ডালের বড়ির কোর্মা একেবারে অন্য রকম একটি খাবার। নিরীক্ষামূলক এ খাবারটির রেসিপি খুব জটিল কিছু নয়।
উপকরণ
ডালের বড়ি, সরিষার তেল, পেঁয়াজকুচি, দারুচিনি, এলাচি, পেঁয়াজ, আদা ও রসুনবাটা, ধনেগুঁড়ো, ২৫০ মিলি দুধ অথবা আধা কাপ টক দই, ১ চা-চামচ লেবুর রস, পরিমাণমতো পানি।
প্রণালি
ডালের বড়ি পরিমাণমতো নিয়ে শুকনো তাওয়ায় ভালোভাবে টেলে রাখুন। কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি, দারুচিনি ও এলাচি দিন। পেঁয়াজ বাদামি রং হলে আদা, রসুনবাটা, সামান্য ধনেগুঁড়ো, পেঁয়াজবাটা দিন ১ কাপ পরিমাণ। এবার মসলা ভালোভাবে কষান। দুধ ও ১ চা-চামচ লেবুর রস দিন অথবা দুধ না হলে আধা কাপ টক দই দিন। মসলা কষানো হলে তাতে টেলে রাখা ডালের বড়ি ও ৬-৮টি কাঁচা মরিচ চিরে দিয়ে দিন। এবার নেড়েচেড়ে মসলা ও বড়ি মেশান। পরিমাণমতো পানি দিন। যাতে বড়ি সেদ্ধ হয়ে ঝোল কমে মাখা মাখার চেয়ে একটু বেশি পরিমাণ থাকে। এবার সুবাস বের হলে নামিয়ে নিন। ভাত, রুটি, পরোটা বা পোলাও দিয়ে খাওয়া যায় এটি।
রেসিপি ও ছবি : কাজী সোহেল

মুভি স্টাররা কী করেন, কী খান, কী পরেন—এসব নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সোনম কাপুরের জীবনযাপন এখন বেশ আলোচনায় আছে। ফলে এই বলিউড অভিনেত্রী ও স্টাইল আইকনের খাবারদাবার নিয়ে ভক্তদের জানার ইচ্ছা স্বাভাবিক। ফ্যাশনেবল সব পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে খাবার টেবিলেও তো নজর রাখতে হয় তাঁকে! তাঁর খাবার সুষম...
২ ঘণ্টা আগে
পৃথিবীতে ভ্রমণপিয়াসিদের আকাঙ্ক্ষিত গন্তব্য অ্যান্টার্কটিকা। এর হিমশীতল সৌন্দর্য দেখার ইচ্ছা ছিল। বরফ, নীরবতা আর অসীম এক আদিম প্রান্তরের এই চির হিম মহাদেশকে বাংলাদেশ থেকে স্পর্শ করা প্রায় অলৌকিকই মনে হতো।
৭ ঘণ্টা আগে
সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর বেশির ভাগই জলকেন্দ্রিক। তারই একটি রাতারগুল জলাবন। অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি এর প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য উপস্থিত হই সেখানে। প্রথম গন্তব্য সিলেট।
৯ ঘণ্টা আগে
বিবিসি কালচার প্রকাশ করেছে বিশ্বের অন্যতম ৮টি রঙিন স্থাপত্যের নাম। ভ্রমণ তালিকায় রেখে দিতে পারেন এগুলো। শ্রী রঙ্গনাথস্বামী মন্দির: ভারতের তামিলনাড়ুতে ৬০ হেক্টরের বেশি জায়গাজুড়ে অবস্থিত এই মন্দিরে রয়েছে ২১টি কারুকার্যময় গোপুরম বা প্রবেশদ্বার।
১০ ঘণ্টা আগে