চুল নিয়ে আমাদের আদিখ্যেতার শেষ নেই। শেষ নেই একে সুন্দর করে উপস্থাপনার ক্ষেত্রেও। কতরকম ভাবে যে চুল বাঁধা যায়, তার কোনো লেখাজোকা নেই। তবে হ্যাঁ, এই গরমে চুল খোলা রাখা দুঃসাহসই বলা চলে। এতে ঘেমে নেয়ে অবস্থা তো খারাপ হয়ই, ধুলোবালিতে চুলের ক্ষতিও হয়। তবে ঈদ বলে কথা। গরম হোক আর ঠান্ডা এ সময় চাই স্টাইলিশ লুক। বিশেষ দিনে আটপৌরে ধরনে চুল বাঁধতেও মন চায় না নিশ্চয়ই। তাই ঝটপট শিখে নিন কিছু গ্রীষ্মকালীন হেয়ারস্টাইল। চুলের এই স্টাইলগুলো একদিকে আপনাকে আরাম দেবে। অন্যদিকে ঈদ উৎসবে দেখাবে স্মার্ট।

পনিটেইল
খুবই স্মার্ট এই হেয়ার স্টাইলটি মানিয়ে যাবে টিনএজার থেকে তরুণী সবাইকেই। হাই পনিটেইল করতে হলে প্রথমে ঝুঁটি বাঁধায় দিকে চুল ব্লো ড্রাই করে নিতে হবে। এরপর একটা স্ক্রাঞ্চি বা চুলের ব্যান্ড দিয়ে খুব টাইট করে উঁচু একটা ঝুঁটি করে নিতে হবে। চাইলে ঝুঁটি থেকে একগোছা চুল নিয়ে গোল করে মুড়ে দিয়ে ঢেকে ফেলতে পারেন চুলের ব্যান্ডখানা। এরপরে হেয়ার স্প্রে দিয়ে কপালের দিকের আলগা চুলে সব আটকে নিতে হবে। ব্যাস, আপনার হাই পনিটেইল রেডি! কী, খুব কঠিন মনে হচ্ছে? একবার চেষ্টা করে দেখুন, আরাম পাবেন।

রোপ ব্রেইড পনিটেইল
যাঁরা ঝুঁটি বাঁধতে পছন্দ করেন না তাঁদের জন্য সুন্দর এই বিনুনি হতে পারে একটি ভালো বিকল্প। প্রথমে আপনার সমস্ত চুল জড়ো করে উঁচু করে একটা পনিটেইল বেঁধে নিন। এবার পনিটেইল দুটি সমান ভাগে ভাগ করুন এবং উভয় ভাগ বাম দিকে মোচড় দিন। এবার ডানদিকের ভাগটি ক্রমেই বামের অংশটির ওপর মুড়তে থাকুন, যাতে দড়ির মোচড়ের মতো দেখায় কিছুটা। অংশটি মোড়ানোর সঙ্গে সঙ্গে হাত অদলবদল করুন, যাতে আপনি বিনুনিতে টান রাখতে পারেন। পনিটেইলের শেষ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত ভাগগুলোকে বাম দিকে মুচড়ে ডানদিকের ওপর মুড়তে থাকুন। শেষমেশ একটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিন। হয়ে গেল রোপ ব্রেইড পনিটেইল। পড়তে যতটা কঠিন আর খটমট লাগছে, বাঁধতে গিয়ে দেখুন কত সহজ।

টপ নট বান
ঝটপট ও খুবই কম পরিশ্রমে করে ফেলার মতো সহজ এ হেয়ারস্টাইল। সুন্দর এ হেয়ারস্টাইলটি গ্রীষ্মের দাবদাহে আপনার প্রিয় হেয়ারস্টাইলও হয়ে উঠতে পারে। একটা ইলাস্টিক ব্যান্ড, কয়েকটি ববি পিনে নিমেষেই তৈরি হয়ে যাবে চমৎকার এ হেয়ারস্টাইল। টপ নট বান করতে প্রথমে সব চুল জড়ো করে উঁচু করে ঝুঁটি বেঁধে নিতে হবে। তারপর চুল দুই ভাগ করে প্রতিটি ভাগই মুড়ে নিতে হবে গোড়ার সঙ্গে। মোড়ানোর পরে ববি পিন দিয়ে সুন্দর করে আটকে নিতে হবে চুলের শেষভাগ। এতেই হেয়ারস্টাইল রেডি।
বাবল পনিটেইল
চুল বাঁধার স্টাইলে নতুনত্ব আনতে চাইলে এই ক্রিয়েটিভ হেয়ারস্টাইলটি করে দেখতে পারেন। সাধারণ কিন্তু সুন্দর এই চুল বাঁধার ধরন আপনার চেহারায় এনে দেবে নতুনত্ব। আপনার লুকটাই বদলে যাবে কিছুটা হলেও। এ জন্য প্রথমে উঁচু একটি পনিটেইল বেঁধে নিয়ে তারপরে চুলের দৈর্ঘ্য অনুযায়ী নির্দিষ্ট বিরতিতে কয়েকটি ইলাস্টিক লাগিয়ে দিতে হবে। এবার ইলাস্টিকের মাঝের ভাগগুলো হালকা টেনে দিয়ে গোলাকার বাবলের মতো আকার আনার চেষ্টা করতে হবে। আকার পেলেই তৈরি হয়ে যাবে বাবল পনিটেইল।
হাফ আপ, হাফ ডাউন
যাঁদের কোঁকড়া ও ঢেউখেলানো চুল তাঁদের জন্য এই হাফ আপ, হাফ ডাউন বা আধা উঁচু আধা নিচু হেয়ারস্টাইলটি দারুণ লুক এনে দিতে পারে। এটি যেকোনো ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে অনায়াসে। প্রথমে চুলগুলো ওপর নিচ দুই ভাগে ভাগ করুন। তারপর ওপরের ভাগ দিয়ে উঁচু করে পনিটেইল বেঁধে নিন বা টপ নট বান করে নিন। এতেই পেয়ে যাবেন আধা উঁচু আধা নিচু হেয়ারস্টাইল।

এই ঈদে ভিন্ন লুক আনতে করে ফেলুন এই হেয়ারস্টাইলগুলো।
সূত্র: ইনস্টাইল ও অন্যান্য

বয়স ত্রিশের কোঠায় পৌঁছতেই অনেকের ত্বকে সূক্ষ্ম বলিরেখা বা ফাইন লাইনস দেখা দিতে শুরু করে। ত্বকের এই ঝুলে পড়া ভাব দূর করতে এবং চামড়া টানটান রাখতে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বোটক্স ইনজেকশন নেন। তবে কেমিক্যাল বা ইনজেকশনের কৃত্রিম পদ্ধতি এড়িয়ে পুরোপুরি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেও ত্বকে বোটক্সের মতো...
১০ মিনিট আগে
শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
২ ঘণ্টা আগে
পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
৪ ঘণ্টা আগে
ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
৬ ঘণ্টা আগে