত সরাসরি দেখতে পারবেন। ফিচারটি খুব দ্রুত চালু করা যায়।
মেসেঞ্জারে নিজের লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।
২. যে চ্যাটে লাইভ লোকেশন শেয়ার করতে চান, সেটি চালু করুন।
৩. এখন নিচের বাঁ পাশে থাকা ‘প্লাস’ আইকনে ট্যাপ করুন।
৪. এবার লোকেশন আইকনে ট্যাপ করুন।
৫. প্রথমবার এ ফিচার চালুর ক্ষেত্রে মেসেঞ্জার ফোনের জিপিএস চালু করার জন্য অনুমতি চাইবে। তাই অনুমতি দিতে ‘টার্ন অন’ বাটনে ট্যাপ করুন।
৬. এখন একটি ম্যাপ দেখা যাবে। ম্যাপে ডিভাইসে, অর্থাৎ আপনার লোকেশন দেখা যাবে।
৭. লাইভ লোকেশন শেয়ারের জন্য ‘স্টার্ট শেয়ারিং লাইভ লোকেশন ফর ৬০ মিনিটস’ অপশনে ট্যাপ করুন। এভাবে ৬০ মিনিটের জন্য আপনার লোকেশন কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে শেয়ার হবে।
৮. লোকেশন শেয়ার বন্ধ করার জন্য ‘স্টপ শেয়ারিং লাইভ লোকেশন’ অপশনে ট্যাপ করুন।
যতক্ষণ লোকেশন শেয়ার করবেন, ততক্ষণ ফোনে ইন্টারনেট সংযোগ ও জিপিএস চালু থাকতে হবে। ইন্টারনেটের সংযোগ বন্ধ হলে বা জিপিএস বন্ধ হলে লোকেশন শেয়ারিং বন্ধ হয়ে যাবে।

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
৮ ঘণ্টা আগে
এমন সমস্যায় কি আপনিও রয়েছেন? উৎসব এলেই গালে, কপালে, চিবুকে ব্রণের আনাগোনা দেখা দেয়? ব্রণ তাড়ানোর দুশ্চিন্তায় আবার পড়ে চোখের কোণে কালি। বিশেষ দিনে মেকআপ বসবে এই মুখের ত্বকেই। আর সেই ত্বকেই যদি সমস্যা দেখা দেয়, তাহলে সাজগোজের কোনো মানেই হয় না।
১০ ঘণ্টা আগে
ঘরে ঘরে সর্দি-জ্বর হচ্ছে। এ সময়ের জ্বরে মুখটাও ভীষণ তেতো হয়ে উঠছে। এমন হলে ভিটামিন ‘সি’ যুক্ত টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন বাজারে আনারস, পেয়ারা ও আমড়া পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই মুখরোচক টক ফল মাখা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা...
১২ ঘণ্টা আগে
এক ছাদের নিচেই বসবাস। তবু কেউ যেন কারও মুখের দিকেও ভালোভাবে তাকান না। প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলা হয় না। শেষ করে মনের কথা বলেছেন, ভুলেই গেছেন। বাড়ি ফিরে দু’জনেই নিজের ফোনে ব্যস্ত। খাওয়ার সময়ও আলাদা করে ফেলেছেন। মানসিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্কেও ভাটা পড়েছে।
১৪ ঘণ্টা আগে