উপকরণ
ইলিশ মাছ, মরিচ ও রসুনবাটা, সরিষার তেল, লবণ, তেঁতুল।
প্রণালি
শুকনো মরিচ বাটা যতটুকু নেবেন, রসুনবাটাও ততটুকু নিন। প্যানে অল্প তেলে মিশ্রণটি দিয়ে স্বাদমতো লবণ যোগ করে মিডিয়াম আঁচে ২০ থেকে ২৫ মিনিট ভালোভাবে কষে নিন। তারপর এক টুকরো ইলিশ দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর ইলিশের কাঁটা থেকে মাছ মসলায় মিশতে থাকবে। সম্ভব হলে চামচ দিয়ে কাঁটাগুলো বেছে নিতে পারেন।
এরপর সামান্য একটু তেঁতুল অল্প পানিতে গুলে কষানো মরিচ-রসুনে দিতে পারেন। সঙ্গে দিন এক চিমটি চিনি। এবার একটু জ্বালটা বাড়িয়ে নাড়তে থাকুন। এতে তেল ধীরে ধীরে ওপরে উঠে আসবে। একটু নেড়েচেড়ে নামিয়ে নিন। নামিয়ে এর ওপরে একটু সরিষার তেল দিয়ে দিন। তাতে ঘ্রাণ বেশ ঝাঁজালো হবে। এর ওপর হালকা ভেজে নেওয়া ইলিশের টুকরো দিয়ে ঢেকে রাখুন। তাতে ইলিশের টুকরোগুলো নরম হয়ে যাবে।

প্রাচীন আয়ুর্বেদে নাভিতে ঘি মাখার উপকারিতার কথা বলা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘অমৃত’। আয়ুর্বেদ শাস্ত্রমতে, নাভি আমাদের শরীরের শক্তি ও প্রাণের কেন্দ্রবিন্দু। তাই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে নাভিতে ঘি দেওয়াকে শরীর নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম মনে করা হয়। আয়ুর্বেদ মতে, ঘিয়ের পুষ্টিকর উপাদান...
২ মিনিট আগে
চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
১৩ ঘণ্টা আগে
কর্মব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য সময় বের করা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। ভোরের আলসেমি কাটিয়ে ঘুম থেকে ওঠা কিংবা কাজের ফাঁকে ব্যায়াম করার মতো সময় অনেকের হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে তাদের মনে প্রশ্ন জাগে, রাতে বা সন্ধ্যায় ব্যায়াম করা কি আদৌ স্বাস্থ্যকর? দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল, রাতের শরীরচর্চা...
১৫ ঘণ্টা আগেমেঘ আর কাশফুল তো আছেই; খাবারের ঘ্রাণও জানান দেয়, শরৎ এসেছে। শহরে থাকুন আর গ্রামে, এই ঋতুতে নাকে লাগবে জ্বাল দেওয়া তালের রসের ঘ্রাণ। শরৎ এসেছে মানে তালের বড়া, পায়েস, পিঠা বা ক্ষীরের কথা মনে হবে কোনো উসকানি ছাড়াই।
১ দিন আগে