এখন স্কুল-কলেজের লেখাপড়ার চাপ কিছুটা কম। তাই সময় করে ছুটির দিনগুলোতে শিশুদের ঘুরতে নিয়ে যেতে পারেন জাদুঘরসহ বিভিন্ন জায়গায়। দেশের প্রায় সব জেলায় একটি জাদুঘর রয়েছে। সেগুলোতে ঘুরতে যেতে পারেন শিশুদের সঙ্গে নিয়ে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর
এটি ঢাকার শাহবাগে অবস্থিত। এটি শনি থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ। এখানে প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ৪০ টাকা এবং ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের প্রবেশমূল্য ২০ টাকা।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
এটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। এর সঙ্গে আছে তোশাখানা জাদুঘর। এটি বুধবার বন্ধ থাকে। এখানে প্রবেশমূল্য জনপ্রতি ১০০ টাকা। তবে ৫ বছর পর্যন্ত শিশুদের প্রবেশমূল্য নেই। শনি থেকে মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এটি খোলা থাকে। শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে জাদুঘরটি।
বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর
ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। প্রবেশমূল্য ২০ টাকা। নির্দিষ্ট অর্থ পরিশোধ সাপেক্ষে বিভিন্ন রাইড উপভোগ করতে পারবে শিশুরা। প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে। এ ছাড়া সোম থেকে বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা। রোববার সাপ্তাহিক বন্ধ।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর
এটি রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ স্মৃতিস্তম্ভের পাশে অবস্থিত। এটি গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং শীতকালে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। বুধবার সাপ্তাহিক বন্ধ। শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে জাদুঘরটি। প্রবেশমূল্য ১০ টাকা। এটি সব জাতীয় দিবসে সবার জন্য বিনা মূল্যে উন্মুক্ত থাকে।
রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
ঢাকার রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি শহীদ বধ্যভূমি স্মৃতিসৌধ নামেও পরিচিত। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি স্মরণীয় করে রাখতে এটি নির্মাণ করা হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে স্মৃতিসৌধ উন্মুক্ত থাকে।
আহসান মঞ্জিল
পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলী এলাকার আহসান মঞ্জিল এখন জাদুঘর। শনি থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং প্রতি শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত আহসান মঞ্জিল খোলা থাকে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে বন্ধ থাকে।
লালবাগ কেল্লা
ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত এই কেল্লা। সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল জাদুঘর হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। এটি রোববার পূর্ণদিবস ও সোমবার অর্ধদিবস এবং সরকারি ছুটির দিন বন্ধ থাকে। গ্রীষ্ম ও শীতকালে লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু প্রকৃতি বা কৃষিতেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে মানুষের ত্বকের ওপরও। তাপমাত্রার ওঠানামা, বায়ুদূষণ, আর্দ্রতা বা শুষ্কতা এবং সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শ—সব মিলিয়ে ত্বক প্রতিনিয়ত নতুন ধরনের পরিবেশগত চাপের মুখে পড়ে। ফলে সারা বছর একই ধরনের প্রসাধনী ব্যবহার...
৭ ঘণ্টা আগে
বয়স ত্রিশের কোঠায় পৌঁছতেই অনেকের ত্বকে সূক্ষ্ম বলিরেখা বা ফাইন লাইনস দেখা দিতে শুরু করে। ত্বকের এই ঝুলে পড়া ভাব দূর করতে এবং চামড়া টানটান রাখতে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বোটক্স ইনজেকশন নেন। তবে কেমিক্যাল বা ইনজেকশনের কৃত্রিম পদ্ধতি এড়িয়ে পুরোপুরি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেও ত্বকে বোটক্সের মতো...
১১ ঘণ্টা আগে
শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
১৩ ঘণ্টা আগে
পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
১৫ ঘণ্টা আগে