রমজানের বিকেল মানেই মুসলিমদের ঘরে ঘরে ইফতার আয়োজনের ব্যস্ততা। সারা দিনের রোজা শেষে প্রিয়জনদের সঙ্গে ইফতার করার আনন্দ যেন আলাদা এক অনুভূতি। তবে বগুড়ার পাঠকবন্ধুর সদস্যদের কাছে পরিবারের পরিধি আরও বিস্তৃত। নিজ নিজ পরিবারের বাইরে তাঁদের রয়েছে আরেকটি পরিবার—‘পাঠকবন্ধু’। আজকের পত্রিকার পাঠক ফোরাম পাঠকবন্ধু বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় ইফতার মাহফিল ও পরিচিতি সভার।
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত হোটেল সৈকতের দ্বিতীয় তলায় বিকেল থেকে একে একে জড়ো হতে থাকেন সংগঠনের সদস্যরা। সারা দিনের ব্যস্ততা শেষে একে অপরের সঙ্গে দেখা হওয়ার আনন্দ যেন সবার মুখে ফুটে ওঠে। হাসি-আড্ডা এবং আন্তরিক আলাপচারিতায় পরিবেশটি উৎসবমুখর হয়ে ওঠে।
ইফতারে খাবারের চেয়ে বড় হয়ে ওঠে একত্র হওয়ার আনন্দ। সবাই মিলে দোয়া করেন সবার সুস্থতা ও কল্যাণ কামনায়।
অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির সদস্যদের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা, তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করা এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার বিষয়ে নানা ধরনের মতামত তুলে ধরেন বক্তারা।
পাঠকবন্ধু বগুড়া জেলা শাখার সভাপতি নাজমুল হাসান আনানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা এম রহমান সাগর। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপদেষ্টা তাইজুল ইসলাম রোম, সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক অপূর্ব কর্মকার এবং রফিকুল ইসলাম (বাবু বসুধা)। এ ছাড়া বক্তব্য দেন সহসভাপতি শামীম রেজা ও যুগ্ম সম্পাদক বায়জিদ বোস্তামী।
প্রধান উপদেষ্টা এম রহমান সাগর বলেন, ‘একটি আলোকিত সমাজ গড়তে বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের জ্ঞান বাড়ায় এবং চিন্তার জগৎকে প্রসারিত করে। এ ছাড়া পাঠকবন্ধুর এই উদ্যোগ সমাজে বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। আজকের এই ইফতার আয়োজনের মধ্য দিয়ে আমাদের কার্যক্রমের নতুন সূচনা হলো।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম (বাবু বসুধা), তাইজুল ইসলাম রোম, প্রভাষক অপূর্ব কর্মকার ও কৃষিবিদ মাহমুদুল হক মাহমুদ। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শামীম রেজা ও সোহান, যুগ্ম সম্পাদক বায়জিদ বোস্তামী ও সাকিব হোসাইন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মানিক, সহসাংগঠনিক সম্পাদক কমল আগারওয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির হাসান মিঠু, কোষাধ্যক্ষ শিহাব হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পারভীন নাহার, সমাজকল্যাণ সম্পাদক মিলা মঞ্জুষা, তথ্য
ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান রুবেল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাফি বিন মাহমুদ, ক্রীড়া সম্পাদক রাতুল হোসেন, নারীবিষয়ক সম্পাদক পান্না বিনতে কাদের এবং সহ-নারীবিষয়ক সম্পাদক মোছা. ইসমত আরা পারভীন (পাপিয়া)। এ ছাড়া নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাফিল কামাল, মশিউর রহমান বিদ্যুত, আরেফিন লোটন, ফারুক আহম্মেদ পিটু, এনাম মাসকুরুল ও সাকিল আহম্মেদ।

ইটিং ডিজঅর্ডার শুধু খাদ্যের সমস্যা নয়; এটি একটি জটিল মানসিক অবস্থা, যা প্রাণঘাতী হতে পারে। খাদ্যাভ্যাস বা ডায়েট করা আধুনিক জীবনের অংশ হলেও কখন এটি মানসিক ও শারীরিক রোগে রূপ নেয়, তা বোঝা জরুরি। এর লক্ষণগুলো একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে।
৮ ঘণ্টা আগে
ঈদের প্রস্তুতিতে কেনাকাটা করা হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তা আর বিপণিবিতানে সীমাবদ্ধ নেই; ছড়িয়ে পড়েছে অনলাইনেও। নাগরিক জীবনে সময়ের অভাবে অনলাইনে কেনাকাটা এখন অনেকের জন্য জরুরি। তবে সমস্যা হলো, অনলাইনে কেনাকাটা এখন আর শুধু প্রয়োজনেই সীমাবদ্ধ নেই, এটি এখন অনেকের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
১০ ঘণ্টা আগে
রমজানকে নিজের উন্নতির একটি সুযোগ হিসেবে দেখুন। কোরআনের অর্থ নিয়ে ভাবুন এবং বেশি বেশি জিকির করুন। এটি আপনাকে অনর্থক কথা ও নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখবে। এই মাসে নতুন কিছু শেখার মানসিকতা রাখুন। ইসলামিক পডকাস্ট শোনা বা শিক্ষামূলক ভিডিও দেখার মাধ্যমে নিজের জ্ঞানের পরিধি বাড়ান। আপনার প্রতিদিনের...
১২ ঘণ্টা আগে
ঈদে পাওয়া বোনাস মানেই সেটাকে বাড়তি মনে করে সব টাকা খরচ করে ফেলা নয়; বরং এটি আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করার একটি দারুণ সুযোগ। বোনাসের টাকা প্রয়োজনের তুলনায় কখনো কম, কখনো বা বেশি মনে হতে পারে। কিন্তু একটু সুশৃঙ্খল পরিকল্পনা থাকলে এই টাকা দিয়ে ঈদের কেনাকাটা সেরেও ভবিষ্যৎ সঞ্চয় ও বিনিয়োগের...
১৪ ঘণ্টা আগে