বিশেষ দিন কিংবা উদ্যাপনের সময়গুলো এখন আর শুধু ব্যক্তিগত পোশাক-আশাক কিংবা খাওয়াদাওয়ায় সীমাবদ্ধ নেই। এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে অন্দরসজ্জাতেও। ঘর সাজানোর পণ্য বিক্রি হয়, এমন দোকানগুলোতে যদি একবার হলেও উঁকি দেন, দেখতে পাবেন বসন্ত আর ভালোবাসা দিবসকে বর্ণিল করে উদ্যাপনের জন্য কোনো কমতি নেই আয়োজনের।
ভালোবাসার বিভিন্ন রঙের ব্যবহার, আসবাব ইত্যাদি সহযোগে আপনার ঘর করে তুলতে পারেন আরও সুন্দর ও আকর্ষণীয়। কীভাবে করবেন? একটু চোখ বুলিয়ে নিতে পারেন।
মেঝেতে পাতুন রকমারি কার্পেট বা মাদুর
বাড়তি সৌন্দর্যের জন্য ঘরের মেঝেতে রাখতে পারেন বিভিন্ন নকশার মাদুর বা কার্পেট। টার্কিশ, কাশ্মীরি বা দেশি কার্পেট, এমনকি বিভিন্ন রঙের শতরঞ্জিও ব্যবহার করতে পারেন। ম্যাজেন্টা, মেরুন, কটনক্যান্ডি কিংবা এমন উজ্জ্বল রঙের রাগস ব্যবহার করলে তা ঘরে প্রাণবন্ত আবহ সৃষ্টি করে। সেই সঙ্গে ঘর সুন্দর দেখায়। বিভিন্ন নকশার কার্পেট ঘরে শৈল্পিক ছোঁয়া আনে।
ভিনটেজ আসবাব
এখন ঝাঁ-চকচকে আসবাব কেনার যেমন হিড়িক আছে, তেমনি অনেকে পরিচিত কারিগর দিয়ে বিভিন্ন রকম ভিনটেজ আসবাবও বানিয়ে নিচ্ছেন। এগুলো দেখতে যেমন নান্দনিক, তেমনি কালের বিভিন্ন ঘটনার সাক্ষীও। বোহিমিয়ানদের ঘরে এসব আসবাব একটা দারুণ আবহ নিয়ে আসে।
প্রকৃতির ছোঁয়া
প্রাণের ছোঁয়া রাখতে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে ঘর সাজাতে পারেন। বাঁশ, বেত, দড়ি—এসবের তৈরি জিনিস ব্যবহার করতে পারেন। তা ছাড়া ঘরে বেশি বেশি গাছ রাখুন। তারা ঘরের বায়ু পরিষ্কার রাখার সঙ্গে দেবে সুন্দর, কোমল ও আরামদায়ক আবহ। সাকুলেন্ট, স্নেক প্ল্যান্ট, পাতাবাহারসহ বিভিন্ন ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে পারেন। গাছের মাধ্যমে প্রকৃতিকে ঘরের ভেতর নিজের খুব কাছে রাখা সম্ভব।
নিচু আসবাব ও বর্ণিল বালিশ
ছোট ঘর যেন দেখতে অনেকটা বড় দেখায়, সে জন্য নিচু আসবাব ব্যবহার করুন। ম্যাট্রেস ও থ্রো পিলো দিয়ে ঘর সাজান, যাতে আরাম করে বসা যায়। বিভিন্ন রং ও আকারের বালিশ বা পিলো ব্যবহার করুন। এতে ঘর লাগবে প্রাণবন্ত। এ ছাড়া দোলনাও রেখে দিতে পারেন ঘরের কোণে।
বিভিন্ন রঙের ব্যবহার
ভালোবাসা দিবসের জন্য ঘর সাজাতে দেয়ালের রংটাও বদলে নিতে পারেন। মিষ্টি গোলাপি, বিস্কুট রং, কোনো এক দেয়ালে সিঁদুর রংসহ উজ্জ্বল থেকে শুরু করে হালকা রং বেছে নিতে পারেন।

হস্তশিল্পের ব্যবহার
দেয়াল সাজানোর উপকরণ, ঘরের পর্দা থেকে বিছানার চাদর— সবকিছুতে হস্তশিল্পের ছোঁয়া রাখার চেষ্টা করুন। কুসি-কাঁটার বিভিন্ন জিনিস দিয়েও ঘর সাজিয়ে নিতে পারেন। ফ্যাক্টরি মেড জিনিসের বদলে হস্তশিল্পের জিনিস দিয়ে ঘর সাজিয়েই দেখুন না, নান্দনিকতার পার্থক্য টের পাবেন।
সূত্র: হাউস বিউটিফুল

কফি ঘুমের সমস্যা তৈরি করে, এই তথ্য সবাই জানে। কিন্তু কোন সময় কফি পানে ঘুমের সমস্যা দেখা দিতে পারে? কফির মূল উপাদান ক্যাফেইন। এই ক্যাফেইন কীভাবে আমাদের ঘুম কেড়ে নেয়, এ নিয়ে হয়েছে বিস্তর গবেষণা। স্লিপ ফাউন্ডেশন প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছে, বিকেলে নিয়মিত ক্যাফেইন গ্রহণ...
৪২ মিনিট আগে
আজ মেষ রাশির মানুষদের গ্রহরাজ মঙ্গলের সরাসরি তাপে মাথা গরম থাকার শতভাগ সম্ভাবনা। সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হতে পারে আপনিই পৃথিবীর শেষ যোদ্ধা, আর বাকি সবাই আপনার শত্রু। অফিসে বসের সামনাসামনি হলে হঠাৎ কোনো মহৎ বিপ্লব ঘটানোর চেষ্টা করবেন না...
২ ঘণ্টা আগে
কলার কেচাপ! না চোখ কপালে তোলার দরকার নেই। ফিলিপাইনের দারুণ জনপ্রিয় খাবার কলার কেচাপ বা বানানা কেচাপ। মিষ্টি, টক ও মসলার স্বাদের মিশেলে তৈরি সসটি দেশটির খাবারের সংস্কৃতিতে বিশেষ জায়গা করে নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপাইনে টমেটোর সরবরাহ কমে গেলে খাদ্যপ্রযুক্তিবিদ মারিয়া ইয়ালাগান ওরোসা কলা...
৩ ঘণ্টা আগেবাড়ির যে মেয়েটি এখন সবচেয়ে আনন্দে রয়েছেন, তাঁর বয়স আঠারো, না কুড়ি? তাহলে এই গল্পটা তাঁর সঙ্গেই জমবে বেশ। পূজার কোন দিন কী পরবে, কেমন সাজবে আর হেয়ারস্টাইল কেমন হবে, তা-ও এরই মধ্য়ে ঠিক করে ফেলেছেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে