
চীনের বাজারে এল শাওমির নতুন স্মার্ট ঘড়ি রেডমি ব্যান্ড ৩। স্মার্ট ব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রিন রয়েছে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। একবার চার্জে স্মার্ট ব্যান্ডটি ১৮ দিন পর্যন্ত চলবে বলে দাবি করছে কোম্পানিটি। এতে হার্ট রেট, অক্সিজেন লেবেল এবং ঘুমের চক্র ট্র্যাকিংয়ের মতো একাধিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ফিচার রয়েছে।
পানি প্রতিরোধের ক্ষমতায় স্মার্ট ঘড়িটির ৫ এটিএম রেটিং রয়েছে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড, ১০০টির বেশি ওয়াচ ফেস রয়েছে। ব্যান্ডটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলবে।
দাম ও রং
চীনে রেডমি ব্যান্ড ৩-এর দাম ১৫৯ চীনা ইউয়ান (প্রায় ২ হাজার ৬৬৩ টাকা)। এটি শাওমির চীনের ই-স্টোরের মাধ্যমে কেনা যাবে।
স্মার্ট ব্যান্ডটি পাঁচটি রঙে পাওয়া যাবে—ব্ল্যাক (কালো), বেজ (হালকা বাদামি), ডার্ক গ্রে (গাঢ় ধূসর), গ্রিন (সবুজ), পিংক (গোলাপি) এবং ইয়েলো (হলুদ)।
রেডমি ব্যান্ড ৩-এর স্পেসিফিকেশন ও ফিচার
স্মার্ট ব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রিন, যার রেজল্যুশন ১৭২ x ৩২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। স্মার্ট ব্যান্ডটির পুরুত্ব ৯ দশমিক ৯৯ মিমি এবং ওজন ১৬ দশমিক ৫ গ্রাম। এতে ১০০টির বেশি ওয়াচ ফেস সমর্থন করে।
এতে বেশ কয়েকটি ট্র্যাকিং ফিচার রয়েছে; যেমন হার্ট রেট, রক্তে অক্সিজেনের স্তর এবং স্টেপ ট্র্যাকার। স্মার্ট ঘড়িটি ঘুম এবং পিরিয়ড ট্র্যাকিংকেও সমর্থন করে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড থাকবে।
রেডমি ব্যান্ড ৩ অত্যন্ত টেকসই, যার ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সাধারণ ব্যবহারে ব্যাটারির চার্জ ১৮ দিন পর্যন্ত থাকবে। কোম্পানির মতে, স্মার্ট ব্যান্ডটি খুব বেশি ব্যবহার হলে ব্যাটারি চার্জ ৯ দিন পর্যন্ত থাকবে। স্মার্ট ওয়্যারেবলটি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে দুই ঘণ্টার কম সময় নেয়। এতে ম্যাগনেটিক চার্জিং ব্যবস্থা রয়েছে এবং এটি ব্লুটুথ ৫.৩ রয়েছে। স্মার্ট ব্যান্ডটি উইচ্যাট এবং আলি পে-এর অফলাইন পেমেন্টকেও সমর্থন করে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

বিদেশে ঘুরতে গিয়ে পর্যটকেরা কীভাবে নিজেদের প্রকাশ করেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ট্যুর অপারেটরদের কৌতূহলের শেষ নেই। কার ভদ্রতা সবচেয়ে প্রশংসনীয়, কে সবচেয়ে বেশি বকশিশ দেন, কারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন আর কারা শুধু স্থানীয় খাবারের স্বাদে বিভোর থাকেন?
১ ঘণ্টা আগে
কারও সঙ্গে দেখা হলেই আমরা সহজভাবেই জিজ্ঞেস করি, ‘কেমন আছেন?’ জবাবে অন্য প্রান্ত থেকে ভেসে আসে এক পরিচিত শব্দ, ‘ভালো আছি।’ কিন্তু এই ‘ভালো থাকা’র কথাটির আড়ালে প্রায়ই চাপা পড়ে থাকে অলক্ষিত কোনো এক সত্যি। সমাজের রীতিনীতির কারণে অসুস্থ বা মানসিকভাবে বিপর্যস্ত হলেও আমরা সাধারণত বলতে অভ্যস্ত...
৩ ঘণ্টা আগে
কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে ব্রণ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। কিন্তু মুখে ব্রণ হওয়া সাধারণ একটি সমস্যা। অনেকে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রণ খোঁটেন, চাপ দিয়ে পুঁজ বের করার চেষ্টা করেন বা নখ দিয়ে ব্রণ ফাটিয়ে ফেলেন।
৪ ঘণ্টা আগে
ত্বক প্রাণবন্ত রাখতে হাইড্রেশন বা আর্দ্রতার কোনো বিকল্প নেই। আর এই হাইড্রেশনের জন্য বাজারের দামি দামি ব্র্যান্ডের ময়শ্চারাইজার বা জেলের ওপর আমরা অনেকটাই নির্ভরশীল। কিন্তু একটু লক্ষ করলেই দেখা যাবে, এসব পণ্যে থাকে কৃত্রিম সুগন্ধি, প্যারাবেন এবং নানাবিধ কেমিক্যাল, যা সাময়িক জেল্লা দিলেও দীর্ঘ...
৫ ঘণ্টা আগে