
আপেল, শুধুই কি একটি উপাদেয় ফল? চলতি বছর এর সুবাস পারফিউম জগতে ‘মাস্ট হ্যাভ’ হয়ে দাঁড়িয়েছে। চেরি বা স্ট্রবেরির মতো মিষ্টি সুবাসকে ছাড়িয়ে আপেলের সুবাস এখন সুগন্ধি বাজারে রাজত্ব করছে। এর কারণ হিসেবে বিশ্বের অনেক সুগন্ধি বিশেষজ্ঞরা মনে করছেন, চেরি ফ্লেভারের সুগন্ধি অনেকের কাছে খুব মিষ্টি মনে হতে পারে। কিন্তু আপেলের নোটগুলো সতেজ ও প্রাণবন্ত হওয়ায় অনেকের পছন্দের শীর্ষে রয়েছে। ২০০০ সালের শুরুতে ডিকেএনওয়াই বি ডেলিশাসের মতো আপেল ফ্লেভারের সুগন্ধিগুলো বিশ্বে জনপ্রিয়তা পেয়েছিল; যা নতুন করে ট্রেন্ডি হয়ে উঠেছে।
আপেল সুগন্ধির জনপ্রিয়তার বেশ কিছু কারণ—
আপেল পারফিউম কখন ব্যবহারের সেরা সময়
আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে আমাদের সুগন্ধির রুচিতেও পরিবর্তন আসে। ঠিক যখন প্রকৃতিতে শীতের আমেজ আসে ও গাছের পাতা ঝরে যেতে শুরু করে, তখন আপেলের সুবাস আমাদের মধ্যে এক প্রাণবন্ত অনুভূতি জাগিয়ে তোলে। বিশেষজ্ঞরা বলেন, আপেলের সুবাস একধরনের সতেজ, উষ্ণ ও আরামদায়ক অনুভূতি দেয়। ফলে শীতকালে এই সুবাস প্রশান্তি এনে দেয়। সাধারণত, শরৎকাল শুরু হওয়ার আগেই আপনি আপেলের সুগন্ধি ব্যবহার শুরু করতে পারেন।
আপেলের সুবাস আসলে কেমন
বিশেষজ্ঞদের মতে, আপেলের নোটে থাকে একটু রসাল, মিষ্টি ও হালকা টক ভাব। লাল আপেলের নোট হয় মিষ্টি আবার সবুজ আপেলের নোটে থাকে হালকা অ্যাসিডিক ভাব। আপেলের সুবাস বহুমুখী—এটি গোলাপ ও জুঁইয়ের মতো ফুলের পাশাপাশি নাশপাতিসহ বিভিন্ন ফলের সুবাসের সঙ্গে সুন্দর মিশে যায়। আবার দারুচিনি, চন্দন, এলাচি ও উদের মতো উষ্ণ উপাদানের সঙ্গে মিশেও খুব সুন্দর সুবাস তৈরি করে।
আপেল সুগন্ধির কিছু সেরা মিশেল
আপেলের সুবাসকে কিছু অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে আকর্ষণীয়ভাবে তৈরি করা হচ্ছে। যেমন—
সূত্র: কসমোপলিটন

কনকনে ঠান্ডা, মুষলধারে বৃষ্টি কিংবা বরফে ঢাকা চারপাশ। নরওয়ের মানুষদের কাছে এমন আবহাওয়া খুবই স্বাভাবিক। তাই আবহাওয়া যেমনই হোক না কেন, ঘরের দরজা খুলে প্রকৃতির মাঝে বেরিয়ে পড়া নরওয়েজিয়ানদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
৩ ঘণ্টা আগে
অফিস থেকে ফেরার পথে কয়েক কেজি আমড়া কিনে এনেছেন; প্রথমবারের মতো আমড়ার আচার যাঁরা তৈরি করবেন, তাঁদের জন্য সহজ একটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৫ ঘণ্টা আগে
সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য আমরা কত কিছুই না করি! ভিটামিন সি, রেটিনল বা হায়ালুরনিক অ্যাসিডের নাম এখন কম-বেশি সবার মুখে শোনা যায়। কিন্তু আপনি কি জানেন, নিখুঁত ত্বকের অন্যতম গোপন চাবি লুকিয়ে আছে ম্যাগনেশিয়ামে? শারীরবৃত্তীয় নানা কাজের পাশাপাশি আমাদের ত্বকের স্বাস্থ্য রক্ষায় ম্যাগনেশিয়াম...
৭ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই ওজন বেড়েছে। চিবুকে, কোমরে সেই তীক্ষ্ণভাব নেই। নতুন মায়েদের ঠিক যেমন লাগে, ক্যাটরিনাও এর ব্যতিক্রম নন এখন।
১ দিন আগে