বর্তমান সময়ে ফ্যাশন এবং কার্যকারিতা হাতে হাত মিলিয়ে চলে। এই দুটো বিষয় মাথায় রেখে সঠিক ছাতা খুঁজে পাওয়া খানিক কঠিন কাজ বৈকি। গ্রীষ্ম কিংবা বর্ষা—যেকোনো ঋতুতে সঠিক ছাতা রক্ষাকর্তা হিসেবে কাজ করতে পারে। তাই বাজারের হাজারো ছাতার মধ্যে এমন ছাতা খুঁজে নিতে হবে, যা শুধু স্থায়িত্ব ও নির্ভরতার নিশ্চয়তা দেয় না, সঙ্গে চাহিদা, প্রয়োজনীয়তা ও স্টাইলের ওপর গুরুত্ব দেয়।
প্রয়োজন বুঝে ছাতা কিনুন
ছাতা কেনার সময় আপনি ঠিক কোন ধরনের ছাতা খুঁজছেন, সে বিষয়গুলোর ওপর মনোযোগ দিন। সহজে বহন করা যায়, টেকসই, নান্দনিক নকশা ও রং এবং প্রাত্যহিক জীবনে ব্যবহার করা যায়, এমন ছাতা বাছাই করুন।
আকার ও আকৃতি
ছাতার আকার ও আকৃতি এর কার্যকারিতা নির্ধারণে যথেষ্ট ভূমিকা রাখে। নিজের ও জিনিসপত্রের জন্য বেশি জায়গার প্রয়োজন হলে প্রশস্ত ছাউনিসহ বড় ছাতা বাছাই করুন। ভ্রমণ ও নিয়মিত চলাফেরায় ব্যাগ কিংবা ব্যাকপ্যাকে সহজে ভাঁজ করে রাখা যায় এমন ছাতা বেশ ভালো।
ভাঁজের ক্ষেত্রে
স্থায়িত্ব কিংবা আকার-আকৃতি—যেটাকেই গুরুত্ব দিন না কেন, সঠিক ভাঁজ ছাতার কার্যকারিতা ও স্থায়িত্বে বড় ফারাক তৈরি করে দেবে। দুই ভাঁজের ছাতা স্থায়িত্বের জন্য সুপরিচিত। এর শক্ত কাঠামো দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা দেয়। তিন ভাঁজের ছাতা ব্যাগ কিংবা পকেটে বহনযোগ্য। সহজে ভাঁজ করা যায় এবং যখন ব্যবহার হয় না, তখন খুবই কম জায়গার প্রয়োজন পড়ে। তবে আকারে বড়, ভাঁজ করা যায় না, এমন ছাতা টেকসই। এগুলো প্রশস্ত ছাউনির পাশাপাশি বৃষ্টি কিংবা রোদ থেকে কার্যকরী সুরক্ষা দেয়।
স্থায়িত্ব ও কাঠামো
একটি টেকসই ছাতা কেনার অর্থ হলো, বিরূপ আবহাওয়ায়ও চলাফেরায় নির্ভার থাকা। ছাতার মজবুত কাঠামো ও হাতল থেকে ওপরের অংশ সংযোগকারী দণ্ড এবং ওজনে হালকা ছাতা প্রবল বাতাস ও প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারে ভালোভাবে।
বৃষ্টি ও অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা
ভালো মানের ছাতা শুধু রোদ-বৃষ্টি থেকে আশ্রয় দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকেও রক্ষা করে। তাই ছাতা কেনার সময় রেশম দিয়ে তৈরি পঞ্জি ফ্যাব্রিকসের ওয়াটারপ্রুফ ছাতা বাছাই করুন। এ ছাড়া ক্যানোপিতে ইউভি প্রতিরক্ষামূলক আবরণ অতিবেগুনি রশ্মি থেকে মুক্ত রাখে। এই দুই ধরনের সংমিশ্রণে তৈরি ছাতা যেকোনো ঋতু কিংবা আবহাওয়ায় যথেষ্ট সুরক্ষা দেবে।
হাতল
ছাতার হাতল খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ হাতে ধরে রাখার জন্য আরামদায়ক হাতল বাছাই করুন। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে কেনার আগে বারবার হাতলটি পরীক্ষা করে নিন, যাতে হাতব্যথার মতো সমস্যায় পড়তে না হয়। দ্রুত খোলা ও সহজে ব্যবহার করা যায়, এ বিষয়গুলো প্রাধান্য দিন।
শৈলী ও নকশা
কার্যকারিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও ছাতা স্টাইলিশ হওয়া জরুরি। বিভিন্ন ধরনের ডিজাইন ও প্যাটার্ন থেকে পছন্দ অনুযায়ী ছাতা বেছে নিন। একটি নান্দনিক ছাতা বৃষ্টি ও রোদ থেকে রক্ষা করার পাশাপাশি ব্যক্তির রুচিবোধ প্রকাশ করে।
সূত্র: সান আমব্রেলাস

ক্যালেন্ডারের পাতা ১ অক্টোবরে পৌঁছালেই অনেকের শরীর ও মনে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ করা যায়। সকালবেলা অ্যালার্ম বাজার পরও বিছানা ছাড়তে ইচ্ছে করে না, কর্মক্ষেত্রে সারা দিন একধরনের ঝিমুনি ভাব কাজ করে, আর কারণে-অকারণে মেজাজ খিটখিটে হয়ে ওঠে। হঠাৎ করে সবার মধ্যে এই যে ক্লান্তি, অলসতা আর মেজাজ...
১ ঘণ্টা আগে
কাবাবের নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে ধোঁয়া ওঠা গ্রিল, মসলার ঘ্রাণ আর মাংসের স্বাদ। তুরস্কের জনপ্রিয় কাবাবগুলোর মধ্যে আদানা কাবাব ঠিক এমনই একটি পদ, যার ঝাল-মসলাদার স্বাদ সহজে মন জয় করে নেয়। সাধারণত কিমা ও বিভিন্ন মসলার মিশ্রণ কাঠিতে গেঁথে গ্রিল করা হয় এই কাবাব। তবে বাড়িতে গ্রিল বা কাঠি না থাকলেও...
৩ ঘণ্টা আগে
অক্টোবরে আবহাওয়ায় বৃষ্টি বা গরমের ভাব কেটে গিয়ে ধীরে ধীরে হালকা শীতের আমেজ শুরু হয়। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে এ সময় সর্দি, কাশি, ফ্লু এবং রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই শরীর সুস্থ, সতেজ এবং রোগমুক্ত রাখতে এই মাসে আমাদের খাদ্যতালিকায় কিছু বিশেষ মৌসুমি খাবার যোগ করা...
৫ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বের তরুণ প্রজন্মের জীবনযাত্রার দর্শন আগের প্রজন্মগুলোর চেয়ে অনেকটাই আলাদা। শুধু ক্যারিয়ার বা আয়ের সুযোগ নয়, তরুণেরা এখন শহরের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন জীবনের স্বাচ্ছন্দ্য, হাঁটার সুবিধা, মানসিক আনন্দ, নতুন বন্ধু তৈরির সুযোগ, নাইট লাইফ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অবশ্যই সাধ্যের মধ্যে...
১৭ ঘণ্টা আগে