আন্তবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকিব হায়দার ইমন। ফাইনাল রাউন্ডে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীকে হারিয়ে এ স্বর্ণপদক জেতেন। আকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের জিমনেসিয়ামে বুধবার অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতা শেষে আকিবের হাতে পুরস্কার তুলে দেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।ফাইনালে ঢাবির প্রতিযোগীকে মাত্র চার মিনিটে ফুল সেটে হারিয়ে এই স্বর্ণপদক লাভ করেন আকিব।
জয়ের ব্যাপারে আকিব বলেন, ‘স্বর্ণপদক পেয়ে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। এ পদক আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।’
আকিবের এ জয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. জি এম আল-আমিন বলেন, ‘নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে শিক্ষার্থীরা তুলনামূলকভাবে বেশি সফল।’ জুডো প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী স্বর্ণপদক ও দুজন ব্রোঞ্জ পদক জিতেছেন।

কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
৫ ঘণ্টা আগে
অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
৮ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
১১ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
১৩ ঘণ্টা আগে