ডো তৈরির উপকরণ
ময়দা ১ কাপ, তেল ১ টেবিল চামচ, পানি ও লবণ পরিমাণমতো।
কিমা তৈরির উপকরণ
চিকেন কিমা ১ কাপ, মরিচ আধা চা-চামচ, গরমমসলা আধা চা-চামচ, তেল ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা-চামচ, সয়াসস ২ চা-চামচ, লেবুর খোসাকুচি আধা টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ কাপ।
প্রণালি
একটি পাত্রে পানি গরম করুন। পানিতে ময়দা দিয়ে সেদ্ধ করুন। চুলা থেকে নামিয়ে ময়দা মসৃণ করে মেখে খামির বানিয়ে নিন।
এবার পুর তৈরি করে নিন। এর জন্য ফ্রাইপ্যানে তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজ, কিমা ও সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। সয়াসস, মরিচকুচি, লেবুর খোসাকুচি দিয়ে দিন। অল্প আঁচে রান্না করুন। হয়ে এলে নামিয়ে নিন।
তৈরি করে রাখা খামির থেকে কিছু অংশ গোলা করে ভাগ করুন। প্রতিটি গোলা হাতের তালুতে নিয়ে বলের আকৃতি করে নিন। তা দিয়ে রুটির মতো বেলে নিন। রুটির মাঝের দিক ভারী ও কিনারা পাতলা রাখবেন। এবার রুটির মধ্যে পুর ভরে কিনারা মুড়ে নিন। মোমোর আকার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। পুলি আকৃতিরও করতে পারেন।
একটি বড় পাত্রে পানি ফুটতে দিন। ফুটন্ত পানির হাঁড়ির মুখে চালুনি বসিয়ে নিন। চালুনির ওপর মোমো রেখে ভাপে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে টমেটো সস, তেঁতুলের চাটনি কিংবা পছন্দ অনুযায়ী যেকোনো সস দিয়ে গরম-গরম পরিবেশন করুন।

রূপচর্চায় নারী-পুরুষের এখন সমান মনোযোগ। অধিকাংশ তরুণ এখন নিজেদের অ্যাপিয়ারেন্স নিয়ে সচেতন। বলা ভালো, ঈদ সামনে রেখে নারীদের মতো এখন পুরুষেরাও সেলফ গ্রুমিং করেন। তবে উৎসব থাকুক বা না থাকুক, যেকোনো রূপচর্চার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয় মেনে চললে....
১৭ ঘণ্টা আগে
রমজান মাসের ধকল আর গরমের তীব্রতায় ঈদের আগে চুলের বারোটা বেজে যাওয়া অস্বাভাবিক কিছু নয়; বিশেষ করে সারা দিন রোজা রাখার ফলে শরীরে পানিশূন্যতা এবং ধুলোবালির প্রভাবে চুল হয়ে পড়ে প্রাণহীন, রুক্ষ ও নিস্তেজ। শুধু দামি শ্যাম্পু বা কন্ডিশনারে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, চুলের মূল গাঠনিক উপাদান হলো...
১৮ ঘণ্টা আগে
বেগুনি তো রোজ ইফতারির আইটেমে থাকে। কিন্তু মুচমুচে সুস্বাদু বেগুনি সবাই তৈরি করতে পারে না। আজকের রেসিপিতে জেনে নিন মুচমুচে বেগুনি তৈরির পদ্ধতি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধন শিল্পী কোহিনূর বেগম।
১৮ ঘণ্টা আগে
আজ আপনার অলসতা অলিম্পিক পর্যায়ে পৌঁছে যাবে। ইচ্ছা করবে বিছানা ছেড়ে না উঠতে, কিন্তু পেটের ক্ষুধা তো আর গ্রহ-নক্ষত্র মানে না! কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার টিফিন বক্সের দিকে লোলুপ দৃষ্টি দিতে পারে, নিজের খাবার আগলে রাখুন।
১ দিন আগে