Ajker Patrika

সঞ্চয় শুরুর পাঁচ উপায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১২: ৪৫
সঞ্চয় শুরুর পাঁচ উপায়

ঋণ পরিশোধ করুন: পিঠের ওপর বড় ঋণের বোঝা নিয়ে সঞ্চয় করা যায় না। তাই পূর্বের ঋণ পরিশোধ থেকেই শুরু করুন। ঋণের পরিমাণ হিসাব করে ঠিক করুন প্রতি মাসে কী পরিমাণ শোধ করলে কত মাসের মধ্যে তা সম্পূর্ণ পরিশোধ হবে। সঞ্চয়ের লক্ষ্য ঠিক করুন: প্রথমেই ঠিক করুন কত দিনের মধ্যে কী পরিমাণ টাকা আপনি জমাতে চান। এই টার্গেট বা লক্ষ্য আপনার সঞ্চয়ের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে। বিদ্যুৎ খরচ কমান: প্রাকৃতিক আবহাওয়াকে কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে পারলে বিদ্য়ুতের খরচ কমবে অনেকটাই। দিনের বেলায় ভারী পর্দা টেনে রাখুন, যাতে বাইরের তাপ ঘরের ভেতরে প্রবেশ না করে। এ ছাড়া বিদ্যুতের বিল কমাতে বাড়িতে এনার্জি সেভার বাল্ব লাগান। রেস্তোরাঁয় নয়, বাড়িতেই খান: নিয়মিত বাইরে খাওয়া যদি অভ্যাসে পরিণত হয়, তাহলে এবার লাগাম টানুন। বাড়িতে তৈরি খাবার রেস্তোরাঁর খাবারের তুলনায় খরচ কমায় পাঁচ গুণ।

মাসিক খরচের হিসাব রাখুন: হিসাব করুন কী পরিমাণ টাকা নিত্যদিন খরচ হচ্ছে। প্রয়োজনীয় খরচ বাদে যা বাঁচে তাই সঞ্চয়ের খাতে তুলে রাখুন।  

সূত্র: বেটার মানি হ্যাবিটস

বিষয়:

জীবনধারা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত