
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’। সোমবার (১১ মে) রাজধানীর সাভারের বিরুলিয়ায় অবস্থিত ক্যাম্পাসে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বিশ্ববিদ্যালয়জীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিনেতা জাহিদ হাসান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা। ভিডিও বার্তার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে আয়োজিত ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’-এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ আগ্রহ অনুযায়ী ক্লাবে সদস্য হওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পাঁচটি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সেশন। এতে বক্তব্য দেন র্যানকন অটো ডিভিশন-২-এর ক্রিয়েটিভ লিড এ এস এম আরিফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) প্রজেক্ট কো-অর্ডিনেটর ও অ্যাস্ট্রাজেনেকার ইউথ হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজরি বোর্ড সদস্য মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিংয়ের সিইও এ এম তাজউদ্দিন আহমেদ।
বক্তারা তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে ড্যাফোডিল স্মার্ট সিটির আধুনিক প্রযুক্তি এবং অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার করে দক্ষ ও আত্মবিশ্বাসী পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি গত সেমিস্টারে বিভিন্ন অনুষদের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের আয়োজন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সপ্তম উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পরপরই তা বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।
১৬ ঘণ্টা আগে
শিক্ষকদের দেওয়া প্রশাসনিক দপ্তরের তালা ভেঙে আজ বৃহস্পতিবার সকালে দখলে নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম। কিন্তু বিকেলে খবর আসে তাঁর বিদায় ঘণ্টা বেজে গেছে। অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।
১৭ ঘণ্টা আগে