যে পুরুষেরা রূপচর্চায় খুবই উদাসীন, তাঁরাও কিন্তু শেভ করেন মন দিয়ে। ফুল ক্লিন শেভ না করে যাঁরা নানান স্টাইলে দাড়ি রাখেন, তাঁদেরও প্রয়োজন হয় খুব ভালো একটি রেজর এবং দারুণ কোনো শেভিং ক্রিম। শেভ করারও কিছু কায়দা আছে। আবার শেভিংয়ের পরও কিছু নিয়ম মেনে চলতে হয়। নয়তো ত্বক রুক্ষ হয়ে যেতে পারে।
যা অনুসরণ করবেন
শেভিংয়ের জন্য শেভিং ফোমের পরিবর্তে শেভিং ক্রিম ব্যবহার করুন। এটি দাড়ি নরম করে বলে শেভ করা সহজ হয়। শেভ করার আগে দাড়ি পানি দিয়ে ভিজিয়ে নিন। ফোম ব্যবহার করে শেভ করার পর ত্বকে জ্বালা অনুভব হয়। অন্যদিকে, ক্রিমের ক্ষেত্রে এই সমস্যা থাকে না। কারণ, ক্রিমে ময়শ্চারাইজারের পরিমাণ বেশি থাকে।
শেভিং ব্রাশ নরম এবং রেজর একাধিক ব্লেডের কি না, তা দেখে কেনা জরুরি। রোমকূপের উল্টো দিকে রেজর চালিয়ে শেভ করার চেষ্টা করুন। এতে দাড়ি ঘন হবে। শেভিংয়ের পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। তারপর আবার ঠান্ডা পানির ঝাপটায় মুখ ধুয়ে আফটার শেভ লোশন এবং ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
বেশির ভাগ আফটার শেভ লোশনেই অ্যালকোহল থাকে। ফলে আফটার শেভ লোশন ব্যবহারের পর মুখের ত্বক শুষ্ক অনুভূত হয়। তাই আফটার শেভ লোশন ব্যবহারের পর ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।
সূত্র: হেলথ লাইন ও অন্যান্য

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমাদের সবারই ইচ্ছে হয় যতটা সম্ভব হালকা পোশাক পরতে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বাইরের গরম থেকে যখন আমরা বাসা বা অফিসে এসির ভেতর যাই, তখন সেখানে খাপ খাইয়ে নিতে দরকার হয় লেয়ারিং বা স্তরে স্তরে পরিধেয় পোশাকের। অনেকে ভাবেন, গরমের মধ্যে স্তরে স্তরে পোশাক পরলে অস্বস্তি বাড়বে...
১৪ মিনিট আগে
আর্টেমিস-২ মিশনে ওরিয়ন মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি জমানো চার নভোচারী আগামী ১০ দিন মহাশূন্যে কী খাবেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নাসা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই মেনুতে প্রাতরাশ, দুপুরের খাবার ও নৈশভোজের জন্য বৈচিত্র্যময় সব খাবারের আয়োজন রাখা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে। খারাপ খবর হলো, তাপমাত্রা যত বাড়বে, ততই ত্বকের জেল্লা কমবে। তা ছাড়া গরমে ত্বকে ব্রণ ও র্যাশের সমস্যা দেখা দেয় বেশি। রোদের প্রকোপে ত্বকের প্রদাহ বেড়ে যায়। ফলে ঘাম জমে ব্রণ-ফুসকুড়ি বা হিট র্যাশের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে নামীদামি যত পণ্যই ব্যবহার করুন...
১৬ ঘণ্টা আগে
রাতে কয়েক পদ রাঁধতে মন চাইছে না? চটজলদি রান্না করে ফেলুন চিকেন জালি কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৮ ঘণ্টা আগে