আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অত্যাধুনিক এআই সুপারকম্পিউটিং ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই ল্যাবের উদ্বোধন করা হয়। ল্যাবটির উদ্বোধন করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার এবং প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান ও ইশতিয়াক আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এআইইউবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
এই অত্যাধুনিক ল্যাবে এনভিআইডিআইএ ডিজিএক্স স্পার্ক সিস্টেম স্থাপন করা হয়েছে, যা সর্বোচ্চ ১ পেটাফ্লপ ক্ষমতায় এআই প্রক্রিয়াকরণে সক্ষম। এর মাধ্যমে গবেষক ও শিক্ষার্থীরা বৃহৎ পরিসরের এআই মডেল, যেমন—লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও ডিফিউশন সিস্টেম নিয়ে কাজ করার সুযোগ পাবেন। ফলে শিক্ষার্থীদের এআই ইঞ্জিনিয়ারিংয়ে হাতেকলমে দক্ষতা অর্জন সহজ হবে।
এই উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষা ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে ‘সভরেইন এআই’ উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে, যা প্রযুক্তির সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা নিশ্চিত করবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট সিটি, বস্ত্রশিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে গবেষণায় এ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে এআইইউবি দেশের এআই গবেষণা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা, এআই উন্নয়নকে উৎসাহিত করা এবং বিশ্বমানের কম্পিউটেশনাল সুবিধার মাধ্যমে ভবিষ্যৎ উদ্ভাবকদের সক্ষম করে তুলতে প্রতিশ্রতিবদ্ধ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, অ্যাসোসিয়েট ডিন, রেজিস্ট্রার, পরিচালকসহ বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কয়েক মাস পরেই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। এই পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে প্রস্তুতি নিতে হবে আগেভাগেই। বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির বিশাল সিলেবাস আর সময়স্বল্পতা নিয়ে দ্বিধায় থাকেন চাকরিজীবী ও নতুন পরীক্ষার্থীরা। কর্মব্যস্ত শিডিউলের মধ্যেও কীভাবে পরিকল্পিতভাবে পড়াশোনা করে সফল হওয়া যায়...
১ ঘণ্টা আগে
নারী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা ইতিবাচক। তবে সেই অনুপাতে আবাসন সুবিধা বাড়েনি। নারী শিক্ষার্থীদের জন্য নতুন হল নির্মাণ ও আসনসংখ্যা বৃদ্ধির বিষয়ে কাজ করছি। এ বি এম ওবায়দুল ইসলাম, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩ ঘণ্টা আগে
আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত হতে হবে। নোট-গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি কারার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখন শিক্ষকদের ট্যাব দেওয়া হচ্ছে, ধীরে ধীরে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে...
১৫ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের বেসমেন্ট গ্যারেজ থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী।
১৮ ঘণ্টা আগে