
পড়ার টেবিলে পেনসিল হাতে বসে থাকা এক বিষণ্ন শিশুর চিত্র অনেকের কাছে পরিচিত। পড়তে বসে মনোযোগ হারিয়ে ফেলা, অস্থিরতা আর লেখা শেষ করতে না পারার দৃশ্য দেখলে আমরা শুরুতে ভেবে নিই, হয়তো পড়াশোনায় তার আগ্রহ নেই কিংবা লার্নিং ডিজঅ্যাবিলিটি রয়েছে অথবা ঘরের পরিবেশ খারাপ। এভাবে আমরা প্রায় সময় মূল কারণ এড়িয়ে যাই। শিশুর এই মনোযোগহীনতার পেছনে লুকিয়ে থাকতে পারে আগের রাতের টানা দুই ঘণ্টার স্ক্রিন টাইম, দিনভর শারীরিক পরিশ্রমের অভাব এবং তার শরীরে গোপনে বাসা বাঁধা স্থূলতা বা অতিরিক্ত ওজন। আমরা এই সমস্যাগুলো আলাদা করে দেখতে অভ্যস্ত। কিন্তু স্থূলতা, অনিয়ন্ত্রিত স্ক্রিন টাইম এবং পড়াশোনায় মনোযোগের ঘাটতি—এই তিন বিষয় মিলে তৈরি হয়েছে এক ‘অদৃশ্য ত্রিভুজ’। আমরা যখন তিনটি কোণ একসঙ্গে মিলিয়ে দেখব, তখন শিশুদের শেখার ক্ষেত্রের আসল জটিল চক্র সামনে আসবে।
দ্রুত নগরায়ণের ফলে শৈশব থেকে উন্মুক্ত মাঠ, মেঠো পথ আর খোলা বিকেলের আনন্দ হারিয়ে গেছে। অন্যদিকে আইসিএমআর-এনআইএন রিপোর্ট অনুযায়ী, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শিশুদের স্বাস্থ্যসংকটের প্রধান কারণ। আর এই জীবনযাত্রার প্রভাবে শিশুরা পড়াশোনায় প্রয়োজনীয় দীর্ঘ মনোযোগ ধরে রাখার সক্ষমতা হারাচ্ছে। এটি শুধু কোনো পারিবারিক ব্যর্থতা নয়, বরং আমাদের গড়ে তোলা আধুনিক সমাজ ব্যবস্থার পরিণতি।
এই তিন উপাদানের মধ্যকার সম্পর্কটি পুরোপুরি জৈবিক—
স্ক্রিন টাইম ও কায়িক পরিশ্রমের অভাব: অতিরিক্ত মোবাইল ফোনের স্ক্রিন বা টিভি দেখা শিশুদের খেলাধুলা থেকে দূরে সরিয়ে দেয়। ফলে বিপাকক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং স্নায়ুতন্ত্রের সুবিধাগুলো পাওয়া থেকে মস্তিষ্ক বঞ্চিত হয়।
স্থূলতা ও মস্তিষ্কের কর্মক্ষমতা: শারীরিক সক্রিয়তা না থাকলে শক্তি বা ক্যালরির ভারসাম্যহীনতা তৈরি হয়, যা স্থূলতা বাড়ায়। একই সঙ্গে এটি মস্তিষ্কের মেজাজ নিয়ন্ত্রণ, মনোযোগ ধরে রাখা এবং শেখার সক্ষমতা বৃদ্ধিতে বাধা দেয়।

সমস্যাটি বুঝতে পেরে এখন ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। যা করতে হবে—
স্মার্ট বোর্ড, লার্নিং অ্যাপ বা অনলাইন হোমওয়ার্ক পুরোপুরি বন্ধ করার বিষয় নয়। তবে শ্রেণিকক্ষে প্রতিটি ডিজিটাল কাজের ক্ষেত্রে ভাবা উচিত পর্দায় কাজটির বদলে অফলাইন বা ব্যবহারিক পদ্ধতিতে তা শেখানো যায় কি না।
খেলাধুলা বা পিটি ক্লাসগুলোকে ‘অতিরিক্ত আনন্দ’ বা অপশনাল বিষয় না ভেবে পড়াশোনার ভিত্তি হিসেবে দেখতে হবে। ১০-১৫ মিনিটের শারীরচর্চাও মস্তিষ্কে নতুন শক্তি জোগায়।
ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে এবং খাবারের টেবিলে সব ধরনের স্ক্রিন ব্যবহার পুরোপুরি বন্ধ রাখা প্রয়োজন। শিশুরা উপদেশ বা নিয়মের চেয়ে মা-বাবার আচরণ থেকে বেশি শেখে।
শৈশব শুধু পরীক্ষার ভালো নম্বর নয়। আবার খেলাধুলাও কোনো বিলাসিতা নয়; বরং পড়া মনে রাখার জন্য একটি স্নায়বিক প্রয়োজন।
স্থূলতা, অতিরিক্ত স্ক্রিন ব্যবহার এবং লেখাপড়ার মান খারাপ হওয়াকে আলাদা সমস্যা হিসেবে দেখা বন্ধ করতে হবে। শিশুরা যখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ পরিবেশে বেড়ে উঠবে, তখন তাদের আলাদা করে পড়ার পেছনে দৌড়াতে হবে না; বরং এটি স্বাভাবিক ও টেকসইভাবে তাদের মেধা ও সাফল্যের বিকাশ ঘটাবে।
সূত্র: হেলথ লাইন

আজ ৮ আগস্ট, আন্তর্জাতিক বিড়াল দিবস। ২০০২ সালে, বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাণী কল্যাণ সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’ আন্তর্জাতিক বিড়াল দিবস চালু করে। উদ্দেশ্য ছিল, এই একটি দিন বিড়ালদের সঙ্গে নিয়ে উদ্যাপন করা এবং সেই সঙ্গে তাদের কল্যাণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উৎসাহ প্রদান করা।
৪ মিনিট আগে
জীবনের ব্যস্ততা, কোলাহল এবং সার্বক্ষণিক স্ক্রিন ও বিজ্ঞাপনের ভিড়ে আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে অনেক সময়। এই ক্লান্তিকর জীবনে একবিন্দু শান্তি আনতে মানুষের কত আয়োজন! সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেকেই নিজেদের এই একাকী জীবনের প্রশান্তি শেয়ার করছেন।
৪ ঘণ্টা আগে
অনেকে সকালের নাশতায় কিংবা বিকেলে প্যানকেক খেতে ভালোবাসেন। সচরাচর যেমন প্যানকেক খাওয়া হয়, এর থেকে একটি ভিন্ন স্বাদ পেতে তৈরি করতে পারেন সিনামন রোল প্যানকেক। মাত্র ৮টি সহজ উপকরণে তৈরি করা যায় এই নরম, তুলতুলে ও দারুচিনির মিষ্টি সুবাসযুক্ত প্যানকেক।
৬ ঘণ্টা আগে
চিকিৎসকের একটি সতর্কবার্তা আমূল বদলে দিয়েছিল দিল্লির দম্পতি রূপিকা আনন্দ ও রাকেশ আনন্দের জীবন। শারীরিক অসুস্থতা থেকে সুস্থ জীবনের খোঁজে শহরের আরাম-আয়েশ ও সফল করপোরেট ক্যারিয়ার ছেড়ে তাঁরা বেছে নিয়েছিলেন কৃষিকাজ।
১৪ ঘণ্টা আগে