
ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ক্রমেই জটিল হয়ে উঠছে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে প্রায় প্রতিদিনই অসংখ্য পরিচিত-অপরিচিত মানুষের মেসেজ আসে। তবে আপনি চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন—কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আর কার মেসেজ সরাসরি ইনবক্সে না এসে মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে যাবে বা একেবারেই আসবে না।
মেসেঞ্জারে বার্তাগুলো আসা নিয়ন্ত্রণের জন্য সেটিংসের কিছু অপশন নির্বাচন করতে হবে। অপশনগুলো খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন।
২. এবার নিচের ডান দিকে থাকা ‘মেনু’ বাটনে ট্যাপ করুন।
৩. এখন ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এবার স্ক্রল করে ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ অপশন নির্বাচন করুন।
৫. এবার ‘হু ক্যান রিচ ইউ’ সেকশনের নিচে থাকা ‘মেসেজ ডেলিভারি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখানে তিনটি অপশন দেখা যাবে—
ফ্রেন্ডস অব ফ্রেন্ডস—এই অপশন থেকে শুধু ফেসবুক বন্ধুদের মেসেজ পাঠানোর অনুমতি দিতে পারেন। এতে অপরিচিতদের মেসেজ আসবে না। এ ছাড়া মেসেজগুলো চ্যাটে সরাসরি আসবে কি না মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে আসবে, তা নির্বাচন করতে পারবে। এ ছাড়া ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে মিউচুয়াল বন্ধুরাও মেসেজ পাঠাতে পারবেন না।
পিপল অন ইউওর ফেসবুক গ্রুপস—ফেসবুক বন্ধুতালিকা না থাকলেও আপনি যে ফেসবুক গ্রুপগুলোর সদস্য, সেই গ্রুপের অন্য সদস্যরা আপনাকে মেসেজ পাঠাতে পারেন। তাই এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন না। তবে ‘চ্যাটস’ অপশন নির্বাচিত থাকলে বিভিন্ন গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন। আর মেসেজগুলো ‘মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে’ জমা করতে চাইলে ‘মেসেজ রিকোয়েস্ট অপশনে ট্যাপ করুন।
আদার্স অন মেসেঞ্জার: এদিকে আদার্স অন মেসেঞ্জার বলতে বোঝানো হয় এমন ব্যক্তিদের, যারা মেসেঞ্জার ব্যবহার করেন, তবে তাঁরা ফেসবুক বন্ধু নন এবং তাঁরা আপনার কোনো ফেসবুক গ্রুপ, পেজ, বা ইনস্টাগ্রাম কানেকশনের মাধ্যমেও যুক্ত নন। সুতরাং এই ধরনের অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মেসেজ না পেতে চাইলে এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন।
এভাবে মেসেঞ্জারে কারা আপনাকে বার্তা পাঠাতে পারবেন, তা নির্বাচন করতে পারবেন।

ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। মেঘনার বিস্তীর্ণ জলরাশির ওপর কুয়াশার পাতলা চাদর। দূরে জেলেদের নৌকা ঢেউ কেটে এগিয়ে চলছে। পুব আকাশে সূর্যের আভা ছড়িয়ে পড়তেই নদীর জল চিকচিক করে উঠল সোনালি আলোয়। ম্যানগ্রোভ বনের ফাঁক দিয়ে হঠাৎ ছুটে গেল একদল হরিণ। কোথাও পাখির ডাক, কোথাও মহিষের ঘণ্টার শব্দ, আবার কোথাও...
১ ঘণ্টা আগে
‘জীবন একটি রোমাঞ্চকর অভিযান ছাড়া কিছু নয়’—হেলেন কেলারের এই কথার সার্থক রূপায়ণ ঘটিয়েছেন পার্বত্য চট্টগ্রামের তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ বীর কুমার তঞ্চঙ্গ্যা। কক্সবাজারের সোনাঝরা সৈকতের নোনাজল ছেড়ে সাইকেলে চেপে বীর কুমার যাত্রা শুরু করেছিলেন হিমালয়ের উদ্দেশে।
২ ঘণ্টা আগে
বাহরাইনের রাশা ইউসিফ ‘পৃথিবীর সব দেশ ঘুরে দেখা’ রোমাঞ্চকর কিন্তু কঠিন পথ বেছে নিয়েছেন। ভ্রমণের সঙ্গে ফটোগ্রাফিকে সঙ্গী করে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, ১৯৫টি দেশে ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে তাঁর। তবে রাশার ভ্রমণের...
২ ঘণ্টা আগে
সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ প্ল্যাটফর্ম ট্রিপ অ্যাডভাইজার প্রকাশ করেছে এ বছরের ট্রাভেলার্স চয়েস বেস্ট অব দ্য বেস্ট রেস্তোরাঁর তালিকা। দীর্ঘ ১২ মাসের ভ্রমণকারীদের রিভিউ এবং রেটিংয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে বিশ্বের সেরা ১০ ফাইন ডাইনিং রেস্তোরাঁর তালিকা।
৪ ঘণ্টা আগে