ফিচার ডেস্ক

চলছে চেরি ব্লসম বা সাকুরা ঋতু। চেরি ফুলের জাপানিজ নাম সাকুরা। মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত ফোটে এই ফুল। তবে এপ্রিল মাস চেরি ফোটার চূড়ান্ত সময়। একেই বলা হয় চেরি ব্লসম অর্থাৎ সাকুরার ‘পিক ব্লুম’।
ফেসবুক, ইনস্টাগ্রাম এখন ভরে আছে চেরিফুলের অপার্থিব সৌন্দর্য আর মিষ্টি সৌরভে। মানে বুঝতেই পারছেন, কী বলতে চাইছি– সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই সাদা আর গোলাপিরঙা চেরি ফুলের ছবি ভেসে আসছে।

চেরি মূলত জাপানের ফুল। সেখান থেকেই ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। চেরি ফুলের ৬০০টির বেশি প্রজাতি রয়েছে। এর ওপর নির্ভর করে এগুলো মার্চ থেকে মে মাসের শুরু পর্যন্ত ফুটে থাকে। প্রতিটি প্রজাতির পাপড়ির সংখ্যা, রং ও আকার ভিন্ন। সাকুরার জনপ্রিয় প্রজাতি সাদার মধ্যে গোলাপি রঙের সোমে ইয়োশিনো। চেরির কিছু হাইব্রিড প্রজাতিও আছে।
জাপানের সংস্কৃতিতে তো বটেই, পৃথিবীর ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ভীষণভাবে প্রভাবিত করেছে এই চেরি ব্লসম। জাপানে চেরি ব্লসম নতুন এবং ক্ষণস্থায়ী জীবনের প্রতীক। নরম গোলাপি চেরি ফুল ফোটার সঙ্গে সঙ্গে টোকিওবাসী ঋতুগত ফ্যাশন পরিবর্তনের ক্ষেত্রে বেছে নেয় প্যাস্টেল এবং ফ্লোরাল প্যাটার্নের পোশাক। বলা বাহুল্য, সেগুলো চেরি থেকে উৎসারিত। ডিজাইনাররা এই ফুল ও তার বিভিন্ন প্যাটার্ন থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করেন বিভিন্ন ধরনের ডিজাইন। ফ্লোরাল প্রিন্টে সজ্জিত নিয়মিত পোশাক থেকে শুরু করে বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গে চেরি ব্লসমের প্রভাব থাকে সুস্পষ্ট।
হালকা গোলাপি পাপড়িযুক্ত এই ফুল আমাদের দেশের না হলেও সৌন্দর্য ও ট্রেন্ডের কারণে জায়গা করে নিয়েছে পোশাক, গয়নাসহ বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গে। ফ্যাশনসচেতনেরা এখন ঋতুভিত্তিক পোশাকের দিকে ঝুঁকেছেন অনেকটাই। একেবারে ক্যালেন্ডার ও ঋতু মেনে পোশাক গায়ে তোলেন অনেকে। সময়টা যেহেতু চেরি ব্লসমের, তাই পোশাকেও এখন বেশ চোখে পড়ছে এই ফুল।

ফ্যাশন উদ্যোক্তারা সুতি, হাফসিল্ক, জামদানি ও মসলিন শাড়ি এবং পাঞ্জাবিতে আংশিক বা পুরো পোশাকজুড়ে ফুটিয়ে তুলছেন চেরি ফুলের নকশা, কখনো মূর্ত আর কখনো বিমূর্তভাবে। বেশির ভাগ কাজ হচ্ছে হ্যান্ডপেইন্ট ও স্ক্রিনপ্রিন্টে। সুই-সুতার ফোঁড়েও অনেকে চেরি ব্লসম ফুটিয়ে তুলছেন গয়নায়।
অফ হোয়াইট, বেবি পিংক বা আইভরি রঙের জমিনের ওপর গোলাপি অথবা সাদা চেরি ফুল। আঁচল আর পাড়েও তাই। পুরুষের শার্ট, কটি ও পাঞ্জাবিতেও থাকছে এই ফুলের প্রিন্ট। আবার অনেকে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে চেরি ব্লসমের পোশাক নকশা করিয়ে নিচ্ছেন। অনেকে ক্রসবডি, ক্লাচ বা ব্যাকপ্যাকেও চেরি ব্লসমের প্রিন্ট করিয়ে নিচ্ছেন।

গলার নেকলেস, কানের দুল, আংটি, হাতের চুড়ি ও বালা ইত্যাদি গয়নায় জায়গা করে নিয়েছে চেরি ব্লসম। মূলত কাঠ ও কিছু কিছু কাপড়ের গয়নায় ফুটিয়ে তোলা হচ্ছে চেরি ফুল। এখন আবার অনেকে ক্লে দিয়ে গয়না তৈরি করে নেন। তাঁরা সময়োপযোগী অন্যান্য গয়নার মতো চেরি ফুলের নকশাযুক্ত গয়না তৈরি করিয়ে নিচ্ছেন।

কোথায় পাবেন
বিভিন্ন ফ্যাশনবিষয়ক অনলাইন পেজে চেরি ব্লসম প্রিন্ট ও হ্যান্ডপেইন্টের শাড়ি, সালোয়ার-কামিজ, গয়না, টিপ, ব্যাগ ইত্যাদি পেয়ে যাবেন। অনলাইন পেজ শরদিন্দু, রিসাম ক্লজেট, মধুবন্তী, স্বপ্নযাত্রা, ডেইজি প্রিন্ট ইত্যাদিতে পেয়ে যাবেন পছন্দের চেরি ব্লসম পোশাক।
দরদাম
এ ধরনের পোশাকের দাম ফ্যাব্রিকসের ধরন অনুযায়ী হয়। প্রতিষ্ঠান ও উপকরণের ভিন্নতার কারণে একই পোশাকের দাম কমবেশি হতে পারে। সাধারণত কামিজ ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, বিভিন্ন ধরনের শাড়ি ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকায় পাওয়া যাবে। গজ ভয়েল কাপড়ের ব্লাউজ পিসের দাম ৬০০ থেকে এক হাজার টাকা। কাঠ ও ক্লের গয়না, যেমন চুড়িসহ গলার মালা, কানের দুল ও আংটির দাম আকারভেদে ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। চুড়ি ছাড়া গলার মালা, কানের দুল ও আংটির দাম ৫০০ থেকে ৮০০ টাকা।

ফুলকপির মৌসুমে প্রায় রোজই নানান পদে এই সবজি ব্যবহার করি আমরা। সেসব তো থাকবেই। এবার একটু অন্যরকমে আচারি ফুলকপি রেঁধে দেখুন। আপনাদের জন্য আচারি ফুলকপির রেসিপি
৫ মিনিট আগে
জীবনে আমরা প্রায়ই এমন কিছু লক্ষ্য তাড়া করি, যেগুলো আসলে যতটা না জরুরি, তার চেয়ে বেশি আমাদের ওপর চাপিয়ে দেওয়া। অতিমূল্যায়িত বা ওভাররেটেড লক্ষ্য এবং তার পরিবর্তে যা করা উচিত, সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তা না হলে জীবনে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা সব সময় ভারী থাকবে। কারণ জীবন কোনো...
৪ ঘণ্টা আগে
শীতের রুক্ষ ও শীতল হাওয়া ত্বকের জন্য যন্ত্রণাদায়ক। বিশেষ করে যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের জন্য এ সময়টি বেশি কষ্টের। আর্দ্রতার অভাবে ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে, চামড়া উঠে যায় এবং ব্রণের সমস্যা দেখা দেয়। এ সমস্যার প্রধান সমাধান হলো ত্বকের সঠিক আর্দ্রতা বজায় রাখা। সে জন্য পর্যাপ্ত পানি পানের পাশাপাশি...
৬ ঘণ্টা আগে
আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অর্ধাঙ্গিনী বা সঙ্গিনীর সঙ্গে পরামর্শ করুন, নয়তো বাড়িতে যুদ্ধ বাধতে পারে। আর্থিক যোগ ভালো, কিন্তু টাকাটা নিজের পকেটে রাখাই হবে আসল চ্যালেঞ্জ।
৭ ঘণ্টা আগে