
দীর্ঘদিন ধরে কোনো খবরাখবর মিলছিল না বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফের। ইনস্টায়ও খুব একটা সক্রিয় ছিলেন না তিনি। ভক্তদের অনেকে অনুমান করছিলেন, এবার কি তবে ক্যাটের মা হওয়ার সময় এল! তাই কি তিনি আড়ালে রয়েছেন? জীবনসঙ্গী ভিকির দিক থেকেও তেমন কোনো আওয়াজ ছিল না বাবা হওয়ার ব্যাপারে।

সব জল্পনা-কল্পনা সত্যি করে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্যাটরিনা কাইফ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে জানান, তিনি মা হতে চলেছেন। পোস্ট করা ছবিতে অভিনেত্রীকে দেখা যায় বডি ফিটেড পোশাকে। যেখানে হবু বাবা ভিকি কৌশল ক্যাটরিনার বেবি বাম্প ছুঁয়ে রয়েছেন। এই একই ছবি দেখা গেছে ভিকির ইনস্টাগ্রামেও।

ছবির ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি।’ অভিনেত্রীর ছবিতে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, অক্টোবর বা নভেম্বরেই স্টার কিড পৃথিবীর মুখ দেখবে।

বলে রাখা ভালো, প্রায় দুই বছর সিনেমার জগৎ থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। তবে বিভিন্ন অনুষ্ঠানসহ নানা তীর্থস্থানে দেখা গেছে তাঁকে। সে থেকেই তাঁর অন্তঃসত্ত্বার গুঞ্জন ছড়িয়েছিল।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি মা হওয়া অন্য তারকাদের মতো ক্যাটরিনাও সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন। সঙ্গে থেকে সন্তানকে দেখাশোনা করবেন। আর উপভোগ করবেন মাতৃত্বের অপরূপ সৌন্দর্য। দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে নিজের গর্ভকালের যত্ন নেওয়ার ব্যাপারটিই এ ধারণার জন্ম দিয়েছে।
সূত্র: ইনস্টাগ্রাম

ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
২ ঘণ্টা আগে
আমাদের আচরণ, জীবনযাত্রার পছন্দ কিংবা দৈনন্দিন অভ্যাস—এগুলো আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করে থাকি। কিন্তু সম্পূর্ণটাই কি আমরা নিয়ন্ত্রণ করি? এই বিষয়গুলো কিছুটা নিজেদের নিয়ন্ত্রণে আর কিছুটা লুকিয়ে আছে শরীরের ভেতরের জিনের অদৃশ্য সংকেতে। দীর্ঘকাল ধরে ধারণা করা হতো, আমাদের ব্যক্তিত্ব বা পছন্দ শুধু পরিবেশ...
৪ ঘণ্টা আগে
কোরীয় খাবার বলতে সাধারণভাবে আমাদের মনে ভেসে ওঠে ঝাল স্টু, কিমচি কিংবা তীব্র স্বাদের নানা পদ। কিন্তু দেশটির খাদ্যসংস্কৃতির আরেকটি ধারা ঠিক এর বিপরীত— শান্ত, সংযত ও প্রকৃতিনির্ভর। টেম্পল ফুড বা কোরীয় মন্দিরের খাবার শুধু নিরামিষ একটি ধরন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বৌদ্ধ দর্শন, ধ্যান, ঋতু এবং প্রকৃতির...
৬ ঘণ্টা আগে
জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
১৮ ঘণ্টা আগে