
শ্রেণিকক্ষের বইতে শেখানো তাত্ত্বিক বিষয়গুলো বাস্তব জীবনে কতটা কার্যকর, তা দেখা অনেক সময় সম্ভব হয় না। এই অভাব পূরণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাস্তবমুখী করে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী আয়োজন করা হয় শিল্প পরিদর্শন কর্মসূচির।
ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজি কোর্সের আওতায় শিল্প পরিদর্শনে সম্প্রতি সমাজবিজ্ঞান বিভাগের তিনটি ব্যাচের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত দেশের একটি স্বনামধন্য পোশাক ও বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান—মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেড পরিদর্শনের জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়।
পরিদর্শনকালে জিএম মোহাম্মদ লে. কর্নেল হামিদুর রহমান, পিএসসি (অবসরপ্রাপ্ত)সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা শিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতা করেন। এ ছাড়া শিল্পের পূর্ণ উৎপাদন প্রক্রিয়া (সুতা থেকে পরিপূর্ণ পোশাক পর্যন্ত) শিক্ষার্থীদের অবহিত করেন সহকারী ব্যবস্থাপক (শিক্ষা ও উন্নয়ন) কাজী জিয়াউল হক রাব্বি।
শিক্ষার্থীদের দুই দলে ভাগ করে কারখানার প্রতিটি ধাপ দেখানো হয়। তাঁরা সুতা সংরক্ষণ ও প্রস্তুতি, নিটিং, রং করা, ধোয়া, শুকানো, কাটিং, সেলাই, ফিনিশিং, ইস্তিরি, প্যাকেজিংসহ প্রতিটি ধাপ সরাসরি দেখেন। এ ছাড়া শ্রমিকদের কাজের ধরন, দায়িত্ব বণ্টন, সময়সূচি, উৎপাদন সারির শৃঙ্খলা, নিরাপত্তাব্যবস্থা, গুণগত মান নিয়ন্ত্রণ এবং শ্রমিক ও ব্যবস্থাপনার বিষয়গুলোও শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।
শিক্ষার্থীরা শিল্পকারখানার ভেতরের সামাজিক কাঠামো, শ্রম বিভাজন ও শিল্পায়নের সমাজতাত্ত্বিক প্রভাব বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জানার সুযোগ পান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জমশেদুর রহমানসহ অন্যান্য শিক্ষক। জমশেদুর রহমান বলেন, এই ধরনের শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের ক্ষেত্র প্রস্তুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, গবেষণা এবং দেশের অন্যান্য পোশাকশিল্পের উন্নয়নে অবদান রাখার মানসিক প্রস্তুতিও অর্জন করতে পারেন।
শিল্প পরিদর্শনের পর শিক্ষার্থীরা ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। সেখানে তাঁরা শিল্পায়ন, নগরায়ণ ও সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতা নতুন দৃষ্টিকোণ থেকে অনুধাবনের সুযোগ পান।
সমাজবিজ্ঞান বিভাগের দিনব্যাপী এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা, পর্যবেক্ষণ দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োগমূলক জ্ঞানে সমৃদ্ধ করেছে; যা তাদের ভবিষ্যৎ শিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনে শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।

ধীরে ধীরে চলে আসছে গরমের দিন। রান্না করা খাবার বাইরে রাখলে নষ্ট হবে না, সে সময়ও চলে যাচ্ছে ধীরে ধীরে। তাই আবারও ফিরে যেতে হবে নিয়ম মেনে ফ্রিজে খাবার রাখার দিনে। গরম খাবার ফ্রিজে রাখা নিয়ে আমাদের অনেকের মনে একটা চিরচেনা ভয় কাজ করে। মনে করা হয়, গরম খাবার ফ্রিজে রাখলে ফ্রিজ নষ্ট হয়ে যায় কিংবা খাবার...
৮ ঘণ্টা আগে
রেটিনলসমৃদ্ধ প্রসাধনীর কথা প্রায় সবারই জানা। বিশেষ করে সেরাম। কিন্তু ত্রিশের পর যাঁরা রেটিনল সেরাম ব্যবহারের কথা ভাবছেন, তাঁদের জানিয়ে রাখি, মুখে মাখার চেয়ে পান করলে রেটিনল আরও ভালো ফল দেয়। চোখ কপালে তোলার কারণ নেই। রেটিনল জুস এখন ট্রেন্ডি হয়ে উঠেছে। বাজারে পাওয়া এ জুস পানে আপত্তি থাকলে ঘরেই...
১৪ ঘণ্টা আগে
বরইয়ের মৌসুমে প্রায়ই বাড়িতে আনা হয় এ ফলটি। পুষ্টিগুণে ভরপুর এ ফলটি দিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন। কীভাবে তৈরি করবেন? জানাচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।...
১৬ ঘণ্টা আগে
জ্যাম আর দূষণের এই শহরে অফিসে ৮ থেকে ৯ ঘণ্টা তরতাজা থাকা ভীষণ কঠিন। তারপরেও বিষয়টি নিয়মিত চর্চার মধ্যে নিতে হয়। নইলে দুশ্চিন্তাসহ সবকিছুর ছাপ ফুটে ওঠে শরীরে। তখন মানসিক চাপ আরও বাড়ে। একজন মানুষের দিনে অন্তত দুই লিটার পানি পান করা উচিত। শরীরের আর্দ্রতা বজায় রাখতে অফিসে থাকা অবস্থায় পর্যাপ্ত পানি...
১৮ ঘণ্টা আগে