
১০ হাজার এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি ও বিশাল ডিসপ্লের ট্যাবলেট প্যাড ৬ এস প্রো. নিয়ে এল শাওমি।
গতকাল বৃহস্পতিবার শাওমি ১৪ আল্ট্রা মডেলের সঙ্গে ট্যাবের এই মডেলটি উন্মোচন করা হয়।
এতে অক্টাকোর স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে এবং পেছনে দুটি ক্যামেরা রয়েছে। ট্যাবটি স্মার্ট টাচ কিবোর্ড ও স্ট্যাইলাস সমর্থন করবে।
রং: ট্যাবটি কালো, আকাশি ও হালকা সবুজ রঙে পাওয়া যাবে।
শাওমি প্যাড ৬ এসের দাম
ট্যাবটি চারটি র্যাম ও ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ৫৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান।
১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৪ হাজার ৪৯৯ চীনা ইউয়ান।
স্মার্ট কিবোর্ড ও শাওমি ফোকাস স্টাইলাস আলাদাভাবে কিনতে হবে। কিবোর্ডটির দাম ৬৪৯ চীনা ইউয়ান ও স্টাইলাসটির দাম ৪৯৯ চীনা ইউয়ান।
শাওমি প্যাড ৬ এস প্রোর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল ওভি ৩২সি সেন্সর, ১০৮০ পি ভিডিও রেকর্ডের সমর্থন দেবে।
আয়তন: ২৭৮.৭০ এমএম x ১৯১.৫৮ এমএম x ৬.২৬ এমএম
ওজন: ৫৯০ গ্রাম
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (৩,০৪৮ x ২,০৩২ পিক্সেলস)
বাইটনেস লেভেল: ৯০০ নিটস
রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
অপারেটিং সিস্টেম: হাইপারওএসভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪
মেমোরি: ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
স্পিকার: কোয়াড স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ১২০ ওয়াট
রঙ: কালো, আকাশি ও হালকা সবুজ
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

প্রাকৃতিক উপাদান ব্যবহার, চুল নিয়মিত আঁচড়ানো, বাঁধার ধরন এবং আরও টুকিটাকি যত্ন নিয়ে সিল্কি চুল পেতে হতো আগেকার দিনের নারীদের। এখনকার সঙ্গে সে সময়ের পার্থক্য হলো, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে চুলের যে ক্ষতি হয় এখন, তখনকার দিনের প্রাকৃতিক কেশচর্চায় তা হওয়ার আশঙ্কা ছিল না। চুল সিল্কি তো হতোই...
১ ঘণ্টা আগে
মানুষের মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম ভাষা। অনেকে বলেন, ঝগড়া করার সময় নাকি মাতৃভাষায় ঝগড়া করতেই বেশি শান্তি পাওয়া যায়। এমন অনেক ক্ষেত্রে আমরা নিজেদের ভাষা বা কোনো একটি নির্দিষ্ট ভাষাকে বেশি পছন্দ করি। তাই প্রশ্ন আসতেই পারে, আমরা যখন অন্য কোনো ভাষায় কথা বলি, তখন কি শুধু শব্দের পরিবর্তন ঘটে...
১৮ ঘণ্টা আগে
স্কার্ট নতুন কোনো পোশাক নয়। ফ্যাশনে পুরোনো পোশাকও যে নান্দনিকতায়, দেশীয় ভাবনায় এবং ভিন্ন কাটিংয়ে একেবারে নতুন করে ধরা দিতে পারে, তারই উদাহরণ হয়ে উঠছে বাংলাদেশে তৈরি ফ্লেয়ার্ড স্কার্ট। বিশেষ করে ভ্রমণ, আড্ডা, ফটোশুট কিংবা বিশেষ কোনো উপলক্ষে নিজেকে একটু আলাদা...
১ দিন আগে
ধোঁয়া ওঠা খিচুড়ি কিংবা এক থালা গরম ডাল-ভাতের সঙ্গে সামান্য একটু টক-ঝাল-মিষ্টি আচার খাওয়ার মজাই আলাদা। আগের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠরা নিয়মিত উঠান বা ছাদে কাচের পাত্রে আচার রোদে দিয়ে সারা বছর সতেজ রাখতেন। কিন্তু আধুনিক অ্যাপার্টমেন্ট কালচার...
১ দিন আগে