আইফোনের দাম সাধারণত অনেক বেশি হওয়ায় ক্রেতাদের একটা বড় অংশ পুরোনো আইফোন কেনার দিকে ঝুঁকে থাকেন। তবে আসল আইফোন চেনার নিয়মগুলো না জানা থাকায় অনেকেই নকল আইফোন কিনে প্রতারিত হন। আসল আইফোন চেনার নিয়মগুলো নিয়ে আলোচনা করা হলো
প্রথমে আইফোনের প্যাকেজিং ভালোভাবে চেক করা জরুরি। আইফোনের বাক্সে মডেল নম্বর, সিরিয়াল নম্বর এবং আইএমইআই নম্বর রয়েছে। আইফোনের ‘জেনারেল’ থেকে ‘অ্যাবাউট’ অপশনে গিয়ে আইএমইআই নম্বর মিলিয়ে নিতে হবে। নম্বরটি না মিললে বুঝতে হবে আইফোনটি নকল।
নকল আইফোন চেনার আরেকটি কার্যকর উপায় হচ্ছে এর সিরিয়াল নম্বর দেখা। সিরিয়াল নম্বর চেক করতে - লিংকে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে আইফোনের সিরিয়াল নম্বর ইনপুট দিলে ফোনটির মডেল, বিক্রয়োত্তর সেবার মেয়াদসহ ফোনসম্পর্কিত যাবতীয় তথ্য দেখাবে। যদি কিছু না আসে, তাহলে বুঝতে হবে আইফোনটি নকল।
আইফোনের বাক্স সঙ্গে না থাকলেও আইএমইআই নম্বর চেক করার সুযোগ রয়েছে। তাই এই লিংকে যেতে হবে। ওয়েবসাইটে আইএমইআই নম্বরটি লিখে সার্চ করলে ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য আসবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে রাঙামাটিয়া গ্রাম। এখানে ঢুকতেই চোখে পড়ে মাটির ঘরের সারি। তবে এসব ঘর আর দশটি গ্রামের মতো সাদামাটা নয়। কোনো দেয়ালে শিকারি জীবনের দৃশ্য, কোথাও সাঁওতাল তরুণ-তরুণীর নাচ-গান...
৩ ঘণ্টা আগে
ঘুম পৃথিবীর সব মানুষের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু ঘুমানোর ধরন সব দেশে, সব সংস্কৃতিতে এক নয়। কোনো দেশে শিশুকে শীতের মধ্যেও বাইরে ঘুম পাড়ানো হয়, আবার কোথাও স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমালেও ব্যবহার করেন আলাদা কম্বল। দেশ, আবহাওয়া, সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে বদলে যায় ঘুমের অভ্যাসও।...
৩ ঘণ্টা আগে
সিলেট ভ্রমণের আনন্দ শুরু হয় ট্রেন বা বাসে ওঠার পর থেকে। গন্তব্যে পৌঁছানোর আগে বাস বা ট্রেনের জানালা দিয়ে দেখা দুই পাশের সবুজ চা-বাগান, সারি সারি গাছ, নদী-খাল আর দিগন্তজোড়া সবুজের সমারোহ—সব মিলিয়ে এই যাত্রা হতে পারে স্মরণীয়।
৪ ঘণ্টা আগে
সবুজ পাহাড়ের বুক চিরে শত ফুট উঁচু থেকে আছড়ে পড়ছে জলরাশি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নিচে নেমে যাচ্ছে স্বচ্ছ পানির প্রবাহ। চারদিকে উঁচু-নিচু সবুজ পাহাড়, বুনো ঝোপ, নামহীন রঙিন বুনো ফুলের নয়নাভিরাম সৌন্দর্য মুহূর্তে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। বলছি খাগড়াছড়ির কথা।
৫ ঘণ্টা আগে