
চলমান ভারী বর্ষণ ও দমকা হাওয়ার প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর পড়ে। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে দ্রুত সরে যাওয়ায় কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী আহত হননি বলে জানা গেছে।
আজ রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বৃষ্টি ও বাতাসের তীব্রতার কারণে মুহূর্তের মধ্যেই গাছটি ভেঙে পড়ে। সৌভাগ্যবশত বাসটিতে তখন কোনো যাত্রী ছিলেন না। আশপাশে অবস্থানরত শিক্ষার্থীরাও নিরাপদে সরে যেতে সক্ষম হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গাছের ডালপালা অপসারণের কাজ শুরু করা হয়।
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, ‘আজ সকালে ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর একটা বড় গাছ ভেঙে পড়ে। তবে এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।’

গাছ ভেঙে পড়ায় গাড়ির মধ্যে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
ঝুঁকিপূর্ণ গাছ সম্পর্কে পরিবহন প্রশাসক আরও বলেন, ‘ক্যাম্পাসে অনেকগুলো ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের উচিত এই গাছগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা। এই গাছ যদি শিক্ষার্থীদের ওপর পড়ত, তাহলে হতাহতের আশঙ্কা দেখা দিত। তাই প্রশাসনের উচিত এই গাছগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।’

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দৃষ্টিগোচর হয়েছে এবং বোর্ড কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এটি পর্যালোচনা করছে।
১৭ ঘণ্টা আগে
একই দিনে জন্ম, একই সঙ্গে বেড়ে ওঠা। একই বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও বসেছিল তারা। দুজনই পেয়েছে ট্যালেন্টপুলে বৃত্তি। অনন্য এই দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মায়মুনা আক্তার ও মুনতাহা আক্তার।
১৮ ঘণ্টা আগে
বৃষ্টি হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে পানি জমে যায়। শুধু তাই নয়, জমে থাকা পানির সঙ্গে পাশের সুয়ারেজ ও ওয়াশরুমের লাইনও মিশে যায় বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা ও মাঠ সংস্কারে প্রশাসনের বিলম্বের প্রতিবাদে...
১৯ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, ১৩ জুলাই (সোমবার) থেকে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হলো। একই সঙ্গে প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে তাঁদের চাকরি বদলিযোগ্য হবে না।
২০ ঘণ্টা আগে