যাঁদের নিয়মিত চশমা পরতে হয়, তাঁদের কাছে চশমা যেন জীবনের অবিচ্ছেদ্য একটি ব্যাপার। তবে অনেকের ধারণা, চশমা পরার কারণে স্টাইলিশ লুক মাটি হয়ে যায়। একটু বুদ্ধি করে সঠিক ফ্রেমের চশমা বাছাই করলে সব সময় নিজেকে ফ্যাশনেবল রাখা সম্ভব।
অনেকে শুধু নিজের ত্বকের রঙের সঙ্গে যে রং মানায়, সেই রঙের চশমার ফ্রেম কিনে ফেলেন। কিন্তু চশমা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, মুখের আকৃতি অনুযায়ী চশমা বাছাই করা। মানুষের মুখ সাধারণত গোল, ডিম্বাকার, চারকোনা, হৃৎপিণ্ডের আকার ও হিরার আকৃতির হয়। মুখের এই আকৃতিগুলো অনুযায়ী চশমার ফ্রেম বাছাই করতে হবে।
গোলাকার মুখের জন্য
গোলাকার মুখ সাধারণত লম্বা ও চওড়ায় সমান। এ ধরনের মুখের জ-লাইন গোলাকার হয় এবং চিকবোন দেখা যায় না বললেই চলে। ফলে এ ধরনের মুখের জন্য স্ট্রেইট লাইনযুক্ত বা শার্প কর্নার রয়েছে এমন চশমার ফ্রেম বেছে নিতে পারেন। তা ছাড়া প্রশস্ত ও আয়তাকার চশমা গোল মুখকে অনেকটাই ফুটিয়ে তোলে। তবে কখনো গোল মুখে ছোট বা গোল ফ্রেমের চশমা পরবেন না। এগুলো মুখের সৌন্দর্য অনেকটাই ঢেকে ফেলে।
ওভাল বা ডিম্বাকার মুখের জন্য
এ ধরনের মুখ কম প্রশস্ত হলেও লম্বায় বেশি হয়। তা ছাড়া চিকবোনের দিকে চওড়া বেশি এবং কপাল বড় হয়। ওভাল বা ডিম্বাকার মুখের সুবিধা হলো, সব ধরনের চশমা এই মুখাকৃতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। আপনি চাইলে স্কয়ার, কার্ভি, গোলাকার, বড় বা ছোট ফ্রেমসহ যেকোনো ধরনের চশমা ব্যবহার করতে পারবেন। ওভাল মুখের অধিকারীরা যেকোনো ধরনের ফ্রেম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন, নিরাশ হবেন না।
পানপাতা আকৃতির মুখের জন্য
যাঁদের মুখ পানপাতা বা হার্ট আকৃতির, তাঁদের কপালের দিকটা চওড়া থাকে, কিন্তু চিবুকের দিকটা অপেক্ষাকৃত চিকন হয়। একদম পানপাতা বা হার্টের মতোই। এ ধরনের মুখে ছোট ফ্রেমের চশমা বেশি মানায়। ডিম্বাকৃতির রিমলেস বা সেমি-রিমলেস চশমা এই মুখের আদলকে করে তোলে আকর্ষণীয়।
চারকোনা মুখের জন্য
স্কয়ার বা চারকোনা মুখের জ-লাইন, চিক বোন ও কপাল বেশি চওড়া থাকে। গোলাকার, ডিম্বাকার কিংবা ক্যাটস আই ফ্রেমের একটু চিকন প্যাটার্নের চশমা স্কয়ার বা চারকোনা আকৃতির মুখে বেশি মানায়। তবে কখনোই চারকোনা মুখে চারকোনা চশমা পরতে যাবেন না। একদম মানাবে না!
ডায়মন্ড বা হীরা আকৃতির মুখের জন্য
এ ধরনের মুখে কপাল ও জ-লাইন অপেক্ষাকৃত চিকন হয় এবং চিকবোন অনেক চওড়া হয়। ফলে ক্যাটস আই বা ডিম্বাকৃতির ফ্রেমের চশমা এ ধরনের মুখে ব্যালেন্স তৈরি করে এবং দারুণ মানায়। তবে এই মুখাকৃতির অধিকারীরা চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলতে পারেন।
সূত্র: সিনেট

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৩ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৪ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৪ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৮ ঘণ্টা আগে