
প্রযুক্তির ছোঁয়ায় আমাদের দৈনন্দিন জীবন এখন অনেকটাই স্ক্রিননির্ভর। বাজার করার তালিকা বানানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নোট—সবকিছুতেই আমাদের আঙুল চলে কি-বোর্ডের ওপর। তবে সম্প্রতি মনস্তত্ত্ব ও নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে, কম্পিউটারে টাইপ করার চেয়ে হাত দিয়ে লেখার মধ্যে মস্তিষ্কের এক দারুণ ক্ষমতা লুকিয়ে রয়েছে, যা মানুষের মানসিক স্বাস্থ্য এবং স্মৃতিশক্তি ধরে রাখতে অসাধারণ ভূমিকা পালন করে। ফ্যান ডার ওল ও ফ্যান ডার মীরের একটি গবেষণায় দেখা গেছে, টাইপিংয়ের তুলনায় হাত দিয়ে লেখার অভ্যাস মস্তিষ্কের নিউরাল কানেকটিভিটি (Brain Connectivity) বা অভ্যন্তরীণ সংযোগ বহুগুণ বাড়িয়ে দেয়।
হাতে লেখার সময় পেশি ও নিউরনের একটি দারুণ মেলবন্ধন ঘটে। কারণ, লেখার সময় হাতের সূক্ষ্ম পেশি পরিচালনা করতে হয় এবং অক্ষরের আকৃতি ফুটিয়ে তুলতে মস্তিষ্কের ভিজুয়াল ও মোটর নেটওয়ার্ক তৈরি হয়। হাত দিয়ে লেখা মস্তিষ্কের ‘কর্টিকো-সাবকর্টিক্যাল’ অংশগুলো সচল রাখে; যা শুধু কি-বোর্ডে আঙুল চালালে সম্ভব হয় না।
ডিজিটাল দুনিয়ায় টাইপিং আমাদের গতি বাড়ালেও গভীর চিন্তার সুযোগ কমিয়ে দেয়। যখন শিক্ষার্থীরা হাত দিয়ে নোট নেয়, তখন মস্তিষ্ক তথ্যগুলোকে প্রসেস করে নিজের ভাষায় রূপান্তর করে। এতে পড়া সহজে মুখস্থ হয় এবং দীর্ঘ মেয়াদে মনে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নতুন কিছু শেখা বা সাম্প্রতিক তথ্য মনে রাখা কঠিন হয়ে পড়ে। হাত দিয়ে লেখার মতো চ্যালেঞ্জিং কার্যকলাপ মস্তিষ্কের ‘কগনিটিভ রিজার্ভ’ বাড়িয়ে বয়সজনিত স্মৃতিলোপ বা মস্তিষ্কের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে।

মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, জীবনের মানসিক টানাপোড়েন বা আবেগপ্রবণ অভিজ্ঞতাগুলো যখন মানুষ লিখে প্রকাশ করে, তখন সেগুলোর অর্থ খোঁজা সহজ হয়। নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা ডায়েরিতে লিখলে বিষণ্নতা কমে এবং মনের বিষাদ দূর হয়ে মেজাজ ভালো হয়। লেখার পাশাপাশি খাতায় ছোটখাটো ছবি বা আঁকাআঁকি যোগ করলে তা আর্ট থেরাপির মতো কাজ করে। এটি মানুষের মনকে আনন্দ দেয়, একাকিত্ব কমায় এবং জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে।
কম্পিউটারে টাইপ করার সময় কোনো ভুল হলে ব্যাক স্পেস চেপে মুহূর্তেই তা মুছে ফেলা যায়। কিন্তু কাগজে লিখতে গেলে মানুষকে সচেতন থাকতে হয়। কাগজে লেখার এই সীমাবদ্ধতাই আমাদের ধীরগতির করে তোলে এবং লেখার ওপর পূর্ণ মনোযোগ বা ‘মাইন্ডফুলনেস’ বজায় রাখতে বাধ্য করে। এই সচেতন প্রয়াস মনকে শান্ত রাখতে এবং চিন্তাভাবনায় গভীরতা আনতে সাহায্য করে।
ডিজিটাল মাধ্যম পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। প্রযুক্তি ও অ্যানালগ অভ্যাসের মধ্যে ভারসাম্য রাখাই মূল লক্ষ্য। অল্প কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে দৈনন্দিন জীবনে হাত দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলা সম্ভব।
জীবনের দ্রুততার চেয়ে গুণগত মান ও সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কম্পিউটারের যান্ত্রিক গতির কাছে হাত দিয়ে লেখার চর্চা হারিয়ে গেলে আমাদের মস্তিষ্ক এক দারুণ উদ্দীপনা থেকে বঞ্চিত হয়। তাই কি-বোর্ডের বাইরে প্রতিদিন কিছু সময় কলম ও কাগজের ব্যবহারে ফিরিয়ে আনা আমাদের মস্তিষ্কের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত লাভজনক বিনিয়োগ।
সূত্র: সাইকোলজি টুডে

ঘণ্টার পর ঘণ্টা ঘষাঘষি করে বাথরুম পরিষ্কার করলেন। এরপর যখন টাইলসগুলো চকচক করে উঠল, মনে হতেই পারে ঘরটি এখন একদম জীবাণুমুক্ত। কিন্তু সত্যি বলতে, দৃশ্যমান এই পরিচ্ছন্নতার পেছনেও লুকিয়ে থাকতে পারে অদৃশ্য এক অণুজীবের জগৎ। নিউইয়র্ক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের অণুজীববিজ্ঞানী ফিলিপ তিরনোর...
১ ঘণ্টা আগে
স্পেনের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে পায়েলা অন্যতম। চাল, মাংস ও সবজি দিয়ে তৈরি এই এক পাত্রের খাবারটি দেখতে কিছুটা আমাদের পোলাওয়ের মতো হলেও রান্নার ধরন ও স্বাদে কিছুটা ভিন্নতা রয়েছে। মূলত চিকেন পায়েলা ঝামেলাবিহীন খাবার। এর একই প্যানে থাকে ভাত, সবজি ও প্রোটিনের সংমিশ্রণ। বাসমতী চাল ২ কাপ, চিকেন ৩০০...
১৮ ঘণ্টা আগে
স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে ত্বক স্বাভাবিকভাবেই চিটচিটে ও তৈলাক্ত হয়ে পড়ে। এমন আবহাওয়ায় অনেকেই মনে করেন, বাতাসে এত জলীয় বাষ্প থাকার ফলে ত্বক বুঝি পর্যাপ্ত হাইড্রেশন বা আর্দ্রতা পাচ্ছে।
১ দিন আগে
বিদেশি খাবারের স্বাদ নিতে সব সময় বিদেশি উপকরণের প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরের থাকা চাল, ডাল, পাস্তা আর ছোলা দিয়ে তৈরি করা যায় মিসরের জনপ্রিয় খাবার কোশারি। দেশটির জনপ্রিয় এই পদটিতে একসঙ্গে মেলে দেশীয় ভাত-ডালের পরিচিত স্বাদ, পাস্তার ভিন্নতা আর মসলাদার টমেটো সসের স্বাদ।
১ দিন আগে