রোজায় বাজারসদাই করার পরিমাণ বেড়ে যায়। ফলে সঠিকভাবে সংরক্ষণ না করতে পারলে, প্রয়োজনের অতিরিক্ত রান্না করলে, কিংবা কোনো কারণে খাওয়া না হলে খাবার অপচয় হয়। একটু খেয়াল করলে দেখবেন, বছরের এ সময়টাতেই খাবারের অপচয় সবচেয়ে বেশি। সঙ্গে অর্থেরও অপচয়। তাই খাবার যাতে নষ্ট না হয়, সে জন্য কিছু বিষয় মেনে চলা প্রয়োজন।
যেটুকু ও যা খাবেন, ততটুকু বাজার করুন
অধিকাংশ মানুষের প্রবণতা থাকে একসঙ্গে বেশি করে বাজার করে বাড়িতে মজুত করা। খাবার অপচয় হওয়ার অন্যতম কারণ এটি। একসঙ্গে অনেক বাজার করে মজুত না রেখে সপ্তাহে দুই-তিন দিন বাজার করুন। সবজির ক্ষেত্রে ফ্রিজে এনে রাখা আইটেমগুলো শেষ না হওয়া পর্যন্ত নতুন করে বাজার না করাই ভালো। টমেটো, শসা ও ধনেপাতার মতো সালাদ আইটেম পরিমিত পরিমাণে কিনুন।
সংরক্ষণ করুন নিয়মমাফিক
অনেকেই ফল ও সবজি সঠিক উপায়ে সংরক্ষণ করতে পারেন না। ফলে দ্রুত পেকে যায় বা গরমে সেগুলো নষ্ট হয়ে যায়। যেসব খাবার থেকে বেশি ইথিলিন গ্যাস উৎপন্ন হয়, সেগুলো আলাদা রাখুন। এই গ্যাসের উপস্থিতিতে ফল ও সবজি দ্রুত পেকে ও পচে যায়। কলা, টমেটো, নাশপাতি, পেঁয়াজপাতা ইত্যাদিতে ইথিলিনের মাত্রা বেশি। এগুলোকে আলু, আপেল, শাক ইত্যাদি থেকে দূরে রাখুন। এগুলো ইথিলিন সহ্য করতে পারে না।
প্রয়োজনের অতিরিক্ত রান্না করবেন না
পরিবারের সদস্যদের জন্য যেটুকু প্রয়োজন, সেটুকুই রান্না করুন। তাতে খাবার ফ্রিজে রাখতে হবে না, নষ্টও হবে না। খাবার পরিবেশন করার সময় যদি দেখেন, প্রয়োজনের তুলনায় বেশি খাবার আছে, তাহলে বাড়তি খাবারটুকু পাশের বাড়িতে পাঠান বা বিতরণ করুন।
কাটা ফল ফ্রিজে রাখবেন না
ইফতার শেষে যদি টেবিলে বাড়তি কাটা ফল রয়ে যায়, সেগুলো ফ্রিজে রাখবেন না। কারণ বেশি সময় ফ্রিজে রাখা কাটা ফল খাওয়া ঠিক নয়। এসব ফল একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে স্মুদি বানিয়ে খেয়ে ফেলুন। ফল দিয়ে তৈরি স্মুদিতে পাওয়া যাবে ক্যালসিয়াম, আঁশ, ভিটামিন ডিসহ আরও অনেক পুষ্টি উপাদান। অথবা রূপচর্চার কাজে ব্যবহার করে ফেলুন।
সূত্র: মেডিকেল নিউজ টুডে

ভিয়েতনামের উপকূলীয় শহর দা নাং ডিজিটাল নোম্যাডদের স্বর্গ এবং দ্রুত বদলে যাওয়া এক জনপদ। বিদেশি ইউটিউবারদের ভিডিওতে এই শহর মানে সমুদ্রতীর, কফিশপ, কোওয়ার্কিং স্পেস এবং কম খরচে স্বচ্ছন্দ জীবন। কিন্তু স্থানীয়দের অভিজ্ঞতা সে চিত্রের সঙ্গে সব সময় মেলে না। ‘নিউইয়র্ক টাইমস’ একে একসময় ‘ভিয়েতনামের মিয়ামি’...
৩২ মিনিট আগে
রাত পোহালেই ভালোবাসা দিবস। নির্বাচনের উত্তাপ যে এবারের ভালোবাসা দিবসকেও খানিক উষ্ণ করে রাখবে, সেটা না বললেও চলে। আর সে জন্য প্রস্তুতিও নিশ্চয় শুরু হয়ে গেছে। অনেকে ইতিমধ্যে কৃষ্ণচূড়া রঙের শাড়ি কিনেছেন ভ্যালেন্টাইন ডেট বা ডিনারের জন্য। কিন্তু সাজ বাক্সে পড়ে থাকা পুরোনো লিপস্টিক পরে ভালোবাসার কথা...
৩ ঘণ্টা আগে
দ্বিতীয় পাসপোর্টের জন্য ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো বেশ জনপ্রিয়। কারণ, সেই অঞ্চলের দেশগুলোতে শুধু বাড়ি কিনলেই নাগরিকত্ব পেয়ে যেতে পারেন। অ্যান্টিগা ও বারবুডা, ডমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং সেন্ট লুসিয়া—এই পাঁচ দ্বীপদেশ নির্দিষ্ট অঙ্কের বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিচ্ছে। ন্যূনতম ২...
১ দিন আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এখন এমন এক অবস্থা, যেখানে লটারিতে কোটি কোটি ওন জিতেও একটি সাধারণ অ্যাপার্টমেন্ট কেনা যাচ্ছে না! বাড়ির দাম এত দ্রুত বেড়েছে যে ভাগ্যের জোরেও মধ্যবিত্তের জীবন বদলানো কঠিন হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী শহরটিতে। দক্ষিণ কোরিয়ায় নিজের বাড়ি থাকা সামাজিক মর্যাদা ও...
১ দিন আগে