
আরব্য সাজ মানেই চোখের গভীর চাউনি—আইশ্যাডোতে বোল্ড রং আর লিপস্টিকে আভিজাত্য। এ দুইয়ের সমন্বয়ে সৌন্দর্যের এক চমৎকার বহিঃপ্রকাশ। আরব নারীরা তাঁদের চোখের সাজে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, যা তাঁদের ব্যক্তিত্বকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ক্ল্যাসিক্যাল সাজে এসেছে আধুনিকতার ছোঁয়া। বর্তমানে হালকা রঙের ব্যবহার এবং নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে আরব্য মেকআপে আনা হচ্ছে বৈচিত্র্য। আজকের আয়োজনে থাকছে কিছু আরব্য মেকআপ লুক এবং সেগুলো ফুটিয়ে তোলার সহজ উপায়।
ক্ল্যাসিক্যাল আরব্য লুক
এটি আরব্য সাজের সবচেয়ে আদি রূপ। এখানে চোখ, মুখ ও ঠোঁট—তিনটি অংশকেই সমান গুরুত্ব দেওয়া হয়। ম্যাট ফিনিশ ফাউন্ডেশনের ওপর কালো আইশ্যাডো দিয়ে চোখের ওপরের পাতায় মোটা করে লাইন টানা হয়। এর সঙ্গে বাদামি বা লাল লিপস্টিক ও হালকা গ্লস ব্যবহার করে এই লুক সম্পন্ন করা হয়।

রহস্যময় আরব্য চোখ
আরব নারীদের রহস্যময় চোখের যে সুখ্যাতি, তা এই সাজের মাধ্যমে ফুটে ওঠে। চোখের পাতায় গাঢ় কালো আইশ্যাডো ব্যবহার করে একটি স্মোকি ভাব আনা হয়। সঙ্গে ঘন মাসকারা এবং খুব শার্প ভ্রু আঁকা হয়। চোখের সাজ গাঢ় হওয়ায় ঠোঁটে সাধারণত হালকা গোলাপি বা ন্যাচারাল রঙের ম্যাট লিপস্টিক ব্যবহার করা হয়।
ক্যাট আই স্টাইল
আধুনিক তরুণীদের কাছে ক্যাট আই সাজটি জনপ্রিয়। চোখের কোণ থেকে বাইরের দিকে উইংস টেনে এই সাজ দেওয়া হয়। এতে চোখ বড় ও টানা দেখায়। এই সাজে মুখের বাকি মেকআপ খুব হালকা রাখা হয় এবং ঠোঁটে নুড ব্রাউন রঙের লিপস্টিক ব্যবহার করা হয়, যাতে সবার দৃষ্টি শুধু চোখের ওপরই সীমাবদ্ধ থাকে।
শাইনিং ডিভা লুক
যাঁরা গ্লোয়িং বা উজ্জ্বল ত্বক পছন্দ করেন, তাঁদের জন্য এই লুক আদর্শ। এই লুকে হাইড্রেটিং ফাউন্ডেশন ব্যবহার করে ত্বকে একটি সতেজ ভাব আনা হয়। গালের হাড়, নাকের ওপর এবং কপালে হাইলাইটার ব্যবহার করে একধরনের উজ্জ্বল আভা তৈরি করা হয়। এর সঙ্গে কালো কাজল আর লালচে-বাদামি লিপস্টিক যোগ করলে আপনাকে একদম পর্দার ডিভার মতো অনবদ্য দেখাবে।
শার্প ফেস লুক
এই সাজে মুখের শেপ বা গঠন সুন্দর করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, যাতে গাল ও নাক দেখতে তীক্ষ্ণ এবং আকর্ষণীয় লাগে। এর পাশাপাশি চোখে মোটা করে আইলাইনার টানা হয়। সেই সঙ্গে চোখের সাজ আরও আভিজাত্যময় করে তুলতে ব্যবহার করা হয় কৃত্রিম চোখের পাপড়ি।
সহজ আরব্য সাজ
দিনের বেলা বা অফিসের জন্য এই সাধারণ লুক বেছে নেওয়া যায়। এটি ক্ল্যাসিক্যাল আরব্য সাজের একটি আধুনিক ও নমনীয় সংস্করণ। হালকা ফাউন্ডেশন, সরু করে টানা আইলাইনার এবং পিচ বা নুড রঙের লিপস্টিক ব্যবহার করে সহজে এই সাজ দেওয়া সম্ভব।
বোল্ড লিপস ও আধুনিক আরব্য নারী
চিরায়ত আরব্য সাজে চোখের পাশাপাশি ঠোঁটকেও হাইলাইট করা হয়। গাঢ় মেরুন বা ম্যাজেন্টা রঙের লিপস্টিকের সঙ্গে হালকা চোখের সাজ এক অনন্য বৈপরীত্য তৈরি করে। অন্যদিকে, আধুনিক আরব নারীরা এখন নো-মেকআপ লুকে ঝুঁকছেন, যেখানে নিখুঁত ত্বক এবং ঘন ভ্রুই প্রধান আকর্ষণ।
কিছু বিশেষ টিপস
চোখের গুরুত্ব: আরব্য ধারায় চোখের সাজই আসল। তাই সব সময় ভালো মানের কাজল ও আইলাইনার ব্যবহার করুন।
ফলস ল্যাশ: চোখের পাপড়ি পাতলা হলে কৃত্রিম পাপড়ি ব্যবহার করুন। এটি মুহূর্তে সাজে নাটকীয় পরিবর্তন আনবে।
ম্যাট ফিনিশ: যেহেতু এই সাজে অনেক রঙের ব্যবহার হয়, তাই ফাউন্ডেশন হিসেবে ম্যাট ফিনিশ বেছে নেওয়া নিরাপদ।
ব্লেন্ডিং: আইশ্যাডো বা কনট্যুরিং—যা-ই করুন না কেন, ভালোভাবে ব্লেন্ড করুন, যাতে কোনো রেখা আলাদাভাবে বোঝা না যায়।
সূত্র: ডি ল্যান্সি ও অন্যান্য

গর্ভবতী শারীরিক অসুস্থতা বোধ না করলে রোজা রাখতে পারেন। তবে গর্ভকালীন বা প্রসবের পরপরই রোজা রাখার ব্যাপারে কিছু শিথিলতা রয়েছে। রোজা রাখার ক্ষেত্রে খাদ্য, বিশ্রাম ইত্যাদি বিষয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। গর্ভের প্রথম তিন মাস একটি বিশেষ হরমোনের প্রভাবে সাধারণত নারীর ক্ষুধামান্দ্য বা খাবারে...
৪ ঘণ্টা আগে
শাড়ি বাঙালি নারীর প্রিয় পোশাক। এর সঙ্গেও হিজাব পরা যায়। হিজাব আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো পর্দা বা আবরণ। ইসলামি পরিভাষায়, এটি সাধারণত মুসলিম নারীদের পোশাক ও আচরণের একটি অংশ বোঝাতে ব্যবহৃত হয়, যা তাদের শরীর ঢেকে রাখতে এবং শালীনতা বজায় রাখতে সহায়তা করে। এটা বলে রাখা ভালো, হিজাবের ধারণা শুধু...
১৭ ঘণ্টা আগে
সেহরিতে মুখরোচক কিন্তু সাধারণ খাবার খেতেই বেশি ভালোবাসেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্যই। পটোল ও আলু দিয়ে রুই মাছেরর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১ দিন আগে
সুন্দর ও পরিপাটি নখ ফ্যাশন-সচেতন নারীর ব্যক্তিত্বে আনে ভিন্নমাত্রা। কিন্তু সবার নখ প্রাকৃতিকভাবে লম্বা বা মজবুত হয় না। বর্তমানে এই সমস্যার সহজ সমাধান হলো নেইল এক্সটেনশন। এখন কৃত্রিমভাবে নখ বড় করার এই পদ্ধতি জনপ্রিয়। তবে নখ সাজানোর আগে আপনার জন্য কোন পদ্ধতিটি সেরা, তা জানা জরুরি। তাই নেইল...
১ দিন আগে