অফিস শেষে বাড়ি ফিরে সোজা রান্নাঘরে ঢুকতে হলে বোঝা যায়, ঝুটঝামেলা কাকে বলে। কোনো দিন যদি বাড়ি ফিরে দুই বা তিন পদ রাঁধতে মন না চায়, তাহলে ডিপ ফ্রিজ থেকে ইলিশ মাছের বাটিটাই বের করে নিন। বাড়িতে ঝিঙে থাকলে রেঁধে ফেলুন ঝিঙে সরিষাবাটায় ইলিশ মাছের তরকারি। এক পদেই তৃপ্তিসহকারে খাওয়া হয়ে যাবে। আপনাদের জন্য ঝিঙে সরিষাবাটায় ইলিশ মাছের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
রিং পিস করে কাটা ৪ পিস ইলিশ, সরিষার তেল ৪ টেবিল চামচ, সরিষাবাটা ২ টেবিল চামচ, হলুদবাটা ২ চা-চামচ, কাঁচা মরিচের বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঝিঙে ৩০০ গ্রাম।

প্রণালি
কড়াইতে সরিষার তেল গরম হলে সরিষা, হলুদ ও কাঁচা মরিচের বাটা পানিতে গুলিয়ে তেলের ওপর ফোড়ন দিন। ফুটে উঠলে লম্বা করে কেটে রাখা ঝিঙে দিয়ে ৭ থেকে ৮ মিনিট রান্না করুন ঢাকনা দিয়ে। আবারও ফুটে উঠলে কাঁচা মরিচ ফালি, কেটে ধুয়ে রাখা ইলিশ আর লবণ দিয়ে আবারও রান্না করুন। রান্নার সময় ঢাকনা দিয়ে দিন। মাছ সেদ্ধ হলে লবণ দেখে নামিয়ে নিন। এই তো, খুব সহজে ঝিঙে সরিষাবাটায় ইলিশ মাছ রান্না শেষ!

একা ভ্রমণ বা সলো ট্রাভেল একজন পর্যটককে পূর্ণ স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং নতুন সব অভিজ্ঞতার আনন্দ দেয়। সেই অভিজ্ঞতার ঝুলি বাড়িয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবছর সেরা দেশ নির্বাচন করে থাকে। অনলাইন ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লিজার’ও তেমনি একটি তালিকা প্রকাশ করেছে।
৩৩ মিনিট আগে
বর্ষাকালে ঘুরতে যাওয়ার ঝক্কি আছে বৈকি! তবে এ সময় যখন-তখন বৃষ্টি নামে, পথে-ঘাটে কাদাপানি থাকে। সে কারণে বর্ষাকালের ভ্রমণ নিরাপদ এবং আরামদায়ক করতে সঙ্গে কী কী নিতে হবে, দেখে নিন...
১ ঘণ্টা আগে
এবারের মতো শেষ হয়ে গেছে ফিফা বিশ্বকাপ। কিন্তু এর রেশ থেকে গেছে এখনো। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটির হাফ-টাইম শো ছিল ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হাফ-টাইম শো। ফাইনাল ম্যাচটি শুধু মাঠের খেলার জন্যই নয়, বিশ্বমঞ্চে সংগীত, ফ্যাশন ও নাচের এক অ
১৩ ঘণ্টা আগে
যখন আপনি একা বোধ করেন এবং চারপাশের পৃথিবীটাকে অন্ধকার ও এলোমেলো মনে হয়, তখন অসহায় লাগে, তাই না? মন খুলে কারও সঙ্গে কথা বলবেন, সেটাও হয়তো পারছেন না। আজকাল মানুষের সঙ্গে সত্যিকারের আত্মিক যোগাযোগ একদম কমে গেছে, কারণ, অনলাইনের অগভীর সম্পর্কগুলো কেবল ‘লাইক’, ‘কমেন্ট’ ও ‘ইমোজি’র মাধ্য়মেই এখন বেশি সরব।
১৫ ঘণ্টা আগে