স্মার্টফোন ধীরগতির হয়ে পড়লে সেটি ব্যবহার করা বিরক্তিকর হয়ে পড়ে। পুরোনো ফোন ধীরগতির হয়ে পড়লে অনেকেই নতুন ফোন কেনার সিদ্ধান্ত নেন। তবে কিছু কৌশল প্রয়োগ করে সহজেই ফোনকে আবার গতিশীল করা যায়। সেই সমাধানগুলো নিয়ে আলোচনা করা হলো—
অপারেটিং সিস্টেম আপডেট করুন
স্মার্টফোন ধীরগতির হয়ে পড়ার অন্যতম কারণ অপারেটিং সিস্টেম যথাসময়ে আপডেট না করা। নির্দিষ্ট সময় পরপরই মোবাইল কোম্পানি গ্রাহকদের অপারেটিং সিস্টেমের আপডেট দিয়ে থাকে। এসব আপডেটে অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের ত্রুটি এবং ‘ল্যাগ’ ঠিক করে ত্রুটিমুক্ত সংস্করণ গ্রাহকদের দেওয়া হয়। অপারেটিং সিস্টেম সময়মতো আপডেট না করলে স্মার্টফোন ধীরগতির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
অ্যাপস আপডেট করুন
অপারেটিং সিস্টেমের পাশাপাশি স্মার্টফোনের অ্যাপগুলো আপডেট করা বেশ গুরুত্বপূর্ণ। যে কোনো অ্যাপের নতুন আপডেট এলে সেই অ্যাপ আপনাকে তা নোটিফিকেশনের মাধ্যমে জানাবে। সময়মতো আপডেট না করলে অ্যাপগুলো ঠিকভাবে কাজ করে না। এর ফলে ফোনের গতি কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
ফোনের মেমোরি কিছু খালি রাখুন
স্মার্টফোনে অনেকেই অনেক বেশি ছবি, গান, ভিডিও ইত্যাদি রেখে থাকেন। যার ফলে স্মার্টফোনের মেমোরিতে জায়গা প্রায় পূর্ণ হয়ে যায়। ফোনটি তখন অ্যাপের অস্থায়ী ফাইল আর রাখার জায়গা পায় না। এ কারণে ফোনটি একদম ধীরগতির হয়ে পড়ে। এ জন্য ক্ষেত্রবিশেষে ফোনের মেমোরি অন্তত ৫-১০ শতাংশ খালি রাখা ভালো। ফোনের বিল্টইন মেমোরি যথেষ্ট না হলে একটি অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করা যেতে পারে। ক্লাউড স্টোরেজ ব্যবহার করা হতে পারে সবচেয়ে ভালো বিকল্প।
অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করে ফেলুন
মাসে মাত্র একবার ব্যবহার করা হয়—এমন অ্যাপ অনেকেই ফোনে ইনস্টল করে রেখে দেন। এভাবে চার-পাঁচটি অ্যাপ ইনস্টল করে রাখলে ফোনের মেমোরি পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার ফোনে এমন অপ্রয়োজনীয় অ্যাপ থাকলে তা মুছে ফেলুন। শুধু প্রয়োজনের সময় এসব অ্যাপস ইনস্টল করে নিন।
ভাইরাস রোধ করুন
ভাইরাস আক্রমণ করলে স্মার্টফোন ধীরগতির হয়ে পড়ে। ভাইরাস রোধে আমাদের মূলত তিনটি বিষয়ে নজর দেওয়া উচিত। প্রথমত, মোবাইলে সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ না করা। এসব লিংক থেকে ভাইরাস আক্রমণের সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ ইনস্টল না করা। গুগল প্লে-স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করলেও অ্যাপটির রিভিউ চেক করে নিতে হবে। সর্বশেষ, নির্ভরযোগ্য কোনো ডিভাইস বাদে অন্য কোনো ডিভাইসের সঙ্গে আপনার ফোন যাতে সংযুক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কেবল অথবা ব্লুটুথ যে মাধ্যমেই হোক তা পরিহার করতে হবে। অন্যথায় আপনার ফোন ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে।
র্যামের ওপর চাপ কমান
অনেকেই কোনো একটি অ্যাপ ব্যবহারের পর সেই অ্যাপ পুরোপুরি বন্ধ করেন না। ফলে সেই অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে এবং র্যামের জায়গা দখল করে। এভাবে কয়েকটি অ্যাপ একসঙ্গে চালু থাকলে আপনার ফোন ধীরগতির হয়ে পড়বে। এর জন্য একসঙ্গে বেশি অ্যাপ না চালু করে রাখাই ভালো। তবে ঠিক কতগুলো অ্যাপ আপনি চালাতে পারবেন, তা নির্ভর করছে আপনার ফোনের র্যামের পরিমাণের ওপর।
শেষ সমাধান: ফ্যাক্টরি রিসেট
যদি ওপরের কোনো সমাধানেই কাজ না হয়, তবে আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এতে করে আপনার ফোনটির অপারেটিং সিস্টেম একদম নতুন অবস্থায় চলে যাবে। তবে ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে প্রয়োজনীয় ফাইল, তথ্য ইত্যাদি অন্য কোথাও ব্যাকআপ রেখে নেবেন।

বেলুচিস্তানের রান্নার দর্শন একেবারেই সরল—ভালো মানের উপকরণ থাকলে অতিরিক্ত মসলা বা জটিল কৌশলের প্রয়োজন নেই। এই দর্শনেরই চমৎকার উদাহরণ বেলুচি সাগ গোশত। খাসির মাংস, পালংশাক আর অল্প কয়েকটি গোটা মসলার সমন্বয়ে তৈরি এই পদে পানি প্রায় ব্যবহারই করা হয় না; বরং মাংস ও শাক নিজেদের রসেই ধীরে ধীরে সেদ্ধ হয়ে
২ ঘণ্টা আগে
বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমরা দমপুখত শব্দটির সঙ্গে পরিচিত। কিন্তু খাসির মাংসের দমপুখত! হ্যাঁ, সেই খাবারও আছে। বেলুচিস্তানের রন্ধন ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি দমপুখত মাটন। ‘দমপুখত’ শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে। ‘দম’ অর্থ বাষ্প বা নিশ্বাস এবং ‘পুখত’ অর্থ রান্না করা।
৪ ঘণ্টা আগে
কর্টিসল ডিটক্স। ভাবছেন, এটা আবার কী? আর আদৌ কি কোনো হরমোন ডিটক্স করা যায়? বিশেষজ্ঞ চিকিৎসকেরা তো বলছেন, যায়। আপনার শরীর অতিরিক্ত পরিমাণে কর্টিসল তৈরি করছে কি না তা কীভাবে নির্ণয় করবেন এবং এই স্ট্রেস হরমোনের কারণে সৃষ্ট সমস্যাগুলো সমাধান কী করে করবেন, জেনে নিন...
১৮ ঘণ্টা আগে
ধরুন, ঘড়িতে বাজে রাত ২টা। পুরো দুনিয়া গভীর ঘুমে মগ্ন আর আপনি বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছেন; কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করছেন। যাঁরা রাতে ঘুমাতে পারেন না, কিন্তু সকালে ঠিকই অফিস বা ক্লাসের জন্য সময়মতো উঠতে অ্যালার্ম দিতে হয়,
১ দিন আগে