
একই দিনে জন্ম, একই সঙ্গে বেড়ে ওঠা। একই বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও বসেছিল তারা। দুজনই পেয়েছে ট্যালেন্টপুলে বৃত্তি। অনন্য এই দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মায়মুনা আক্তার ও মুনতাহা আক্তার।
এই দুই শিক্ষার্থী শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী ও গৃহিণী নাছিমা আক্তারের যমজ মেয়ে। দুই মেয়ের এই সাফল্যে পরিবার, শিক্ষক, বিদ্যালয় এবং স্বজনদের মধ্যে এখন আনন্দের বন্যা।
পারিবারিক ও বিদ্যালয় সূত্র বলেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফরিদগঞ্জের ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল মায়মুনা ও মুনতাহা। বর্তমানে তারা বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
মায়মুনা ও মুনতাহার বাবা মোহাম্মদ আলী বলেন, ‘ছোটবেলা থেকেই দুই বোনের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ। আমরা চাই, তারা ভবিষ্যতে সুশিক্ষিত, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলুক এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক।’
ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এসএম ইকবাল হোসেন বলেন, দুই যমজের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন নিঃসন্দেহে অনন্য সাফল্য। তাদের এই সাফল্য শুধু পরিবারের নয়, পুরো ফরিদগঞ্জবাসীর জন্য গর্বের।

ব্যবসা ও ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে চান? সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম ধাপ। ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে।
৩ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’। সম্প্রতি সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
৩ ঘণ্টা আগে
মতিহারের সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের মধ্যে ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এই ইউনিটে ভর্তির প্রস্তুতির জন্য শুধু পড়াশোনা নয়, প্রয়োজন সঠিক কৌশল ও সময়ের যথাযথ ব্যবহার।
৩ ঘণ্টা আগে
দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে