ঈদের আনন্দ মানেই হাতে মেহেদির গাঢ় লাল আভা। কিন্তু ঈদের পার যখন এই মেহেদির রং হালকা হতে শুরু করে এবং তা অস্পষ্ট দাগে পরিণত হয়, তখন দেখতে বেশ অস্বস্তিকর লাগে। এই অস্বস্তি দূর করতে অনেকেই এটি তুলে ফেলার কথা চিন্তা করেন।

এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এই উঠে যাওয়া মেহেদির রং সহজে ত্বক থেকে সরিয়ে ফেলার কিছু কার্যকর ও ঘরোয়া পদ্ধতি আছে। একটি বিষয় মনে রাখতে হবে, যেকোনো পদ্ধতি ব্যবহারের পর ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই প্রতিটি পদ্ধতি ব্যবহারের পরেই ভালো মানের ময়শ্চারাইজিং ক্রিম বা নারকেল তেল ব্যবহার করা জরুরি। তাতে ত্বক ভালো থাকবে।
লবণ পানির ব্যবহার
উঠে যাওয়া মেহেদি তোলার সহজ উপায় হলো লবণ পানির ব্যবহার। বাথটাবের হালকা গরম পানিতে আধা কাপ সামুদ্রিক লবণ বা সাধারণ লবণ মিশিয়ে ২০ মিনিট হাত বা পা ডুবিয়ে রাখুন। লবণের সোডিয়াম ক্লোরাইড মরা চামড়া দূর করে মেহেদির রং দ্রুত তুলতে সাহায্য করবে।
স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন
ভালো মানের বডি ওয়াশ বা ফেসওয়াশ দিয়ে ত্বক স্ক্রাব করলে মেহেদি দ্রুত উঠে যায়। তবে ত্বক যেন জ্বালাপোড়া না করে, সে জন্য এপ্রিকট বা ব্রাউন সুগারের মতো প্রাকৃতিক উপাদানে তৈরি স্ক্রাব ব্যবহার করা ভালো। স্ক্রাবিংয়ের পর অবশ্যই নারকেল তেল বা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।
অলিভ অয়েল ও লবণের মিশ্রণ
এক কাপ অলিভ অয়েলের সঙ্গে ৩ থেকে ৪ চামচ সামুদ্রিক লবণ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তুলা দিয়ে এই মিশ্রণটি মেহেদির ওপর লাগিয়ে রাখুন। তেল চামড়ায় শুকিয়ে যাওয়ার পর ভেজা কাপড় দিয়ে আলতো করে ঘষলে উঠে যাবে মেহেদির রং।
লেবুর রস ও বেকিং সোডা
লেবু প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে পরিচিত। আধা কাপ গরম পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা এবং দুই চা-চামচ লেবুর রস মিশিয়ে তুলা দিয়ে দাগের ওপর লাগান। তবে সতর্ক থাকবেন, এই মিশ্রণটি কখনোই যেন মুখে লেগে না যায়।
মেকআপ রিমুভার বা মাইসেলার ওয়াটার
সিলিকন ভিত্তিক মেকআপ রিমুভার বা মাইসেলার ওয়াটার মেহেদির রং ত্বক থেকে আলগা করতে সাহায্য করে। এটি তুলা দিয়ে ভালোমতো ভিজিয়ে নিয়ে ঘষলে রং দ্রুত উঠে যাবে।
টুথপেস্টের ব্যবহার
দাঁত সাদা করার টুথপেস্ট মেহেদির দাগের ওপর পুরু করে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পুরোনো টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষে তুলে ফেলুন।
নারকেল তেল ও চিনি
নারকেল তেলের সঙ্গে কাঁচা চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। এটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে তেল শুষে নেয়। এরপর লুফা বা কাপড় দিয়ে চাপ দিয়ে ঘষে তেল ও চিনি ধুয়ে ফেলুন। এতে হালকা হয়ে যাওয়া মেহেদির রং উঠে যাবে।
সুইমিং পুলের পানি
ঈদের সময় অনেকেই রিসোর্টগুলোতে ঘুরতে যান। বেশির ভাগ রিসোর্টে সুইমিং পুল থাকে। যদি সুযোগ থাকে, তবে পাবলিক সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন। পুলের পানিতে থাকা ক্লোরিন মেহেদির রং দ্রুত ফিকে করতে অত্যন্ত কার্যকর। ৪০ মিনিটের মতো পুলে থাকলে মেহেদির দাগ অনেকটা অদৃশ্য হয়ে যাবে।
কন্ডিশনার ও অন্যান্য
চুলের কন্ডিশনার মেহেদির ওপর লাগিয়ে কিছুক্ষণ রাখুন এবং এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ ছাড়া হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করেও ত্বক থেকে মেহেদির রং হালকা করা যায়।
সূত্র: হেলথ লাইন

এক মাস রোজা রাখার পর শরীরের বিপাকীয় হার বা মেটাবলিজম একটি ভিন্ন ছন্দে অভ্যস্ত হয়ে যায়। এরপর ঈদের আনন্দ আর খাওয়াদাওয়ার উৎসব শেষে অনেকে দ্রুত ওজন কমাতে বা সুস্থ হতে আবারও ডায়েট শুরু করেন। কিন্তু ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা ডায়েট পরিকল্পনা উপকারের চেয়ে শরীরের বেশি ক্ষতি করতে পারে...
৬ ঘণ্টা আগে
ঈদে মেকআপ আর সাজগোজ কে না করে? কিন্তু টানা কয়েক দিন মেকআপ করা, রোদে ঘুরে বেড়ানো, ঘাম আর ধুলাবালুর কারণে ত্বকের খানিকটা ক্ষতি তো হয়েছেই। সে ক্ষয়ক্ষতি সারাতে কেবল ক্লিনজিং, এক্সফোলিয়েটিং কিংবা প্যাক ব্যবহার করলেই চলবে না। ত্বকে ভেতর থেকে হাইড্রেশন দেওয়া, ভালো খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুমাতেও হবে...
৭ ঘণ্টা আগে
সারা বছর হাড়ভাঙা খাটুনি খেটে কিছুদিনের বাৎসরিক ছুটি কি আসলেই যথেষ্ট? পরিবারকে সময় দেওয়া, ঘুরতে যাওয়া কিংবা নিজেকে একটু সময় দেওয়ার জন্য এটুকু ছুটি অনেক সময়ই কম মনে হয়। আর এ সুযোগে বিশ্বজুড়ে করপোরেট কর্মীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এক নতুন ট্রেন্ড—সফট অফ ডে। ইন্টারনেটে একে এলিট করপোরেট হ্যাক বলা...
৮ ঘণ্টা আগে
ঈদের দিন একটু ভিন্ন স্বাদের কিন্তু সুস্বাদু খাবার খেতে সবার মন চায়। এবার গরুর মাংসটা একটু ভিন্ন ঘরানায় রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে