আসছে ঈদ। ভ্রমণপ্রেমীদের অনেকে এখন নতুন করে ভ্রমণের পরিকল্পনা করছেন। যাঁরা দলবলে যেতে চান, তাঁদের তো তেমন কোনো সমস্যা নেই। কিন্তু যাঁরা একা ভ্রমণ করতে চান এবং বলতে গেলে প্রায় নতুন, তাঁদের জন্য কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। একাকী ভ্রমণের স্বাধীনতা যেমন আছে, তেমনি আছে বিভিন্ন সমস্যা। বিশেষ করে অভিজ্ঞতা যাঁদের কম, কিন্তু আগ্রহ বেশি। কিছু সাধারণ ভুল এড়িয়ে চললে একক ভ্রমণ হবে আরও স্মৃতিমধুর এবং আনন্দদায়ক। তেমনি পাঁচটি কাজের কথা জেনে নিন, যেগুলো না করলে ভ্রমণ হতে পারে দারুণ।
একাকিত্ব ভয় পাবেন না
একা একা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রধান ‘শত্রু’ একাকিত্বকে ভয় পাওয়া। অর্থাৎ একা একা যাব, কাউকে তো চিনি না, কোথায় কী করব ইত্যাদি। এসব ভাবনা মূলত একা চলতে হবে, সেই ভয় থেকে আসে। এসব মূলত অস্বস্তি। এই অস্বস্তিবোধ থেকে বেরিয়ে আসতে হবে। আসলে সবাই আপনার ক্ষতি করার জন্য বসে নেই; বরং অনেকে আপনার বন্ধু হওয়ার জন্য হাত বাড়িয়ে আছে। চোখ-কান খোলা রেখে হাত বাড়িয়ে দিলেই একা ভ্রমণে আর ভয় পাবেন না। তাই একাকিত্বে ভয় না পেয়ে তা উপভোগ করতে শিখুন। তাতে ভ্রমণ আনন্দময় হয়ে উঠবে।
অতিরিক্ত ব্যাগ নেবেন না
ভ্রমণে অতিরিক্ত ব্যাগ নেওয়াটা আসলে মনের ভুল। কারণ, পরিকল্পনা ঠিকমতো হলে ভ্রমণে অনেক বেশি পোশাক পরার তেমন কোনো সুযোগ পাওয়া যায় না। আর যেহেতু বিষয়টি ভ্রমণ, তাই সব সময় সব ধরনের পোশাক পরাও সম্ভব নয়। আর আমাদের ব্যাগের বহর বেশি হয় মূলত পোশাকের কারণে। মনে রাখতে হবে, যেহেতু একা ভ্রমণ করছেন, তাই নিজেকে সবকিছু বহন করতে হবে। তাই ব্যাগের সংখ্যা কম রাখুন। স্বচ্ছন্দে বহন করতে পারেন
এমন আকারের একটি ব্যাগ সঙ্গে নেওয়া উচিত। সেই ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলোই নিন। সেগুলোর মধ্যে থাকতে পারে অল্প কিছু পোশাকসহ ওষুধ, খুব অল্প ডিভাইস ও চার্জার ইত্যাদি।
হাতে সময় না রাখা
পরিকল্পনা করেছেন, কিন্তু সময় কম। এমন পরিকল্পনা না করাই ভালো ভ্রমণের জন্য। কোথাও গিয়ে সবকিছু এক দিনে দেখে ফেলার চাপ নেবেন না। তাতে শুধু দেখা হলেও উপভোগ হবে না। আর ভ্রমণ শুধু ‘গেলাম আর দেখে এলাম’ এমন বিষয় নয়। প্রয়োজনে আপনি নতুন গন্তব্যের জন্য নতুন একটি দিন ঠিক করুন। ট্রাফিক জ্যাম, স্বাস্থ্যগত কিংবা প্রাকৃতিক কারণে ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে। তাই হাতে সময় রেখে ভ্রমণের পরিকল্পনা করুন।
বিকল্প পরিকল্পনা হাতে রাখুন
আপনার পরিকল্পনা অনুযায়ী সবকিছু না-ও ঘটতে পারে এবং তা স্বাভাবিক। যেকোনো কারণেই হোক, হঠাৎ আপনার হোটেল রুম বুকিং বাতিল হয়ে যেতে পারে। আবার যেখানে যেতে চান, সেখানে প্রচণ্ড ভিড় হতে পারে। এদিকে ভিড় আপনার পছন্দ নয়। আবার হতে পারে রাজনৈতিক সমস্যা কিংবা দেখা দিতে পারে প্রাকৃতিক দুর্যোগ। এসব ক্ষেত্রে নিজের ভ্রমণ পরিকল্পনা বাতিল করতে হতে পারে। তাই বিকল্প পরিকল্পনা রাখুন। সে পরিকল্পনায় বিকল্প গন্তব্যও ঠিক করে রাখুন। যাতে যেকোনো সমস্যা হোক না কেন, আপনার ভ্রমণ পরিকল্পনা বাতিল করতে না হয়।
খরচের হিসাব কম করুন
ভ্রমণের জন্য বাজেট তৈরি জরুরি। কোথায় কত টাকা খরচ হবে, সেটি আগে থেকে পরিকল্পনায় থাকলে বাজেটের মধ্যে ভ্রমণ সহজ হয়। কিন্তু সেটিই সব সময় করতে হবে, তা নয়। ভ্রমণে গিয়ে আপনার মনে হতে পারে, একটি অতিরিক্ত দিন আপনি থেকে যাবেন। সে ক্ষেত্রে কিছু অতিরিক্ত অর্থ ব্যয় হওয়া স্বাভাবিক। আনন্দ পেতে সেই অর্থ ব্যয় করা থেকে পিছপা হবেন না। মনে রাখবেন, আপনি আজ যেখানে আছেন, জীবনে কোনো দিনও সেখানে আর যাওয়া না-ও হতে পারে। তাই বাজেটের সঙ্গে অতিরিক্ত কিছু টাকা সঙ্গে রাখুন। যেকোনো সময় সেটি আপনার কাজে দেবে।
কিছু টিপস
সূত্র: ট্রাভেল অ্যান্ড লেজার

আজ আপনার অলসতা অলিম্পিক পর্যায়ে পৌঁছে যাবে। ইচ্ছা করবে বিছানা ছেড়ে না উঠতে, কিন্তু পেটের ক্ষুধা তো আর গ্রহ-নক্ষত্র মানে না! কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার টিফিন বক্সের দিকে লোলুপ দৃষ্টি দিতে পারে, নিজের খাবার আগলে রাখুন।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়ার নাম শুনলেই অনেকের মনে প্রথমে চলে আসে ঝকঝকে আকাশচুম্বী ভবন, ব্যস্ত নগরজীবন আর আধুনিকতার প্রতীক রাজধানী শহর কুয়ালালামপুরের ছবি। নিঃসন্দেহে এই শহর যেন দেশটির হৃদয়। কিন্তু মালয়েশিয়া কি শুধুই কুয়ালালামপুর? তা মোটেও নয়।
২ ঘণ্টা আগে
সিলেট মানে সবুজে মোড়া এক স্বপ্নরাজ্য। আর সেই স্বপ্নরাজ্যের উজ্জ্বল অংশ গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলো। বছরজুড়ে দেশের নানান প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন সিলেটের ভোলাগঞ্জ, জৈন্তাপুরের লালাখাল, গোয়াইনঘাটের জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে। এখানে ভারতের ডাউকির উঁচু উঁচু টিলা...
৪ ঘণ্টা আগে
আগামী দশকে জি২০ভুক্ত দেশগুলোতে ভ্রমণ ও পর্যটন খাতে প্রায় ১২ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি)। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিনিয়োগ ২০৩৫ সাল পর্যন্ত বৈশ্বিক পর্যটন খাতের প্রতিযোগিতা...
৫ ঘণ্টা আগে