
ঋতুর হিসাবে এটি মূলত শরৎকাল। এ সময়ের বৃষ্টির চরিত্র খানিক তরল। অর্থাৎ হঠাৎ ঝুম বৃষ্টি তো আবার খাঁ খাঁ রোদ। এই যেমন কয়েক দিন ধরে প্রায় সারা দেশে চলছে গুঁড়ি গুঁড়ি কিংবা মুষলধারে বৃষ্টি। খুব সহজে আবহাওয়ার এই খেয়ালি আচরণের ছাপ পড়ে মানুষের শরীরে, বিশেষ করে ত্বক ও চুলে। এ সময়ে তাই ত্বক ও চুলের যত্নে দরকার বাড়তি সতর্কতা। তবে একটি বিষয় মনে রাখা যেতে পারে, প্রকৃতিতে রয়েছে এর সমাধান।
ত্বকের যত্নে নিম আর তুলসীর জাদু
এমন আবহাওয়ায় ঘাম শুকাতে চায় না; বরং ত্বকে জমে থাকে। তাই এ সময়টায় ত্বকে দেখা দিতে পারে অতিরিক্ত তৈলাক্ততার সমস্যা, র্যাশ, ঘামের গন্ধ, চুলকানি, খোসপাঁচড়া ইত্যাদি। উচ্চ আর্দ্রতার কারণে ঘামে কিংবা বৃষ্টিতে ভেজা কাপড় কিংবা অস্বস্তিকর আবহাওয়া ত্বকের জন্য অনুকূল নয়। একটু আঁটসাঁট কাপড় পরলে এ সমস্যা আরও বাড়ে। তখন ত্বক হয়ে ওঠে জীবাণু ও ছত্রাকের আবাসস্থল। একে অবহেলা করলে আন্ডার আর্ম, পায়ের আঙুল এবং ঊরুর ভেতরের দিকের ত্বকে র্যাশ, চুলকানি অথবা সংক্রমণ হতে পারে। এসব সমস্যার সমাধানে বহুদিন ধরে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নিম বা তুলসী মেশানো পানি দিয়ে ত্বক পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। তুলসী কিংবা নিম মেশানো পানিতে গোসল ক্ষতিকর ছত্রাক বা ব্যাকটেরিয়ার পরিমাণ কমায়। এগুলো কম থাকলে শরীর থাকে সতেজ। রাসায়নিকযুক্ত অ্যান্টিসেপটিকের চেয়ে নিম কিংবা তুলসী বেশি নিরাপদ এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী।
চুলের যত্নে মেহেদিপাতা

মেহেদিপাতার উপকারিতা

নিমের উপকারিতা

তুলসীর উপকারিতা
কীভাবে ব্যবহার করবেন
কোন পাতা কিসের জন্য বেশি উপকারী
সতর্কতা
নিম কিংবা তুলসীপাতা ব্যবহারের আগে অবশ্যই জানতে হবে, এসব পাতা ব্যবহারে অ্যালার্জি হয় কি না। অ্যালার্জি পরীক্ষার জন্য প্রথমে হাতের ত্বকের অল্প জায়গায় এটি ব্যবহার করে দেখুন। কোনো ধরনের সমস্যা না হলে নিয়মিত ব্যবহার করতে পারেন।

শরতে বাতাসে কাশফুলের রেণু ভেসে বেড়ায়। তা ছাড়া এ সময় বাতাস শুষ্ক থাকায় তাতে ধূলিকণাও থাকে প্রচুর। অর্থাৎ এ সময় বাতাসে অ্যালার্জি তৈরির উপাদান অ্যালার্জেনের পরিমাণ বেশি থাকে। যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁরা এ সময়টায় শারীরিক সমস্যায় ভোগেন বেশি।
২ ঘণ্টা আগে
ফ্যাশন দুনিয়ায় ট্রেন্ডের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে স্টাইলিং করার কৌশলে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বমঞ্চ মাতানো পপ অব কালার কৌশলটি এবার ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে। যেকোনো সাধারণ বা নিউট্রাল রঙের পোশাকের সঙ্গে হঠাৎ একঝলক উজ্জ্বল রঙের ব্যবহারই হলো এই...
৬ ঘণ্টা আগে
বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্র সব জায়গাতেই খাবার পানি বহনের জন্য স্টেইনলেস স্টিলের বোতলের ব্যবহার বেড়েছে। টেকসই ও দীর্ঘদিন ব্যবহারযোগ্য হওয়ায় অনেকেই স্টিলের বোতল বেছে নেন। পানি ছাড়াও চা, কফিসহ বিভিন্ন পানীয় গরম বা ঠান্ডা অবস্থায় রাখার সুবিধা থাকায় এ ধরনের বোতল বেশির ভাগ মানুষের পছন্দ।
৭ ঘণ্টা আগে
চুল শুধু সৌন্দর্যের অংশ নয়, নিজের যত্ন ও ব্যক্তিত্ব প্রকাশেরও একটি অনুষঙ্গ। তাই চুল পরিপাটি রাখতে কিংবা সাজে একটু ভিন্নতা আনতে হেয়ার ক্লিপের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কখনো ব্যস্ত সকালে দ্রুত চুল গুছিয়ে নিতে, আবার কখনো পোশাকের সঙ্গে মানিয়ে নিতে ছোট্ট এই অনুষঙ্গ সহজে বদলে দিতে...
৮ ঘণ্টা আগে