
বিশ্বব্যাপী ‘ফাইন্ড এক্স ৮’ সিরিজ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক ডাইনমেনসিটির ৯৪০০ চিপসেট যুক্ত করা হয়েছে। স্টান্ডার্ড মডেলটিতে ৫ হাজার ৬৩০ এমএএইচ ব্যাটারি ও প্রো মডেলে ৫ হাজার ৯১০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে ক্যামেরা বাটনটি আইফোনের মতো স্পর্শ নির্ভর। এটি শাটার বাটন হিসেবে কাজ করবে। বাটনটিতে চাপ দিলেই ফোনটি ছবি তুলবে। ফোনটিতে জেমিনি এআই সমর্থিত সামারাইজ ফিচার রয়েছে। এটি ভয়েস রেকর্ডিংয়েরও সারসংক্ষেপ তৈরি করতে পারবে। এ ছাড়া এই দুই মডেলে ‘সার্কেল টু সার্চ ফিচার’ পাওয়া যাবে। হোম বাটন বা নেভিগেশন বারে চাপ দিয়ে ধরে রাখলে ফিচারটি চালু হবে।
মডেল দুটির দাম ও রং
অপো এক্স ৮ এর দাম ৮২৯ ডলার বা প্রায় ৯৯ হাজার ১৫০ টাকা। এটি স্পেস ব্ল্যাক (কালো), শেল পিংক (গোলাপি) ও স্টার গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে। অপরদিকে অপো এক্স ৮ প্রো এর দাম ১ হাজার ১৮৪ ডলার বা প্রায় ১ লাখ ৪১ হাজার ৬০৮ টাকা। এই মডেলটি পার্ল হোয়াইট (সাদা) ও স্পেস ব্ল্যাক (কালো) রঙে পাওয়া যাবে।
অপো ফাইন্ড এক্স ৮ স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: সনি এলটিওয়াই–৭০০ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সনি এলটিওয়াই–৬০০ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি,৪জি এলটিই
আয়তন: ৬.৫৯ ইঞ্চি
ওজন: ২১৩ গ্রাম
সিম: ডুয়েল সিম (ন্যানো + ন্যানো)
ডিসপ্লে: এলটিপিও অ্যামলেড ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
গঠন: গ্লাস ও মেটাল বডি
সাইজ: ৬.৫৯ ইঞ্চি
রেজল্যুশন: ১,২৫৬ x ২,৭৬০ পিক্সেল
ব্রাইটনেস: ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫
চিপসেট: মিডিয়াটেক ডাইনমেনসিটির ৯৪০০ চিপসেট (৩ এনএম)
সিপিইউ: অক্টাকোর
র্যাম: ১২ জিবি বা ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: আছে
রেডিও: নেই
ইউএসবি: টাইপ সি
ফিচার: ইনফ্রারেড পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
ব্যাটারি: ৫,৬৩০ এমএইচ
চার্জিং: ৮০ ওয়াট সুপারভক, ৫০ ওয়াট এয়ারভক
অপো ফাইন্ড এক্স ৮ প্রো
পেছনের ক্যামেরা: সনি এলটিওয়াই ৮০৮ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি–৬০০ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি,৪জি এলটিই
আয়তন: ৬.৭৮ ইঞ্চি
ওজন: ২২১ গ্রাম
সিম: ডুয়েল সিম (ন্যানো + ন্যানো)
ডিসপ্লে: এলটিপিও অ্যামলেড ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
গঠন: গ্লাস + মেটাল বডি
সাইজ: ৬.৭৮ ইঞ্চি
রেজল্যুশন: ১,২৬৪ x ২,৭৮০ পিক্সেল
ব্রাইটনেস: ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫
চিপসেট: মিডিয়াটেক ডাইনমেনসিটির ৯৪০০ চিপসেট (৩ এনএম)
সিপিইউ: অক্টাকোর
র্যাম: ১২ জিবি বা ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: আছে
রেডিও: নেই
ইউএসবি: টাইপ সি
ফিচার: ইনফ্রারেড পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
ব্যাটারি: ৫,৯১০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট সুপারভক, ৫০ ওয়াট এয়ারভক

ঘুমানোর আগে মোবাইল ফোনে একটু চোখ বুলিয়ে নেওয়া এখন আমাদের প্রতিদিনের অভ্যাস। সামাজিক যোগাযোগমাধ্যমে একটু স্ক্রল করা, মেসেজের উত্তর দেওয়া কিংবা পরদিনের অ্যালার্ম সেট করে ফোনসেট বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ি অনেকে। কিন্তু ঘুমের সময় ফোনটি শরীরের এতটা কাছে রাখা কতটা নিরাপদ?
৩১ মিনিট আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া ও ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক নির্জীব হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ সময়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল অনেকে নানা ধরনের সেরাম ব্যবহার করেন।
৩ ঘণ্টা আগে
দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ।
৫ ঘণ্টা আগে
ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর...
৭ ঘণ্টা আগে