একটা সময় ছিল যখন যেকোনো ধরনের বাঙালি পোশাকের সঙ্গেই নথ পরা হতো। আর বড় আকারের নথ পরতে দেখা যেত বিয়ের কন্যাকে। কিন্তু এখন আর সে নিয়ম নেই। ফ্যাশনে এসেছে পরিবর্তন, যেকোনো পোশাকের সঙ্গে এখন পরা হচ্ছে বিভিন্ন ধরনের নথ।
এখন শপিং মলগুলোয় গোলাকার, ত্রিকোণ বা চৌকো বিভিন্ন ধরনের নথ পাওয়া যায়। আবার রয়েছে পাথর বসানো নথ কিংবা লতাপাতার নকশা করা নথ। একটা সময় সোনার নথের কদর থাকলেও বর্তমানে অ্যান্টিক, রুপা ও হীরার নথও সমানভাবে ব্যবহার করছেন তরুণীরা। তবে বেশি জনপ্রিয় অ্যান্টিক বা অক্সিডাইজ নথ। কারণ সাশ্রয়ী দামের পাশাপাশি সব পোশাকের সঙ্গে মানিয়ে যায় এগুলো।
অনেকেই ছোট অক্সিডাইজ নথ ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে পরছেন এখন। নিজেকে অন্যদের থেকে ভিন্নধর্মী করতে কে না চায়। তাই তো অনেকে কুর্তার সঙ্গেও বড় নথ পরে ফিউশন লুক দিচ্ছেন নিজের চেহারার।
বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে মারাঠি নথ। এগুলো সাধারণত শাড়ি ও লেহেঙ্গার সঙ্গে পরলে ভালো লাগে। এর বাইরেও রয়েছে ট্রাইবাল নথ। এ ধরনের নথ মাল্টিকালার হয়। ট্রাইবাল নথ আকারে বেশ বড় হয়, তাই এগুলো শাড়ি কিংবা লেহেঙ্গার সঙ্গে পরা যেতে পারে।
বিয়েতে কনেরা সাধারণত যে ধরনের নথ পরেন তা কিন্তু এখন অনেকেই পরছেন দাওয়াতে গেলে। নাক ছিদ্র করা ছাড়া আগে এসব নথ পরার কথা চিন্তা করা যেত না। কিন্তু বাজারে এখন পাওয়া যায় চাপ দেওয়া ফলস নথ। সেগুলো খুব সহজেই নাক ছিদ্র না করেই পরা যাচ্ছে।
তবে নথ বেছে নেওয়ার আগে তা নিজের মুখের সঙ্গে মানানসই কি না সেদিকে খেয়াল রাখতে হবে। মুখের আকৃতি বড় হলে বড় আকারের নথ বেছে নেওয়া যেতে পারে। তবে মুখ ছোট হলে বড় নথ না পরাই ভালো। সে ক্ষেত্রে ছোট আকারের পাথর বসানো নথ বেছে নিতে পারেন।
কেনাকাটা
ঢাকা শহরে তো বটেই, যেকোনো জেলা শহরের মার্কেটের প্রায় সব ফ্যাশন হাউসে পাওয়া যায় বিভিন্ন ধরনের নথ। এগুলো ২০ থেকে ৬০০ টাকার মধ্যে পাওয়া যায়। এ ছাড়া দেশীয় ফ্যাশন হাউসগুলোয় বৈচিত্র্যময় নথের কালেকশন দেখা যায়। আবার বিভিন্ন গয়নার দোকানে নিজের পছন্দের নকশায় বানিয়ে নেওয়া যাবে নথ। সে ক্ষেত্রে দাম নির্ভর করবে নথ তৈরির উপকরণ ও নকশার ওপর।

ডায়েট চার্ট থেকে হোয়াইট পয়জন খ্যাত সাদা চিনি বাদ দিয়ে গুড় কিংবা মধু আপন করে নেওয়ার ট্রেন্ড এখন তুঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, চিনির জায়গায় গুড় ব্যবহার করলেই কি সব স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব? পুষ্টিবিজ্ঞানীরা কিন্তু বলছেন ভিন্নকথা। অনেকে মনে করেন, গুড় খেলে ওজন বাড়ে না কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে...
১ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু প্রকৃতি বা কৃষিতেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে মানুষের ত্বকের ওপরও। তাপমাত্রার ওঠানামা, বায়ুদূষণ, আর্দ্রতা বা শুষ্কতা এবং সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শ—সব মিলিয়ে ত্বক প্রতিনিয়ত নতুন ধরনের পরিবেশগত চাপের মুখে পড়ে। ফলে সারা বছর একই ধরনের প্রসাধনী ব্যবহার...
১৫ ঘণ্টা আগে
বয়স ত্রিশের কোঠায় পৌঁছতেই অনেকের ত্বকে সূক্ষ্ম বলিরেখা বা ফাইন লাইনস দেখা দিতে শুরু করে। ত্বকের এই ঝুলে পড়া ভাব দূর করতে এবং চামড়া টানটান রাখতে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বোটক্স ইনজেকশন নেন। তবে কেমিক্যাল বা ইনজেকশনের কৃত্রিম পদ্ধতি এড়িয়ে পুরোপুরি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেও ত্বকে বোটক্সের মতো...
১৯ ঘণ্টা আগে
শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
২১ ঘণ্টা আগে