
শুধু ইফতারে নয়, ক্লান্তি দূর করতে ফলের শরবতের বিকল্প নেই। আর রোজার ইফতার শুরু হয় পানীয় পানের মাধ্যমে। তবে পানীয় যদি হয় ফলের শরবত, তাহলে সেটা হবে স্বাস্থ্যবান্ধব। এই মৌসুমে খুব সহজে পাওয়া যায় বেল, আনারস, পেয়ারা, তেঁতুল ইত্যাদি ফল। অনায়াসে এসব ফলের শরবত রাখতে পারেন আপনার প্রতিদিনের ইফতারে।
কেন ফলের শরবত খাবেন
প্রতিটি ফলে আছে শর্করা বা কার্বোহাইড্রেট, খুব সামান্য প্রোটিন, সামান্য চর্বিসহ সব ধরনের ভিটামিন ও খনিজ। যেমন পেয়ারায় ১৫, আনারসে ১৪, তেঁতুলে ৬০ এবং বেলে ৩০ শতাংশ কার্বোহাইড্রেট থাকে। এ ছাড়া বিভিন্ন ফলে রয়েছে বিটা ক্যারোটিন, ব্রমোলিন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি-সহ অনেক কিছু। আরও আছে জিংক, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজসহ শরীরের প্রায় সব প্রয়োজনীয় উপাদান। আরও গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আছে আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট। ফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। প্রতিটি ফলের জলীয় অংশের পরিমাণ গড়ে ৭৫ শতাংশ।
রোজায় শরবত পানের উপকারিতা
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘সারা দিন না খেয়ে থাকার ফলে শরীরে শর্করার স্তর অনেক কমে যায়। এ জন্য ইফতারের কয়েক ঘণ্টা আগে থেকে শারীরিক দুর্বলতা বেশি অনুভূত হয়। এ ক্ষেত্রে ফলে থাকা শর্করা ধীরে ধীরে রক্তে গ্লুকোজের স্তর বাড়িয়ে শক্তি জোগাবে। তবে যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা তেঁতুলের শরবত কম পান করবেন। তাতে শর্করা একটু বেশি থাকে।’
আমাদের মস্তিষ্কের প্রধান খাবার গ্লুকোজ। ইফতারে এক গ্লাস ফলের শরবত আপনার মস্তিষ্কের জ্বালানি হিসেবে কাজ করবে। তা ছাড়া ক্লান্ত পেশিকে সতেজ করে ভিটামিন ও মিনারেল। এ ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্সের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলের পটাশিয়াম স্নায়বিক দুর্বলতা দূর করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
ইকবাল হোসেন বলেন, ‘সারা দিন রোজা রাখার ফলে শরীরে কিছুটা পানিশূন্যতা তৈরি হয়। ফলের জলীয় অংশ পানিশূন্যতা দূর করে শরীরের প্রতিটি কোষ কর্মক্ষম রাখে এবং শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে।’
ফল দিয়ে তৈরি শরবতের মধ্য়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি-র্যাডিক্যাল তৈরি হতে বাধা দেয় এবং সৃষ্ট মৃত কোষ অপসারণ করে। ফলে কোষের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। আনারসে থাকা ব্রমোলিন হজমশক্তি বাড়ায়। বিভিন্ন ফলের মধ্য়কার বিটা ক্যারোটিন চোখের রেটিনার সুরক্ষা দেয়। ফলের আয়রন, ভিটামিন সি, জিংক, ভিটামিন বি কমপ্লেক্স ত্বক ও চুলের সুরক্ষা দেবে।
তাই সাধারণ সময়ের পাশাপাশি প্রতিদিন ইফতারে যেকোনো একটি ফলের শরবত রাখুন। এ সময় যে ধরনের ফলের শরবত পান করতে পারেন, তারই কয়েকটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
বেদানার শরবত

উপকরণ
বেদানা ১টি, চিনি ২ টেবিল চামচ, বিট লবণ আধা চামচের কম, লেবুর রস ১ চা-চামচ, বরফকুচি সামান্য, পুদিনাপাতা ৫ পিস এবং পানি ১ কাপ।
প্রণালি
প্রথমে বেদানার খোসা ছাড়িয়ে দানাগুলো বের করে নিয়ে হাতে চেপে চেপে রস করে নিন। পরে চিনি, বিট লবণ, লেবুর রস ও পরিমাণমতো পানি দিয়ে শরবত তৈরি করে নিন। তারপর বরফকুচি ও পুদিনাপাতা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের বেদানার শরবত।
আনারসের শরবত

উপকরণ
আনারসকুচি ২ কাপ, কাঁচা মরিচ ২টি, বিট লবণ আধা চা-চামচ, কাসুন্দি ১ চা-চামচ, চিনি আধা কাপ, পুদিনাপাতাকুচি ১০ থেকে ১২টি, মাল্টার জুস ১ কাপ, পানি ২ কাপ এবং আইস কিউব স্বাদমতো।
প্রণালি
আনারসের খোসা ফেলে টুকরো করে কেটে নিন। পরে বরফকুচি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। শেষে বরফকুচি দিয়ে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু আনারসের শরবত।
বেলের শরবত

উপকরণ
পাকা বেল ২টি, চিনি বা গুড় আধা কাপ, লবণ ১ চিমটি, পানি ১ লিটার এবং আইস কিউব প্রয়োজনমতো।
প্রণালি
পাকা বেল ফাটিয়ে চামচ দিয়ে ভেতরের অংশ বের করে নিন। পরে পানি দিয়ে বেল ভালো করে চটকে নিয়ে ছেঁকে নিন। ছাঁকা বেলের ভেতর চিনি বা গুড়, গুঁড়া দুধ ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার গ্লাসে পরিবেশন করার সময় আইস কিউব দিয়ে পরিবেশন করুন।
স্ট্রবেরির শরবত

উপকরণ
স্ট্রবেরি ১ কাপ, মধু ২ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচের কম, পুদিনাপাতা ৭ থেকে ৮ পিস, পানি ২ কাপ, বরফকুচি প্রয়োজনমতো।
প্রণালি
স্ট্রবেরির বোঁটা ফেলে ধুয়ে টুকরো করে কেটে নিন। এরপর সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে পরিমাণমতো পানি যোগ করে একসঙ্গে ব্লেন্ড করে নিন। তারপর আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

অনেকে অলসতা করে ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ জমিয়ে রাখেন। ভাবেন, ‘আজ থাক, কাল করা যাবে।’ কিন্তু এই অবহেলা অজান্তেই আপনার ঘরকে পরিণত করতে পারে রোগব্যাধি এবং অস্বস্তির এক ভাগাড়ে। নিয়মিত ঘর পরিষ্কার না করলে ঠিক কী কী বিপদ ঘটতে পারে, তা না জানলে স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে হবে। সামনের রমজানের...
৯ ঘণ্টা আগে
পড়াশোনার চাপ, কোচিং আর সোশ্যাল মিডিয়া। এসবের ভিড়ে বর্তমান সময়ের কিশোর-কিশোরীদের জীবন থেকে ঘুম যেন হারিয়ে যেতে বসেছে। কিন্তু সম্প্রতি ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির যৌথ গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। গবেষকেরা বলছেন, যে কিশোর-কিশোরীরা রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায় এবং...
১১ ঘণ্টা আগে
মানুষ কেন ফ্লার্ট করে? এটি কি শুধু কাউকে আকর্ষণ করার একটি কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ? মনোবিজ্ঞানীদের মতে, ফ্লার্ট করা একটি রহস্যময় শিল্প। কেউ কেউ জন্মগতভাবে ফ্লার্ট করতে পছন্দ করেন। কফি শপে লাইনে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে পরিচিত-অপরিচিত সবার সঙ্গে তাঁরা সহজভাবে...
১৩ ঘণ্টা আগে
আজ আপনার শরীরের এনার্জি লেভেল একদম এনার্জি ড্রিংকের মতো টগবগ করবে। টাকা আসবে ঝড়ের গতিতে, কিন্তু সাবধান! শপিং অ্যাপের নোটিফিকেশনগুলো আজ আপনার প্রধান শত্রু; সেগুলো চেক করতে গেলেই পকেট থেকে টাকা বিদ্যুতের গতিতে অদৃশ্য হবে। প্রেমের ক্ষেত্রে আজ একটু শীতল থাকা জরুরি। কারণ, আপনার অতিরিক্ত উত্তেজনা
১৩ ঘণ্টা আগে