পয়লা বৈশাখের দিন ইলিশ ভাজা এবং নানান স্বাদের ভর্তা সবার খাবার টেবিলে শোভা পায়। এবার না হয় ভিন্ন স্বাদের দুই পদ রাখলেন পাতে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত।
জলপাই আচারে মুরগি
উপকরণ
ব্রয়লার মুরগি ১ কেজি, পেঁয়াজকুচি ১টা, আদাবাটা ১ কাপ, রসুনবাটা এক টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, এলাচি দুটি, লবঙ্গ চার থেকে পাঁচটি, দারুচিনি ২ ইঞ্চি, তেজপাতা দুটি, পাঁচফোড়ন এক চা-চামচ, জলপাই আচার আধা কাপ, আস্ত জিরা আধা চা-চামচ, শুকনা মরিচ সাত-আটটি, রসুন ৮-১০টি, লবণ পরিমাণমতো, সরিষার তেল এক কাপ, বিট লবণ আধা চা-চামচ।
প্রণালি
মাংস টুকরো করে নিন। একটি পাত্রে তেল গরম করে নিতে হবে। মুরগি সামান্য লবণ দিয়ে মাখিয়ে গরম তেলে ভেজে নিন। ওই তেলে গরমমসলার ফোড়ন দিন। এরপর পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি হলে হলুদ, মরিচ, আদা ও রসুন দিয়ে কষিয়ে নিন। মসলার কাঁচা গন্ধ দূর হলে ভাজা মুরগি ও আস্ত রসুন দিয়ে কষিয়ে নিতে হবে। মুরগি ভালোমতো কষানো হলে দেড় কাপ পানি দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে উঠলে তাতে আচার মিশিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ সরিষার তেল গরম করে নিন। এতে শুকনা মরিচ, আস্ত জিরা ও পাঁচফোড়ন দিয়ে ভাজতে হবে। গন্ধ বের হলে রান্না করা মাংস এতে ঢেলে দিন। এবার মাংস দমে রাখুন পাঁচ মিনিট। চুলা বন্ধ করে আরও ১০ মিনিট রাখতে হবে দমে। গরম ভাত, খিচুড়ি, পোলাও দিয়ে খেতে মজা এই জলপাই আচারে রান্না করা মুরগি।

টক মিষ্টি ভেন্ডি
উপকরণ
ঢ্যাঁড়স ১৫ থেকে ১৬টি, আম ১টি, ধনেপাতা এক মুঠো, কাঁচা মরিচ ৭-৮টি, তেঁতুলের চাটনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, বিট লবণ আধা চা-চামচ, পেঁয়াজ ২টি, ময়দা ১ কাপ, পানি পরিমাণমতো, তেল ভাজার জন্য, সোডা সামান্য।
প্রণালি
ময়দা, পানি ও সোডা পাতলা করে গুলিয়ে ব্যাটার তৈরি করে নিন। আম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা মরিচ একত্রে মিহি কুচি করে নিন। এতে তেঁতুল চাটনি ও বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে পুর বানিয়ে নিন। ঢ্যাঁড়স লম্বা করে চিরে বিচি বের করে নিন। এরপর ভেতর আমের পুর দিয়ে সেই ঢ্যাঁড়স তৈরি করা ব্যাটারে ডুবিয়ে ডুব তেলে ভেজে নিন। হয়ে গেল টক মিষ্টি ভেন্ডি। এখন গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে হবে।

বাজারে কাঁচা আম উঠেছে। কাঁচা আম মাখা খেতে কমবেশি সবারই ভালো লাগে। যাঁরা এই প্রথম নিজের হাতে কাঁচা আম মাখা তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী...
১ ঘণ্টা আগে
বছরের শুরুতেই আপনার আত্মবিশ্বাস বুর্জ খলিফার সমান উঁচুতে। অফিসে বা ব্যবসায় এমন ভাব দেখাবেন যেন কোম্পানির স্ট্যাম্প পেপার আপনার পকেটে। বসের সামনে দাঁত কেলিয়ে হাসবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে।
৫ ঘণ্টা আগে
বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। দিনটি ঘিরে কত পরিকল্পনা, কত-না আয়োজন! পরিকল্পনার অনেকটা জুড়েই রয়েছে পোশাক ও বিভিন্ন অনুষঙ্গ। এখন নববর্ষ উৎসবের ফ্যাশনে আইকনে পরিণত হয়েছে গামছা প্রিন্ট বা গামছা ডিজাইনের নকশা করা পোশাক ও অনুষঙ্গ।
১ দিন আগে
বাংলা স্বাদ! এটি শুনে অনেকে ফিক করে হেসে ফেলেন। আছে নাকি বাংলার স্বাদ? মধুমাস শেষ। আজ থেকে শুরু গ্রীষ্মকাল—প্রখর রুদ্র গ্রীষ্ম। এ সময় নাকি খাবারে বৈচিত্র্য থাকে না। সে জন্যই প্রাচীন বাংলায় গড়ে উঠেছিল ‘থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়’ নামের প্রবাদটি।
১ দিন আগে