
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস পরিবর্তন এবং অন্য গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে পারেন। তাই অনেক সময় গ্রুপে নতুন অ্যাডমিন যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা যায়।
গ্রুপ চ্যাটে অ্যাডমিন খুব সহজেই যুক্ত করা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই গ্রুপ চ্যাটে নতুন অ্যাডমিন যোগ করা যায়।
মেসেঞ্জার গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার চালু করুন।
২. এরপর স্ক্রল করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন বা ওপরের সার্চ বারে গ্রুপে নাম লিখুন।
৩. এখন গ্রুপ চ্যাটটির ওপর ট্যাপ করুন।
৪. এবার বাঁ পাশের ওপরের দিকে থাকা গ্রুপের নামের ওপর ট্যাপ করুন। ফলে গ্রুপের সেটিংস চালু হবে।
৫. এখন নিচের দিকে স্ক্রল করে ‘সি মেম্বারস’ অপশনে ট্যাপ করুন। ফলে গ্রুপ চ্যাটের সব সদস্যদের দেখা যাবে।
৬. যে গ্রুপ সদস্যকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চান তার নামের ওপর ট্যাপ করুন। এর ফলে নতুন মেনু চালু হবে।
৭. মেনু থেকে ‘ইনভাইট অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।
৮. এখন ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
এভাবে খুব সহজেই অ্যাডমিন যুক্ত করা যাবে।

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
৮ ঘণ্টা আগে
এমন সমস্যায় কি আপনিও রয়েছেন? উৎসব এলেই গালে, কপালে, চিবুকে ব্রণের আনাগোনা দেখা দেয়? ব্রণ তাড়ানোর দুশ্চিন্তায় আবার পড়ে চোখের কোণে কালি। বিশেষ দিনে মেকআপ বসবে এই মুখের ত্বকেই। আর সেই ত্বকেই যদি সমস্যা দেখা দেয়, তাহলে সাজগোজের কোনো মানেই হয় না।
১০ ঘণ্টা আগে
ঘরে ঘরে সর্দি-জ্বর হচ্ছে। এ সময়ের জ্বরে মুখটাও ভীষণ তেতো হয়ে উঠছে। এমন হলে ভিটামিন ‘সি’ যুক্ত টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন বাজারে আনারস, পেয়ারা ও আমড়া পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই মুখরোচক টক ফল মাখা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা...
১২ ঘণ্টা আগে
এক ছাদের নিচেই বসবাস। তবু কেউ যেন কারও মুখের দিকেও ভালোভাবে তাকান না। প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলা হয় না। শেষ করে মনের কথা বলেছেন, ভুলেই গেছেন। বাড়ি ফিরে দু’জনেই নিজের ফোনে ব্যস্ত। খাওয়ার সময়ও আলাদা করে ফেলেছেন। মানসিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্কেও ভাটা পড়েছে।
১৪ ঘণ্টা আগে