স্তন ক্যানসার সচেতনতা মাস

অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই মাসজুড়ে স্তন ক্যানসারের লক্ষণ, প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগনির্ণয় এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এ বছর বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাসের মূল প্রতিপাদ্য, ‘প্রতিটি গল্পই অনন্য, প্রতিটি পথচলাই গুরুত্বপূর্ণ।’ পুরো বিশ্বে যত ধরনের সৌন্দর্যপণ্য রয়েছে, সেগুলোর প্রধান ভোক্তা মূলত নারী। কিন্তু এসব পণ্য কেনা ও ব্যবহারে সচেতন ভূমিকা না থাকার ফলে তাঁরাই স্তন ক্যানসারসহ বিভিন্ন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। হতে পারে কারও ক্যানসারে আক্রান্ত হওয়ার মূল কারণ দীর্ঘদিন ধরে ব্যবহৃত রং ফরসাকারী ক্রিম বা বার্ধক্যরোধী ক্রিম, কোনো সুগন্ধি বা লিপস্টিকের মতো ঠোঁট রাঙানোর প্রসাধনী। ক্যানসার থেকে সুরক্ষিত থাকতে এসব প্রসাধনী বাছাই ও ব্যবহারে প্রয়োজন আরও বেশি সচেতনতা।
আমাদের রোজকার ব্যবহৃত প্রসাধনী বা সৌন্দর্যপণ্য়ে এমন কিছু ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে, যা হরমোনের স্বাভাবিক কার্যকলাপে বাধা তৈরি করে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে বলে ধারণা করা হয়। আজকাল ফেসবুকে বিভিন্ন পেজে মানহীন ও সস্তা স্কিন লাইটনিং ক্রিম বা রং ফরসাকারী ক্রিম বিক্রি হচ্ছে। এগুলোয় হাইড্রোকুইনান ও পারদ ব্যবহার করা হয়; যা ত্বকের কোষের ক্ষতি করে এবং ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া হেয়ার ডাই বা চুল সোজা করার ক্রিমে ফরমালডিহাইড এবং প্ল্যাসেন্টা এক্সট্র্যাক্টের মতো উপাদান থাকে, যা শরীরে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। অনেকে দাম কম বলে মানহীন ও নিম্নমানের লিপস্টিক কিনে ফেলেন। এগুলোয় সিসা বা ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া নেইলপলিশে ব্যবহৃত থ্যালেটস নামক রাসায়নিকও ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে, যা আমরা অনেকে জানি না। এখানেই শেষ নয়, আন্ডারআর্মে ব্যবহারের ডিওডোরেন্টে অ্যালুমিনিয়াম সল্ট থাকে। ধারণা করা হয়, এটি ঘামগ্রন্থি বন্ধ করে টক্সিন জমায় এবং স্তন টিস্যুর ক্ষতি করতে পারে।
যেকোনো জায়গা থেকে প্রসাধনী কেনার আগে যাচাই করতে হবে। পণ্য়ের গায়ে উপাদানের তালিকায় প্যারাবেন ফ্রি বা থ্য়ালেটস ফ্রি লেখা রয়েছে কি না, যাচাই করে নিন। অতিরিক্ত সুগন্ধিযুক্ত পণ্য বাদ দিন। কোনো পণ্য়ে শুধু ফ্র্যাগরেন্স বা পারফিউম লেখা থাকলে তাতে থ্যালেটস থাকার আশঙ্কা বেশি। যেকোনো প্রসাধনী কেনার সময় অনুমোদিত ব্র্যান্ডের শরণাপন্ন হোন। সস্তা, অনুমোদনহীন রং ফরসাকারী ক্রিম ও পণ্য ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
ইতিমধ্যে ক্যানসারে আক্রান্ত হয়েছেন বা থেরাপির কারণে ত্বক ও চুলের সমস্যায় ভুগছেন, তাঁরা কয়েকটি বিষয় মেনে চলতে পারেন।


ক্যানসারে আক্রান্তদের ওষুধ সেবন ও থেরাপির কারণে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে উঠলে ঘরোয়া পদ্ধতিতে প্যাক তৈরি করে ব্যবহার করা যেতে পারে। টক দই, মধু, ওট মিল্ক বা ওটস ইত্যাদি দিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করা যেতে পারে। তবে প্রাকৃতিক উপাদানের মধ্য়ে অ্যালোভেরার রস, লেবুর রস, টমেটোর রস—এমন উপাদান এ সময় ব্যবহার করা যাবে না। এককথায় প্রাকৃতিক উপাদান হলেও যেগুলো ত্বকের জন্য কোমল, সেগুলোই বেছে নিতে হবে। কোনো প্রকার জ্বালাপোড়া বা চুলকানি হয় এমন পণ্য এড়িয়ে যেতে হবে। চুলের ক্ষেত্রে হারবার প্যাক এমনকি মেহেদিও এ সময় ব্যবহার করা ঠিক হবে না। যতটা স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন ও জটমুক্ত রাখা যায়, ততই ভালো। অনেকে এমন রোগীদের জন্য বেবি শ্যাম্পু ও বেবি সোপ ব্যবহার করেন।
কিন্তু এগুলো প্রাপ্তবয়স্কদের চুল ও ত্বকের জন্য উপযোগী, তা-ও নয়। একটু দাম দিয়ে হলেও আন্তর্জাতিক মানের উদ্ভিদভিত্তিক নিরাপদ পণ্য কিনতে পারলে নিশ্চিন্ত থাকা যেতে পারে।
তবে জেনে রাখা ভালো, অ্যাডভান্সড লেভেলের রোগীদের নির্ধারিত চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা ওষুধ এবং থেরাপির সঙ্গে সমন্বয় করে ত্বক ও চুলের যত্ন নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, স্বত্বাধিকারী, শোভন মেকওভার

দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
৪ ঘণ্টা আগে
পূজার দিন গোনা শুরু হয়ে গেছে। ঢাকের শব্দ, মণ্ডপে আলোকসজ্জা আর নতুন পোশাকের আনন্দের পাশাপাশি পূজার সাজে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ষষ্ঠী থেকে দশমী—প্রতিদিনের সাজে ভিন্নতা আনতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে গয়নার নির্বাচনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারেন।
৪ ঘণ্টা আগে
ঘরে ঘরে জ্বর হচ্ছে এখন। সঙ্গে অতিরিক্ত ঘাম, সর্দি ও অন্যান্য সমস্যা তো রয়েছেই। অসুস্থতার দিনগুলোতে শারীরিকভাবে স্বস্তি পেতে এবং মেজাজ একটু হলেও ভালো রাখতে আরামদায়ক পোশাক খুঁজি আমরা। সঠিক কাপড়, কাটিং ও রঙের পোশাক রোগে আরাম দিতে পারে।
৫ ঘণ্টা আগে
কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১৬ ঘণ্টা আগে