বন্ধুরা দল বেঁধে সন্ধ্যায় বাড়ি এসেছে। জমিয়ে আড্ডা আর সিনেমা দেখা হবে। শুকনো মুখে ওসব হয় নাকি! পিৎজা অর্ডার না করে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকির ফিশ রোল। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি।
উপকরণ
ভেটকির ফিলে, বিস্কুটের গুঁড়ো, ভাজার জন্য পরিমাণমতো সাদা তেল, লেবুর রস, মরিচ গুঁড়ো, পেঁয়াজ গ্রেট করা ২ টেবিল চামচ, রসুন ও আদা বাটা ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, সেদ্ধ করে কাঁটা ছাড়ানো ভেটকি মাছ, ছোট করে কাটা চিংড়ি মাছ, গরম মসলা গুঁড়া, জায়ফল ও জয়ত্রী গুঁড়া এক চিমটি করে, কিছু কুচোনো কিশমিশ, একটি ডিমের সাদা অংশ, একটি আস্ত ডিম ও লবণ পরিমাণমতো।

প্রণালি
প্রথমে ভেটকির ফিলেগুলো ভালো করে ধুয়ে শুকনো করে নিয়ে লেবুর রস, মরিচ গুঁড়ো, একটু আদা বাটা ও লবণ মাখিয়ে ম্যারিনেট করতে হবে।

অন্যদিকে পুরের জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে একে একে গ্রেট করা পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা তৈরি হয়ে এলে তাতে দিতে হবে সেদ্ধ করে কাঁটা ছাড়ানো ভেটকি মাছ ও সেদ্ধ করা ছোট করে কাটা চিংড়ি মাছ। সমস্ত মসলা মাছের সঙ্গে মাখা হয়ে এলে তাতে দিতে হবে ধনেপাতা, জায়ফল ও জয়ত্রী গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, কিশমিশ কুচি ও লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিন। ঠান্ডা হওয়ার পর ওই বাটিতে ডিমের সাদা অংশ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বাইন্ডিংয়ের জন্য। ফিশ রোলের স্টাফিং রেডি।
এবার ভেটকি মাছের ফিলেগুলোকে একটি একটি করে নিয়ে একদিকে পুরু স্তর করে পুর দিয়ে সাবধানে রোল করে নিতে হবে। ডিমের গোলায় রোলগুলো ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফ্রিজে আধা ঘণ্টার মতো সেট হতে দিন। খাবার আগে গরম-গরম ভেজে তুলুন। পরিবেশন করুন কাসুন্দি ও সালাদের সঙ্গে।

লন্ডনের বিখ্যাত জায়গা ট্রাফালগার স্কয়ারের ‘ফোরথ প্লিন্থ’। সেখানে ১০ সেপ্টেম্বর সকালে উন্মোচিত হয়েছে এক নতুন ব্রোঞ্জ ভাস্কর্য। যার নাম ‘লেডি ইন ব্লু’। আগামী দুই বছরের জন্য স্থান পাওয়া এই ভাস্কর্যটি তৈরি করেছেন নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় শিল্পী শাবালালা সেলফ।
২৭ মিনিট আগে
বন্ধু মানে জীবন, সুখ-দুঃখের সঙ্গী, রক্তের সম্পর্কের চেয়ে আপন। কিন্তু আজ সেই বন্ধুত্বের সম্পর্ক ঢেকে যাচ্ছে মৃত্যুর মিছিলে। কুমিল্লায় মায়ের আইফোন হাতে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে আর ঘরে ফেরেনি অপ্রতিম। এমন ঘটনা কি একটিই? না, আরও ঘটেছে। মনে প্রশ্ন জাগে, শুধু টাকা বা লোভই কি বন্ধুর প্রাণ কেড়ে নেওয়া
৪ ঘণ্টা আগে
চিকেনের সঙ্গে মধু আর মাখনের মেলবন্ধন—শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে। তবে মচমচে ভাজা চিকেনের সঙ্গে রসুন, মাখন ও মধুর মিষ্টি-ঝাল সস একবার মিশিয়ে দেখলেই বদলে যেতে পারে ধারণা। বাইরে ক্রিসপি আবরণ আর ভেতরে নরম চিকেনের সঙ্গে মিষ্টি স্বাদের এই সমন্বয় হানি বাটার চিকেনকে করে তুলেছে বেশ আকর্ষণীয়। কোরিয়ায়...
৬ ঘণ্টা আগে
ডায়েট চার্ট থেকে হোয়াইট পয়জন খ্যাত সাদা চিনি বাদ দিয়ে গুড় কিংবা মধু আপন করে নেওয়ার ট্রেন্ড এখন তুঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, চিনির জায়গায় গুড় ব্যবহার করলেই কি সব স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব? পুষ্টিবিজ্ঞানীরা কিন্তু বলছেন ভিন্নকথা। অনেকে মনে করেন, গুড় খেলে ওজন বাড়ে না কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে...
৮ ঘণ্টা আগে