ঈদুল ফিতর এখন আর ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নেই। বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের ব্যস্ত জীবনেও নিয়ে আসে নতুন প্রাণের উচ্ছ্বাস।
এবারের ঈদ উৎসবে বসন্তের পলাশফুলের আগুনরঙা সাজ আর ভরা ফুলের মধুর ঘ্রাণ যেন শিক্ষার্থীদের আনন্দকে আরও উজ্জ্বল করে তুলেছে। এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নারী শিক্ষার্থীরা এই আনন্দকে ভিন্নভাবে উদ্যাপন করেছেন—মেহেদি উৎসবের মাধ্যমে।
অ্যাসাইনমেন্ট, ল্যাব, ক্লাস আর পরীক্ষার চাপ উপেক্ষা করে তারা মগ্ন হয়েছে হাতে মেহেদির নকশা আঁকায়। কারও হাতের তালুতে ফুটে উঠছে সূক্ষ্ম লতাপাতার নকশা, কারও হাতে ফুটে উঠছে নানা ফুলের রঙিন ছোঁয়া। এই আয়োজন যেন নারীর স্বাধীনতা ও সাহসিকতার প্রতিচ্ছবি। সমাজের বাঁধাধরা ধারণাকে ভেঙে তারা আজ ব্যস্ত নিজের রঙে নিজেদের প্রকাশ করছে। বহুদিন পর ক্যাম্পাসে এমন আয়োজনের সাক্ষী হয়ে শিক্ষার্থীরা আপ্লুত। তাঁদের মতে, এটি মানসিক চাপ দূর করার চমৎকার উপায়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়। রোদের তীব্রতা কমে গিয়ে সন্ধ্যা নামতেই তারুণ্যদীপ্ত শিক্ষার্থীদের ভিড়ে পুরো প্রাঙ্গণ জমে ওঠে। নিয়নের বর্ণিল আলো আর নানা রঙের মেহেদির নকশা এক অপূর্ব পরিবেশ গড়ে তোলে।
উৎসবস্থলে ঘুরে দেখা যায়, তরুণীরা মনোযোগ দিয়ে নকশা এঁকেছে—কখনো লতাপাতা, আবার কখনো ফুলের প্রতিচ্ছবি। কারও হাতের তালুতে ফুটে উঠছে সূক্ষ্ম আলপনা, কারও হাতে রঙের গভীরতা যেন সূর্যাস্তের মতো। ক্লান্তির কোনো ছাপ নেই তাদের চোখেমুখে; বরং দেখা যাচ্ছে একরাশ উচ্ছ্বাস, স্বাধীনতার হাসি আর আত্মবিশ্বাসের দীপ্তি।
বিকেলের সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আলো কমতে শুরু করে। নিয়নের বর্ণিল আলোতে পুরো প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে। মনে হয়, মেহেদির নকশা শুধু হাতে নয়, চারপাশে ছড়িয়ে পড়েছে। কেউ নান্দনিক ভঙ্গিমায় ছবি তুলছে, কেউবা চুলে গুঁজেছে সুরভিত ফুল। প্রতিটি মুখে ফুটে উঠেছে উৎসবের আনন্দ—যেন তারা প্রত্যেকে বসন্তের দূত হয়ে উঠেছে।
মেহেদি দিতে আসা প্রথম বর্ষের শিক্ষার্থী অনিকা বলেন, ‘কয়েক দিন হলো বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি। এখানে এসে এমন একটি আয়োজন পেয়ে খুব ভালো লাগছে। স্কুল ও কলেজজীবনে কখনো এ ধরনের আয়োজন দেখিনি। ঈদের আগেই এই আনন্দ ভাগাভাগি করতে পেরে সত্যিই দারুণ লাগছে।’

ত্বকের যত্নে গ্লিসারিনের কথা প্রায় সবাই জানে। কিন্তু চুলের যত্নেও যে এটি সমান কার্যকরী, তা হয়তো অনেকের অজানা। গ্লিসারিন মূলত একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা বাতাস থেকে আর্দ্রতা টেনে নিয়ে চুলে ধরে রাখে। ফলে চুলের শুষ্কতা, আগা ফাটা এবং মাথার ত্বকের চুলকানি দূর করতে এটি ভালো কাজ করে; বিশেষ করে...
২ ঘণ্টা আগে
আজ আপনার মেজাজ থাকবে ফুটন্ত কড়াইয়ের তেলের মতো। সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আপনিই দুনিয়ার সুলতান। কর্মক্ষেত্রে বসের দিকে এমনভাবে তাকাবেন যেন আপনার পকেটে ইস্তফাপত্র রাখা আছে (যদিও নেই)।
৩ ঘণ্টা আগে
পোশাকের সঙ্গে মানানসই এক জোড়া জুতা শুধু যে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে, তা-ই নয়; এটি আপনার রুচিরও পরিচয় বহন করে। অনেক সময় দেখা যায়, সঠিক যত্নের অভাবে পছন্দের জুতা দ্রুত নষ্ট হয়ে যায়। আজকালকার ফাস্ট ফ্যাশনের যুগে আমরা স্নিকার বা জুতা ছিঁড়ে গেলেই তা ফেলে দিয়ে নতুন জোড়া কিনতে অভ্যস্ত হয়ে পড়েছি...
৪ ঘণ্টা আগে
মাছের নানা রকম পাতুরি তো করেছেন; এবার মুরগির মাংসের পাতুরি করে দেখুন। বাড়ির ছোটরাও অনেক পছন্দ করবে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত...
১৪ ঘণ্টা আগে