
নিয়মিত কফি পান করলে যকৃতের স্বাস্থ্যের বেশ কিছু উপকার হতে পারে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। ওয়েব এমডির রিপোর্ট অনুসারে, দেখা গেছে যে কফি পানকারীদের যকৃতের রোগ, যেমন লিভার ক্যানসার, ফাইব্রোসিস অর্থাৎ যকৃতে দাগ বা ক্ষত টিস্যু ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ যকৃতে চর্বি জমার আশঙ্কা কম। ফাইব্রোসিসের একটি গুরুতর পর্যায় সিরোসিস। এই পর্যায়ে যকৃৎ আর সঠিকভাবে কাজ করে না। এমন জটিল রোগেরও ঝুঁকি কমায় কফি।
‘এলিমেন্টার ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিস্টস’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, দিনে মাত্র দুই কাপ কফি পান করলে সিরোসিসের ঝুঁকি ৪৪ শতাংশ কমে যায়। তা ছাড়া মিশিগান মেডিসিন ও হার্ভার্ড মেডিকেল স্কুলের যকৃৎ বিশেষজ্ঞদের একটি দল আবিষ্কার করেছে, জীবনযাত্রার অন্য কারণগুলো বিবেচনায় নিয়ে দিনে তিন কাপের বেশি কফি পান করলে যকৃতের কাঠিন্য হ্রাস পায়। যাদের ইতিমধ্যে যকৃতের সমস্যা রয়েছে, তারা সাধারণত দিনে এক থেকে তিন কাপ কফি পান করতে পারবে। এই পরিমাণ কফি ফাইব্রোসিস, সিরোসিস, হেপাটাইটিস বি ও সি এবং নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগের প্রকোপ ধীর করতে সাহায্য করতে পারে।
উপকারের কারণ
কফিতে থাকে এক হাজারের বেশি রাসায়নিক যৌগ থাকে। এই যৌগগুলোর মধ্যে অনেকগুলোর যকৃতের স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে গবেষণা করা হচ্ছে। কফির উপকারিতা পুরুষ ও নারী উভয়ের জন্য প্রযোজ্য। ফিল্টার্ড, ইনস্ট্যান্ট বা এসপ্রেসো—যেকোনোভাবে তৈরি কফি কাজ করে শরীরের জন্য। কফিকে সামগ্রিক সুস্থ জীবনযাত্রার অংশ হিসেবে বিবেচনা করা উচিত।

কফির উপকারী উপাদান
প্যারাজ্যান্থাইন: এটি ক্যাফেইন হজম হওয়ার সময় উৎপন্ন একটি রাসায়নিক যৌগ। এটি যকৃতে দাগ তৈরিকারী টিস্যুর বিকাশ ধীর করে দিতে পারে; যা লিভার ক্যানসার, সিরোসিস ও হেপাটাইটিস সি-এর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।
কাহওয়েল ও ক্যাফেস্টল: কফিতে পাওয়া এই দুটি রাসায়নিকের ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার বৈশিষ্ট্য থাকতে পারে বলে অনুমান করা হয়। যদিও সে গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে। অল্প পরিমাণে চিনিবিহীন কফি পান লিভার ক্যানসারের চিকিৎসার পরিপূরক হতে পারে।
কফিতে থাকা অ্যাসিড হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে, ডিক্যাফিনেটেড কফিও একই ধরনের সুবিধা দিতে পারে।
স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় রাখুন
স্বাস্থ্যকর উপায়ে কফি পানের পদ্ধতি
কফির স্বাস্থ্যকর সুবিধাগুলো পুরোপুরি পেতে এবং ঝুঁকি কমাতে কফি পানের পদ্ধতি গুরুত্বপূর্ণ। যেভাবে পান করতে পারেন—
সূত্র: মায়ো ক্লিনিক, ওয়েব এমডি

চুরি বিষয়টি সাধারণত গরিব মানুষের ব্যাপার মনে করা হয়। কিন্তু যে মানুষ হোটেলে এক রাত থাকতে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা ব্যয় করতে পারে, তাকে তো আর যা-ই হোক, গরিব বলা চলে না। কিন্তু তারও কেন চুরি করার ইচ্ছা জাগে? তা-ও আবার হোটেলেরই জিনিস! বড় রহস্যময় বিষয়। এ ঘটনায় প্রশ্ন ওঠে, তাহলে কোন জিনিসটি হোটেল থেকে...
৪ ঘণ্টা আগে
চুল দ্রুত শুকিয়ে নিতে হেয়ার ড্রায়ার বেশ কার্যকরী একটি জিনিস। বিশেষ করে ব্যস্ত সময়ে এটি অনেকটা সময় বাঁচায়। তবে চুল শুকানোর তাড়াহুড়ায় ড্রায়ার একেবারে মাথার কাছে ধরে ব্যবহার করা ঠিক নয়। এর অতিরিক্ত তাপ চুলের আর্দ্রতা কমিয়ে দিতে পারে, ফলে চুল হয়ে উঠতে পারে শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর। তাই ড্রায়ার ব্যবহারের
৮ ঘণ্টা আগে
কোনো তরুণীর দুই পায়ে দুই ধরনের স্ট্রাইপড মোজা চোখে পড়লে, নখে নীল ও সবুজ নেইলপলিশ, এক কানে দুল, নাকে বড় নথ, চোখে একটুখানি থেবড়ানো কাজল কিংবা চুলটা না খোঁপা না পনিটেইল করে বাঁধা দেখলে, ঠিক কী মনে হবে আপনার?
১৪ ঘণ্টা আগে
উৎসব বা বিশেষ কোনো উপলক্ষে ত্বকে দ্রুত উজ্জ্বলতা আনতে ইদানীং ক্ষতিকর দানাযুক্ত স্ক্রাব ব্যবহারের প্রথা উঠে যাচ্ছে। তার বদলে জায়গা করে নিয়েছে লিকুইড এক্সফোলিয়েশন বা কেমিক্যাল অ্যাসিড। বাজারে আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ এবং বিটা হাইড্রক্সি অ্যাসিড বা বিএইচএ সমৃদ্ধ টোনার কিংবা...
১৫ ঘণ্টা আগে