
বিমানে চড়ে কখনো খেয়াল করেছেন, বেশির ভাগ বিমানের আসন নীল রঙের হয়। কখনো মনে প্রশ্ন জেগেছে, কেন নীল রঙের আসনই বানানো হলো? এদিকে আমরা জানি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিমানে ধূমপান নিষিদ্ধ। কিন্তু কিছু অত্যাধুনিক মডেলের বিমানে এখন অ্যাশট্রে বা ছাইদানি রাখা হয়। এর কারণ কী?
পৃথিবীতে ঘটা কোনো কিছুই যেমন অকারণে নয়, তেমনি বিমানের কেবিন ডিজাইনের এই বিষয়গুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে রয়েছে গভীর মনস্তত্ত্ব, বিজ্ঞান এবং প্রকৌশল। বিমানের ভেতরে প্রতিটি খুঁটিনাটি—সবই তৈরি করা হয়েছে যাত্রীদের নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করার কথা বিবেচনায় রেখে। হোক তা রঙের শেড কিংবা দেয়ালের ফ্যাব্রিকস।
সিটগুলো নীল হলো কেন
ব্রিটিশ এয়ারওয়েজ থেকে শুরু করে আমেরিকান এয়ারলাইনস, বিশ্বের প্রায় সব বড় বিমান সংস্থাই তাদের আসনের জন্য নীল রং বেছে নেয়। লন্ডনভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘কালার ইফেক্টস’-এর মতে, নীল রং মানুষের মনে বিশ্বাস, দক্ষতা, প্রশান্তি এবং শীতলতার অনুভূতি তৈরি করে। বিমান ডিজাইনার নাইজেল গুডের মতে, নীল একটি রক্ষণশীল এবং করপোরেট রং; যা নিরাপত্তা ও আস্থার প্রতীক। ভ্রমণের সময় যাত্রীদের মানসিক চাপ কমাতে এবং ঘরোয়া ও আরামদায়ক পরিবেশ তৈরি করতে মূলত নীল বা মাটির কাছাকাছি রংগুলো ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, ৯৫ শতাংশ ক্রেতাই রঙের ওপর ভিত্তি করে কোনো পণ্য সম্পর্কে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। সেই সূত্রেই নীল রং যাত্রীদের অবচেতন মনে বিমানে ভ্রমণের ভীতি কাটিয়ে উঠতে সাহায্য করে।
বিমানের ভেতরের আলোর নেপথ্যে
পুরোনো মডেলের বিমানের কড়া আলোর বদলে এখনকার বিমানে কোমল এলইডি আলো ব্যবহার করা হয়। এই আলোর বিন্যাসও বিজ্ঞানসম্মতভাবে করা হয়। খাবার পরিবেশন, বোর্ডিং কিংবা ঘুমের সময়—প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা আলোকসজ্জার ব্যবস্থা থাকে। কেবিন ডিজাইনাররা এমনভাবে ফ্যাব্রিকস ও আলোর সমন্বয় করেন, যাতে তা চোখের জন্য আরামদায়ক হয় এবং যাত্রীদের মেজাজ শান্ত রাখে।

শব্দ নিরোধক প্রযুক্তি ও দেয়াল
বিমানের আকার যত বড় আর যে পরিমাণ যন্ত্র সেখানে কাজ করে, সে অনুযায়ী এর মধ্যে বিকট শব্দ থাকার কথা। কিন্তু বিমানে উঠে এমন শব্দ আপনি শুনতে পান? ইঞ্জিনের একটানা শব্দ অনেক সময় বিরক্তির কারণ হয়। এমনকি দীর্ঘ মেয়াদে এটি স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। আধুনিক বিমানে এই শব্দ কমাতে অ্যাকুস্টিক কার্টেন বা শব্দ নিরোধক পর্দা এবং বিশেষ প্যাডিং ব্যবহার করা হয়। বর্তমানে এমন প্রযুক্তি নিয়ে কাজ চলছে, যাতে বিমানের দেয়াল বা সিটের হেড রেস্টেই নয়েজ ক্যানসেলিং সুবিধা যুক্ত করা যায়। এই প্রযুক্তি বাইরের শোরগোল কমিয়ে কেবিন শান্ত রাখবে।
কাপড়ের গুরুত্ব ও স্থায়িত্ব
দীর্ঘ পথের ফ্লাইটে সাধারণত চামড়ার সিট ব্যবহার করা হয় না। কারণ, চামড়া ঘাম তৈরি করতে পারে এবং এটি আরামদায়ক নয়। এর বদলে সিনথেটিক ফ্যাব্রিকস ব্যবহার করা হয়, যাতে বাতাস চলাচল করতে পারে সহজে। এ ছাড়া রক্ষণাবেক্ষণের সুবিধার্থে গাঢ় রঙের কাপড় বেছে নেওয়া হয়। সাদা কাপড়ে লাল ওয়াইন বা ময়লা পড়লে তা পরিষ্কার করা কঠিন। কিন্তু গাঢ় রঙে ময়লা সহজে চোখে পড়ে না। তবে ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসে যাত্রীর সংখ্যা কম হওয়ায় সেখানে অনেক সময় হালকা রঙের সিট দেখা যায়।
বিমানের ভেতরে গোপন কক্ষ
বোয়িং ড্রিমলাইনারের মতো বড় বিমানে একটি গোপন কক্ষ থাকে। এটি বাইরে থেকে দেখলে শুধু একটি ছোট আলমারি মনে হতে পারে; যাকে বলা হয় ক্রু রেস্ট। এই ছোট কক্ষের ভেতর খাড়া সিঁড়ি দিয়ে নিচে নামলে পাওয়া যায় কেবিন ক্রুদের ঘুমের জন্য কয়েকটি বাংকার বেড এবং সিট। মাত্র পাঁচ ফুট উচ্চতার এই গোপন কক্ষে চারজন পর্যন্ত ক্রু বিশ্রাম নিতে পারেন।
অব্যবহৃত জায়গা ও সার্টিফিকেশন
বিমানের নিচতলায় বেশ বড় এলাকা অব্যবহৃত থাকে। জানালা না থাকায় এবং উচ্চতা কম হওয়ায় সেখানে যাত্রীদের জন্য আসন করা সম্ভব হয় না। কিছু এয়ারলাইনস সেখানে শৌচাগার বা ক্রু এরিয়া তৈরি করলেও নতুন করে যাত্রীবাহী সিট বসানো অনেক ব্যয়বহুল। কারণ, প্রতিটি সিটের ডিজাইনের জন্য বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে সনদ নিতে হয়। সে জন্য গুনতে হয় মিলিয়ন ডলার। এ কারণেই বিমান সংস্থাগুলো সাধারণত সাত থেকে দশ বছর আগে তাদের সিটের নকশা পরিবর্তন করতে চায় না।
সূত্র: দ্য টেলিগ্রাফ, ডেইলি মেইল

রমজান শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়, এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার এবং আত্মিক নবায়নের এক অনন্য মাস। বছরের এই ৩০ দিন আমাদের রুটিন বদলে যায়, মন নরম হয় এবং আত্মা পরিশুদ্ধ হয়। যদি আপনি দীর্ঘস্থায়ী কোনো ভালো অভ্যাস গড়তে চান, তবে রমজানই হলো তার শ্রেষ্ঠ সময়। একে বলা যেতে পারে আত্মার জন্য
১৩ ঘণ্টা আগে
রমজানের এই পবিত্র মাসে সুস্থ থাকতে সঠিক পানীয়ের গুরুত্ব অপরিসীম। এর মধ্যে অনেকে আছেন, যাঁরা সারা দিনে ঘন ঘন চা পান করেন। তাঁদের রমজান মাসজুড়ে অনেক বড় একটা সময় চা পান না করেই কাটাতে হয়। শুধু তাই নয়, অনেকে আছেন খুব বেশি চা পান না করলেও দিনে দুবার অন্তত তাঁদের আয়েশ করে দুই কাপ চা পান করতে হয়। তাঁদের...
১৫ ঘণ্টা আগে
বর্তমান ফ্যাশন দুনিয়ায় চুলের স্টাইল শুধু সৌন্দর্যের অনুষঙ্গ নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পোশাকের মতো হেয়ার কাটেও এসেছে নানান বৈচিত্র্য। সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে যে হেয়ার স্টাইলটি বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, তা হলো নেকড়ে বা উল্ফ হেয়ার কাট।
১৯ ঘণ্টা আগে
নিজেকে সুপারম্যান মনে হলেও মনে রাখবেন, আয়রন করার সময় জামা পুড়ে গেলে সেই সুপারপাওয়ার কাজে আসবে না। নতুন ব্যবসায় নামার আগে ক্যালকুলেটরটা দুবার ঝালিয়ে নিন। আবেগ দিয়ে ল্যাপটপ কেনা যায়, কিন্তু কিস্তি মেটানো যায় না। সঙ্গীর সঙ্গে তর্কে যাবেন না। আপনি জিতলেও দিন শেষে আপনাকে ‘সরি’ বলতেই হবে, এটা প্রকৃতির...
১ দিন আগে