যুগের পর যুগ ধরে বাঙালি পান্তা ভাত খেয়ে আসছে। শুধু বাংলাদেশের মানুষই নয়, ভারতের অনেক রাজ্যেই পান্তা ভাত খাওয়ার রেওয়াজ আছে। এশিয়ার অনেক দেশেই তা খাওয়া হয়। তবে সবখানে একই প্রক্রিয়ায় ভাতটাকে পান্তা করা হয় না।
নববর্ষেও অনেকে এখন পান্তা ভাত খান। নববর্ষের আমেজের সঙ্গে তা যায় বলেই মনে করেন তাঁরা। আবার গত শতাব্দীর শেষ দিকে নববর্ষে পান্তা-ইলিশ খাওয়ার রেওয়াজ হয়েছিল। এ নিয়ে মানুষ আলোচনা-সমালোচনা কম করেনি। তবে কেউ যদি ইলিশ দিয়ে পান্তা খেয়ে আনন্দ পান, তাহলে তাকে দোষ দেওয়ার কী আছে? যে যার ইচ্ছেমতো খাবে, ক্ষতি কী? কারণ, পান্তা ভাত যেকোনো অনুষঙ্গের মিশ্রণেই সুস্বাদু।
ইদানীং অনেক গবেষণা হচ্ছে পান্তা ভাত নিয়ে। আমরা বিজ্ঞানের মধ্যে না ঢুকেও এটুকু বলতে পারি, ভাতটাকে ঠিকভাবে পান্তা করতে পারলে শরীরের জন্য উপকারী উপাদান জন্মে তাতে। এ জন্য রাতে ভিজিয়ে রাখতে হবে ভাত। ১২ ঘণ্টা ভিজিয়ে রেখে সে ভাত খেলে উপকারী পদার্থগুলো পাওয়া যায়। এর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে তাতে অ্যালকোহল জন্ম নেয়। আর তখন পান্তা ভাত খেলে শরীর ম্যাজ ম্যাজ করে। তখন আলস্যকেই মনে হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ১২ ঘণ্টা ভিজিয়ে রেখে পান্তা খেলে শরীর সতেজ থাকে বলেই মনে করেন বিজ্ঞানীরা।
যা হোক, সাধারণত লবণ, কাঁচা মরিচই পান্তা ভাতের সেরা সঙ্গী। কিন্তু দিনের পর দিন এর সঙ্গে যুক্ত হয়েছে নানা কিছু। যেমন—এরপরেই সরিষার তেল, আলুভর্তা, বেগুনভর্তা দিয়ে পান্তা ভাত মাখিয়ে খেলে মনে হয়, অমৃত খাচ্ছি। তারপরও যদি আরও কিছু খেতে ইচ্ছে হয়, তাহলে অনেকেই জাল দেওয়া ইলিশ কিংবা ভাজা রুইকে বেছে নেন। খুবই ভালো লাগে তা। কিংবা ভর্তার সঙ্গে একটা ডিম ভেজে নিলেও খাওয়া হয়ে ওঠে তোফা। কেউ কেউ কষানো কিংবা আলু দিয়ে রান্না গরুর ঝোল দিয়েও পান্তা খান। শুধু পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ আর সরষের তেল চটকে নিলেও পান্তার সঙ্গে তা অসাধারণ মিতালি পাতায়।
যে অঞ্চলে ধানের আবাদ বেশি এবং ভাতই প্রধান খাদ্য, সে অঞ্চলে পান্তা ভাতের কদর অনেক। বলেছিই তো, যখন শুধু ভাত, কাঁচা মরিচ আর নুনই আছে বাড়িতে, তখনো এ রকম একটি সুস্বাদু আহারের ব্যবস্থা করে ফেলা সম্ভব। তাই পান্তার সঙ্গে মাছ-মাংস-ডিম শুধু বাড়তি অনুষঙ্গমাত্র। এগুলো না থাকলেও পান্তা তার ঐতিহ্যগত আভিজাত্য একদমই হারায় না।

স্পেনের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে পায়েলা অন্যতম। চাল, মাংস ও সবজি দিয়ে তৈরি এই এক পাত্রের খাবারটি দেখতে কিছুটা আমাদের পোলাওয়ের মতো হলেও রান্নার ধরন ও স্বাদে কিছুটা ভিন্নতা রয়েছে। মূলত চিকেন পায়েলা ঝামেলাবিহীন খাবার। এর একই প্যানে থাকে ভাত, সবজি ও প্রোটিনের সংমিশ্রণ। বাসমতী চাল ২ কাপ, চিকেন ৩০০...
১০ ঘণ্টা আগে
স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে ত্বক স্বাভাবিকভাবেই চিটচিটে ও তৈলাক্ত হয়ে পড়ে। এমন আবহাওয়ায় অনেকেই মনে করেন, বাতাসে এত জলীয় বাষ্প থাকার ফলে ত্বক বুঝি পর্যাপ্ত হাইড্রেশন বা আর্দ্রতা পাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বিদেশি খাবারের স্বাদ নিতে সব সময় বিদেশি উপকরণের প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরের থাকা চাল, ডাল, পাস্তা আর ছোলা দিয়ে তৈরি করা যায় মিসরের জনপ্রিয় খাবার কোশারি। দেশটির জনপ্রিয় এই পদটিতে একসঙ্গে মেলে দেশীয় ভাত-ডালের পরিচিত স্বাদ, পাস্তার ভিন্নতা আর মসলাদার টমেটো সসের স্বাদ।
১৭ ঘণ্টা আগে
ঘাম হওয়া শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। তাপমাত্রা বেড়ে গেলে ঘামের মাধ্যমে শরীর নিজেকে ঠান্ডা রাখে। তাই ঘাম পুরোপুরি বন্ধ করার চেষ্টা না করে অতিরিক্ত ঘাম থেকে তৈরি হওয়া অস্বস্তি কমানোর দিকে নজর দেওয়া উচিত। দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস মেনে চললে শরৎকালের অতিরিক্ত ঘাম অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব...
১ দিন আগে