
একসঙ্গে অনেকজনকে বার্তা পাঠানোর বা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার কার্যকরী মাধ্যম হলো মেসেঞ্জার। এই প্ল্যাটফর্মে গ্রুপ খুলে পরিবার, সহপাঠী, অফিসের টিম কিংবা পুরোনো বন্ধুরা সবাইকে এক জায়গায় নিয়ে সহজেই যোগাযোগ রাখা যায়। এতে একই সময়ে সবাইকে একই বার্তা পাঠানো যায় এবং দলগত কাজ বা আড্ডা আরও উপভোগ্য হয়ে ওঠে।
অনেকে মেসেঞ্জার ব্যবহার করলেও কীভাবে নতুন করে একটি গ্রুপ তৈরি করতে হয়, তা জানেন না। আসলে এটি খুবই সহজ কাজ। তবে গ্রুপ চ্যাটের জন্য অন্তত দুজন ফেসবুক বন্ধু নির্বাচন করতে হবে।
মেসেঞ্জারে গ্রুপ চ্যাট তৈরি করবেন যেভাবে
১. স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।
২. ওপরের ডান দিকে থাকা একটি কলমের মতো আইকনে ট্যাপ করুন। এটি ফেসবুক আইকনের পাশে থাকবে।
৩. এরপর গ্রুপ চ্যাট অপশনের ওপর ট্যাপ করুন।
৪. ওপরের দিকে থাকা ‘গ্রুপ নেম’ বক্সে গ্রুপের জন্য একটি নাম টাইপ করুন।
৪. এখন গ্রুপে যাঁদের যুক্ত করতে চান, তাঁদের ফেসবুক আইডির নাম সার্চ বারে লিখুন বা স্ক্রল করে তাঁদের খুঁজে বের করুন।
৫. ফেসবুক বন্ধুদের নামের ওপর ট্যাপ করুন।
৬. এরপর ওপরের ডান পাশে থাকা ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এভাবে গ্রুপ চ্যাট তৈরি হবে। পরে সেটিংস থেকে অ্যাডমিনও নির্বাচন করতে পারবেন।
গ্রুপ তৈরি পর প্রথমেই সবাইকে স্বাগত জানানোর জন্য মেসেজ পাঠাতে পারেন। সেই সঙ্গে গ্রুপটি কী কারণে খোলা হয়েছে, তা–ও জানাতে পারেন।

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
৮ ঘণ্টা আগে
এমন সমস্যায় কি আপনিও রয়েছেন? উৎসব এলেই গালে, কপালে, চিবুকে ব্রণের আনাগোনা দেখা দেয়? ব্রণ তাড়ানোর দুশ্চিন্তায় আবার পড়ে চোখের কোণে কালি। বিশেষ দিনে মেকআপ বসবে এই মুখের ত্বকেই। আর সেই ত্বকেই যদি সমস্যা দেখা দেয়, তাহলে সাজগোজের কোনো মানেই হয় না।
১০ ঘণ্টা আগে
ঘরে ঘরে সর্দি-জ্বর হচ্ছে। এ সময়ের জ্বরে মুখটাও ভীষণ তেতো হয়ে উঠছে। এমন হলে ভিটামিন ‘সি’ যুক্ত টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন বাজারে আনারস, পেয়ারা ও আমড়া পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই মুখরোচক টক ফল মাখা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা...
১২ ঘণ্টা আগে
এক ছাদের নিচেই বসবাস। তবু কেউ যেন কারও মুখের দিকেও ভালোভাবে তাকান না। প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলা হয় না। শেষ করে মনের কথা বলেছেন, ভুলেই গেছেন। বাড়ি ফিরে দু’জনেই নিজের ফোনে ব্যস্ত। খাওয়ার সময়ও আলাদা করে ফেলেছেন। মানসিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্কেও ভাটা পড়েছে।
১৪ ঘণ্টা আগে