
অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। নতুন আপডেটটির পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’
এই মেসজ স্ক্রিনে আসার পর ‘ক্যানসেল’ অপশনে ট্যাপ করতে হয়। এই অপশনে ট্যাপ না করলে এডিটিং ইন্টারফেস বা এডিট করার পেজ থেকে বের হওয়া যায় না। ফলে এডিট করা ছবিটি গ্যালারিতে সেভ হয় না। এই ত্রুটির জন্য ব্যবহারকারীরা ছবি সংরক্ষণের ক্ষেত্রে বিপাকে পড়ছেন।
এই বিষয় নিয়ে বেশি অভিযোগ করেছেন আইফোন ১৬ মডেলের ব্যবহারকারীরা। তবে অন্যান্য পুরোনো মডেলেও এই ত্রুটি দেখা গেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার পরীক্ষা করে দেখেছে যে, যেসব আইফোনে আইওএস ১৮ আপডেট দেওয়া হয়েছে সেগুলো সবগুলোতেই এই সমস্যা রয়েছে।
গত সেপ্টেম্বরে এই ত্রুটি সম্পর্কে সর্বপ্রথম অভিযোগ করে ব্যবহারকারীরা। এরপরও এই ত্রুটি রয়ে গেছে। এমনকি আইওএস ১৮ দশমিক ২ এর বেটা যুক্ত আইফোনেও এই ত্রুটিটি দেখা গেছে। আইওএস ১৮ আপডেট দেওয়ার আগেই আইফোনে এই সমস্যা সম্মুখীন হয়েছিলেন কিছু ব্যবহারকারী। তবে এই ত্রুটিটি এখন ঘন ঘন দেখা যাচ্ছে।
আইফোনে সমস্যাটি কী কারণে হচ্ছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং সব ব্যবহারকারীর সব ছবির ক্ষেত্রে এই ত্রুটি দেখা যায় না। এটি লাইভ ফটো বা আইক্লাউড ফটো সম্পর্কিত সমস্যা হতে পারে। আবার অনেক আইফোনে একটি নির্দিষ্ট দিনের সব ছবিতে এই ত্রুটি দেখা গেছে। অ্যাপল এই সমস্যা সম্পর্কে অবগত এবং এটি নিয়ে কাজ করছে।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এডিট করা ছবিটি ‘স্টিল’ ছবি হিসেবে সেভ করতে হবে। তবে এর মাধ্যমে ছবি লাইভ ফটো ও ফটোগ্রাফিক স্টাইলের বৈশিষ্ট্য হারায়।

আকাশে ধবধবে সাদা মেঘের ভেলা, পাহাড়জুড়ে সবুজের উদ্দাম প্রচ্ছদ। তবে বর্ষার অকৃপণ বর্ষণে রাঙামাটির প্রকৃতি এখন নবযৌবনে দীপ্ত। এদিকে আসছে শরৎ। বহুদূর বিস্তৃত কাপ্তাই হ্রদ পূর্ণ হয়ে উঠেছে টইটম্বুর স্ফটিক স্বচ্ছ পানিতে। তার ওপর পড়েছে মেঘের ছায়া। জুমের টাটকা সবজি আর বাঁশকোঁড়লের সুবাসে ম-ম করছে...
১ ঘণ্টা আগে
ভ্রমণপিয়াসি এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের কাছে সেরা আতিথেয়তার মানদণ্ড অন্য রকম। মূলত তাঁদের জন্যই ভ্রমণভিত্তিক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ প্রতিবছর বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা প্রকাশ করে। সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশ করেছে তাদের এ বছরের ‘হটেস্ট নিউ হোটেলস...
২ ঘণ্টা আগে
আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুল আর নদীতে স্বচ্ছ পানি—সব মিলিয়ে এই ঋতু যেন বাংলাদেশের প্রকৃতির নিজস্ব উৎসব। শরৎকালে নদীগুলোও ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। বর্ষার উচ্ছ্বাস কিছুটা কমে নদীর পানি নেমে আসে, স্রোত থাকে শান্ত আর স্বাভাবিক। এমন সময়ে নদীভ্রমণের আনন্দ হয়ে ওঠে একেবারে অন্য রকম।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবানের দুর্গম অঞ্চল। নাফাখুম, রিঝুক ঝরনা এবং তমাতুঙ্গী থেকে টিওবি ও কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে