ঝাল বা পোড়া ফ্লেভারের যেকোনো খাবারের সঙ্গে পরিবেশনের জন্য ভিন্ন কোনো সালাদ খুঁজছেন? তাহলে এই সময়ে একই সঙ্গে আমের মিষ্টি, ঝাল ও সামান্য টক কিছু তৈরি করে নিন। এমনি একটি খাবার ম্যাঙ্গো কিউকাম্বার সালাদ বা আম-শসার সালাদ। খুব অল্প উপকরণে কোনো রকম তেল ছাড়া মাত্র ১০ মিনিটে এটি তৈরি করে নেওয়া যায়।
ছোট কিউব করে কাটা পাকা আম আড়াই কাপ, ছোট কিউব করে কাটা শসা ২ কাপ, টমেটো ১ কাপ, কুচি করা পেঁয়াজ ২ টেবিল চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, মধু আধা চা- চামচ, লবণ স্বাদমতো।
প্রথমে একটি মাঝারি আকারের মিক্সিং বোলে কিউব করে কাটা আম, শসা, চেরি টমেটো, পেঁয়াজকুচি এবং ধনেপাতা একসঙ্গে নিয়ে হালকাভাবে মিশিয়ে নিন। এবার এর ওপর তাজা লেবুর রস, লবণ এবং আম যদি একটু কম মিষ্টি হয়, তবে সামান্য মধু ছড়িয়ে দিন। সালাদের সব উপকরণ চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন, যেন লেবুর রস ও লবণ সব জায়গায় সমানভাবে লাগে। এবার একটু চেখে দেখুন। যদি টক ভাব বাড়াতে চান, তবে আরেকটু লেবুর রস, মিষ্টির জন্য ম্যাপল সিরাপ আর স্বাদের ভারসাম্যের জন্য প্রয়োজন হলে সামান্য লবণ যোগ করতে পারেন। এই সামান্য কাজ করে ফেলতে পারলেই তৈরি হয়ে যাবে চমৎকার রঙিন ম্যাঙ্গো কিউকাম্বার সালাদ।
পরিবেশন: ঝাল ঝাল খাবারের সঙ্গে এই সালাদের ঠান্ডা ঠান্ডা মিষ্টি স্বাদ দারুণ এক বৈপরীত্য তৈরি করে।
সংরক্ষণ: সালাদটি কোনো এয়ারটাইট পাত্রে ভরে নরমাল ফ্রিজে ২ থেকে ৩ দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। তবে এটি ফ্রিজারে বা ডিপ ফ্রিজে সংরক্ষণের উপযোগী নয়।
সূত্র: মিনিমালিস্ট বেকার

বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৩ ঘণ্টা আগে
ক্যালরি মাপার ঝামেলা ছাড়াই যদি ঝটপট, স্বাস্থ্যকর অথচ জিবে জল আনা কোনো নাশতার খোঁজ করে থাকেন, তবে মিক্সড স্প্রাউটস বা অঙ্কুরিত শস্য হতে পারে আপনার জন্য এক অনন্য বিকল্প। আর সেই স্প্রাউটস দিয়ে যদি তৈরি হয় ভূমধ্যসাগরীয় স্বাদের মেডিটেরেনিয়ান-ইনস্পায়ার্ড মিক্সড স্প্রাউটস ফালাফেল, তবে তো কথাই নেই! এটি...
৫ ঘণ্টা আগে
সকালের বেঁচে যাওয়া বাসি রুটি অনেক সময় আমরা খাওয়ার অনুপযোগী ভেবে ফেলে দিই কিংবা গৃহপালিত পশুকে খাইয়ে দিই। কিন্তু জেনে নিন, এই বাসি রুটিই হতে পারে আপনার ঝকঝকে ও প্রাণবন্ত ত্বকের রহস্য? রাসায়নিকযুক্ত দামি কসমেটিকসের পেছনে হাজার টাকা খরচ না করে বাসি রুটি দিয়ে ঘরে বসেই সুন্দরভাবে ত্বকের যত্ন নিতে...
১৬ ঘণ্টা আগে
স্থানীয় বাজার থেকে দুটি ৮০০ গ্রাম সাইজের ইলিশ (প্রতিটি ১,২০০ টাকা দরে) কিনেছিলেন নারায়ণ চন্দ্র। চলতি মৌসুমে এটাই ছিল তাঁর প্রথম ইলিশ কেনা। রাতে পাতে প্রিয় মাছটির স্বাদের কথা মনে মনে কল্পনাও করছিলেন তিনি...
১৯ ঘণ্টা আগে